কালেঙ্গা মধ্যপাড়া নবযাত্রা সমাজকল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • কালেঙ্গা মধ্যপাড়া নবযাত্রা সমাজকল্যাণ পরিষদ

কালেঙ্গা মধ্যপাড়া নবযাত্রা সমাজকল্যাণ পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কালেঙ্গা মধ্যপাড়া নবযাত্রা সমাজকল্যাণ পরিষদ, Social service, Maulvi Bazar.

আমাদের সংগঠন — অন্যায়ের বিরুদ্ধে, অসহায়ের পাশে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করি আমরা। একতা, সচেতনতা ও মানবিকতা—এই আমাদের পথ।
সত্যের পথে, সবার সাথে।

আজ আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় সবাই মিলিত হয়েছিলাম। সমাজের উন্নয়ন, মাদকমুক্ত ভবিষ্যৎ এবং মানবিক কাজকে সামনে...
20/08/2025

আজ আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় সবাই মিলিত হয়েছিলাম। সমাজের উন্নয়ন, মাদকমুক্ত ভবিষ্যৎ এবং মানবিক কাজকে সামনে রেখে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে মতবিনিময় হয়েছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ভালো কিছু করবো — এই প্রতিশ্রুতি নিয়েই আজকের দিন শেষ করলাম।

16/08/2025

⚠️ হুঁশিয়ারি বার্তা ⚠️
রাতের আঁধারেও আমরা জেগে আছি, মাদকমুক্ত সমাজ গড়ার শপথে। মাদকের সাথে জড়িতদের বলে দিচ্ছি — সময় থাকতে সরে দাঁড়াও, নইলে আইন আর এলাকার যুবসমাজ একসাথে জবাব দিবে। এলাকায় মাদকের কোনো ঠাঁই নেই! 🚫🔥 #মাদকমুক্ত_সমাজ #অভিযান_চলবে #সতর্কবার্তা

02/05/2025

আসসালামু আলাইকুম
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, আমরা মাদক বিরুধী কার্যক্রমের উদ্যেগ নিয়েছি সংগঠন প্রতিষ্ঠার সূচনা থেকেই।আমরা এই বিষয়ে আমাদের সদস্য সবার সাথে একমত পোষণ করে রাতে এলাকা পাহারায় নেমেছিলাম।এলাকা পাহারা দিতে গিয়ে অনেক ভদ্রলোক কে দেখেছি মাদকের সাথে সরাসরি জড়িত।পরে আমরা তাদের ফলো করে দেখেছি তারা রহিম মার্কেটের দক্ষিণ পাশের একটি টিলায় ইয়াবা সেবন ও বেচা বিক্রি করতো।কয়েকদিন আমরা তাদের হাতেনাতে ধরার পর তারা আকুতি মিনতি করে ছুটে গেছে এবং বলেছে তারা আর এই কাজে জড়াবে না।পরের দিন তারা আমাদের হুমকি দেয় যে আমরা যদি ওই টিলায় গিয়ে তাদের বাধা দেই তাহলে দা,ছুরি দিয়ে আমাদের আক্রমণ করবে। এমনকি আমাদের সংগঠনের মুখ্য কিছু সদস্যদের মা-বাবা নিয়ে গালি গালাজ করে। পরে আমরা ওই টিলায় আবার যাই তারা যে হুমকি দিয়েছে তার বাস্তব প্রমাণ আমরা পাই তাদের একজনের সাথে ছুরি ছিলো । পরে তাদের সাথে কথা কাটকাটি হয় পরে তারা ওই জায়গা থেকে চলে যায় । তারা তাদের জা*জ বাপের কাছে গিয়ে নালিশ করার পর তারা আমাদের প্রকাশ্যে হুমকি দিয়েছে। যারা হুমকি দিয়েছে তারা এলাকার বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে কয়েকজন পাতি চামচা।তারা প্রকাশ্যে নিষেধ করেছে আমরা যেন আর মাদক বিরুধী কার্যক্রমে না জড়াই আর রাতে এলাকা পাহারা না দেই । যদি আমরা রাতের নিশিতে এলাকা পাহারা দেই তাহলে তারা আমাদের সংঘবদ্ধভাবে আক্রমণ করবে । এর পরিপ্রেক্ষিতে আমাদের পাড়ার কিছু সম্মানিত মুরুব্বিরা আমাদের কথা চিন্তা করে আমাদের এলাকা পাহারা ও মাদক বিরুধী অভিযানে যেতে নিষেধ করে। এখন আমাদের যুব সমাজ যে মাদক বিরুধী প্রতিবাদ করছে তা দেখে আমাদের সত্যিই ভালো লাগা কাজ করছে । আমরা সবাই এক হলে কিছু মুখুশধারী ভদ্রলোককে ধরতে পারি । তারা ভদ্রলোকের মুখুশ পরে মাদকের বড় বড় চালান দিচ্ছে। আবার দেখছি তারাই ফেসবুকে পোস্ট করছে "মাদক কে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি" । আসলে মানুষ তাদের ভালো করেই চিনে কিন্তু ধরিয়ে দিতে পারছে না কারণ আমাদের মধ্যে একতা নেই । একা কিছু পদক্ষেপ নিলে প্রাণ নাষের ঝুঁকি থাকে তাই কেউ একক ভাবে কিছু বলতে চায় না । আপনাদের সবার কাছে আমাদের অনুরুধ সবাই মাদকের বিরূদ্ধে রুখে দাঁড়ান এবং ঐক্যবদ্ধ হন । তারই সাথে সাথে আমাদের ইনফরমেশন দিয়ে মাদক কারবারিদের ধরিয়ে দিতে সাহায্য করুন ।
আসুন আমরা সবাই এক হই
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।✊

28/04/2025

আসসালামু আলাইকুম
একটা কথা ক্লিয়ার করার জন্য আসছি। কিছু মানুষ আমাদের সংগঠনের নাম বিক্রি করে মাদক বিরুধী প্রচারণা চালাচ্ছে । আমাদের সংগঠন প্রথম থেকে এককভাবেই মাদক বিরুধী অভিযান চালিয়ে যাচ্ছে । কেউ আমাদের সাথে ছিলো না । আমাদের যতজন সদস্য আছে তারা ছাড়া বাহিরের কেউ আমাদের সাথে মাদক বিরুধী কার্যক্রমে জড়িত নয়। ১ সপ্তাহ হবে কিছু টিম অন্তর্ভুক্ত হয়েছে । তবে যে বা যারা আমাদের নাম যুক্ত করে পোস্ট করেছেন পোস্টগুলো কেটে দেন। আর আমাদের নাম বিক্রি করে অন্য মানুষদের হয়রানি করলে তার প্রমাণ পেলে আমরা আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

28/04/2025

আসসালামু আলাইকুম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব নিয়ে প্রথম থেকেই আমরা কাজ করে যাচ্ছি।কয়েকদিন ধরে এলাকার অনেক ভাইদের পোস্ট দেখে খুব ভালো লাগা কাজ করছে, সবাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছে। আমাদের সাথে এলাকার কয়েকটি টিম ইতিমধ্যে কাজ করছে। সবার সহযোগীতা পেলে ইনশাআল্লাহ্ এলাকা থেকে মাদক চিরতরে মিটানো সম্ভব । সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগীতা কামনা করছি 🤍

26/04/2025

একতার শক্তি কখনো হারায় না, হারিয়ে যায় তারা যারা বিভক্ত হয়।
একসাথে থাকলেই সম্ভব সব অসম্ভবকে সম্ভব করা।
ঐক্য আমাদের অস্ত্র, ভালোবাসা আমাদের শক্তি।
আসুন, বিভেদ ভুলে — একসাথে এগিয়ে যাই, মানবতার জন্য, ন্যায়ের জন্য।
যেখানে ঐক্য, সেখানেই জয়। ✊🕊️

আমরা থাকবো, আপনি আসবেন তোহ ? 🇸🇩🤍
07/04/2025

আমরা থাকবো, আপনি আসবেন তোহ ? 🇸🇩🤍

30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মোবারক 🤍🌙

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালেঙ্গা মধ্যপাড়া নবযাত্রা সমাজকল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category