চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ

চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ A united platform of expatriates committed to standing beside migrant families and the underprivileged people of Chitlia village

২১/০৮/২০২৬ খ্রি: চিতলিয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রবাস থেকে দেশে আগত সম্মানিত উপদেষ্টা ও সদস্যবৃন্দকে আন্তরিক সম...
22/08/2026

২১/০৮/২০২৬ খ্রি: চিতলিয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রবাস থেকে দেশে আগত সম্মানিত উপদেষ্টা ও সদস্যবৃন্দকে আন্তরিক সম্মাননা ও শুভেচ্ছার নিদর্শনস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

পাশাপাশি, একজন অসুস্থ ও অসহায় রোগীর চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ ৩,০০০ (তিন হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত সপ্তাহে আরও একজন অসুস্থ মহিলার চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রবাসে ও দেশে অবস্থানরত সকল সম্মানিত সদস্যদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও মানবিকতার কারণে আমাদের এই কল্যাণমূলক কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

সকলের সহযোগিতা ও দোয়া আমাদের এই মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে, ইনশাআল্লাহ।

ঐক্যের শক্তিতে এগিয়ে যাবে চিতলিয়া, ইনশাআল্লাহ। 🌿🤝

🎓 এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দনচিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকেজিপিএ-৫ প্রাপ্তসহ...
10/08/2026

🎓 এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন

চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে
জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতকার্য শিক্ষার্থীদের জানাই ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 🌸🎉

তোমাদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং ভবিষ্যৎ জীবন হোক আরও সুন্দর ও সফল। 💐

03/08/2026

চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গত ২৪ জুলাই ২০২৬ তারিখে চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য দোয়া মাহফিল, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রবাসী ও দেশীয় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সামাজিক সম্প্রীতি, মানবিক সহযোগিতা এবং সাংস্কৃতিক চর্চার এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আহমদ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দেশীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। পরে সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকে গত এক বছরের বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আং মইজ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, চিৎলীয়া জামে মসজিদের সভাপতি আব্বাস আলী মাস্টার, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুশমত আলী, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস আলী, দেশীয় কমিটির উপদেষ্টা আশরাফ আলী এবং জামাল মিয়া মহালদারসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসী সদস্যকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে একজন অসহায় ও দরিদ্র রোগীকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও তাঁর চিকিৎসায় সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুহিন ইসলাম শিপু, অনিক ইসলাম সেজু, আলী আহমদ, আব্দুল আজিজ মান্না ও এম. এ. মুহিত। সার্বিকভাবে সহযোগিতা করেন প্রবাসী কমিটির মোঃ সালাম মিয়া, সায়েম মিয়া, খালেদ মিয়া এবং দেশীয় কমিটির সাহেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ উপলক্ষে প্রবাস থেকে সংগঠনের কার্যকরী প্রধান উপদেষ্টা মোঃ নুমান আহমেদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এই সফল আয়োজনের পেছনে যাঁরা শ্রম, সময়, মেধা এবং কষ্টার্জিত অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন সকলের এই মানবিক অবদান কবুল হয় এবং তিনি দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি মোঃ সেজু আহমেদ, মুস্তাকিম আহমেদ, জাবের মিয়া, মুহিত মিয়া, মিলন মিয়া, মর্তুজ মিয়া, ফুলু মিয়া, করিম মিয়া, খলিল মিয়া, আং করিম (বখশিটীলা), সিজিল মিয়া, নৌয়াবউল্লাহ, হারিস মিয়া, আব্দুল মুকিত, জমসেদ মিয়া এবং খালেদ হাসানসহ সংশ্লিষ্ট সকলকে। তিনি বলেন, তাঁদের আন্তরিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণেই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।

সবশেষে নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার শামসুল হক দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়।

পরবর্তীতে এশার নামাজের পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। জনপ্রিয় নাশিদ শিল্পী, ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীতশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনপ্রিয় উর্দূ নাশিদ শিল্পী শেখ এনাম, জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের সাবেক পরিচালক এম. আজিজুর রহমান, মৌসাস-এর সাবেক পরিচালক তুহিন ইসলাম শিপু, কমলগঞ্জের উর্দূ নাশিদ শিল্পী হাফিজ সাইফুর রহমান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলন আহমেদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান সুমন।

উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের এই মহতী আয়োজন প্রবাসী ও দেশীয় সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ঐক্যের শক্তিতেই এগিয়ে যাবে চিৎলীয়া—ইনশাআল্লাহ।

03/08/2026
চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে বাদ এশা এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্...
26/07/2026

চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে বাদ এশা এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনপ্রিয় নাশিদ শিল্পী, ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীতশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাঁদের অসাধারণ পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

🎤 অনুষ্ঠানে পরিবেশনায় অংশগ্রহণ করেন:
• শেখ এনাম — জনপ্রিয় উর্দূ নাশিদ শিল্পী
• এম আজিজুর রহমান — জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজারের সাবেক পরিচালক
• তুহিন ইসলাম শিপু — মৌসাস-এর সাবেক পরিচালক
• হাফিজ সাইফুর রহমান — উর্দূ নাশিদ শিল্পী, কমলগঞ্জ
• মিলন আহমেদ — জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কমলগঞ্জ
• আতাউর রহমান সুমন — সাবেক জনপ্রিয় শিল্পী

🎙️ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন:
তুহিন ইসলাম শিপু এবং সহকারী পরিচালক আলী আহমদ।

সফল আয়োজনে উপস্থিত সকল সম্মানিত অতিথি, শিল্পীবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

ঐক্যের শক্তিতেই এগিয়ে যাবে চিৎলীয়া — ইনশাআল্লাহ। 💚

25/07/2026

🎶 মা যে দশ মাস দশ দিন
• চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজক কমিটির সঙ্গে সম্মানিত শিল্পীবৃন্দ।

📝 কথা ও সূরঃ আমিনুল মোমেনিন মানিক
🎙️ Cover Singer: Sheikh Anam × M Ajijur Rahman & Many Others

📜 Lyric: মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া
করেছেন আমদের ঋণী
গায়ের ও চামড়া কাটিয়া দিলে
সেই ঋণ শোধ হবে না জানি ।।
কত দিন দেখি না মায়ের ঐ চাঁদ মুখ (২বার) কষ্টে হৃদয় পোরে
পিঠা পুলী বানাইয়া / পায়েস ও রান্দিয়া মা অপেক্ষা করে।
হাজারো ব্যাস্ততা অবসর পাই কোথা (২বার)
তাই তো যায় না হওয়া গায়ের বাড়িতে ।।
চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে (২বার)
অসুখ টা যাচ্ছে মায়ের বেড়ে
বিষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে
ভুইলা কি গেছস মোরে
কত ছেলে বাড়ি যায়...। (২বার)
আমার না কাজ ফুরায়
যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে। ঐ
হটাত একদিন রাত্র দুপুরে একটা খবর এলো
সব কিছু আছে আগেরি মতই
মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া (২বার)
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে।
মা গো মা গো
মা গো দুঃখিনী মা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা উপস্থিত থাকবেন। আপনাদের সকলের দাওয়াত রইলো!
23/07/2026

সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা উপস্থিত থাকবেন। আপনাদের সকলের দাওয়াত রইলো!

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ সফলতার সাথে ১ম বর্ষপূর্তি অতিক্রম করেছে।এই আনন...
23/07/2026

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ সফলতার সাথে ১ম বর্ষপূর্তি অতিক্রম করেছে।

এই আনন্দঘন উপলক্ষে আমাদের সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার ও আপনার পরিবারের সম্মানিত উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, অনুপ্রেরণা ও গৌরবের বিষয় হবে।

💚 অনুষ্ঠানের বিস্তারিত:

📅 তারিখ: ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার)
🕔 সময়: বিকাল ৫:০০ ঘটিকা
📍 স্থান: সংগঠনের কার্যালয়, আমতলা বাজার, চিৎলীয়া, কমলগঞ্জ, মৌলভীবাজার।
🎉 আয়োজন: দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপনার আন্তরিক উপস্থিতি আমাদের এই বর্ষপূর্তির আনন্দকে আরও প্রাণবন্ত, সুন্দর ও অর্থবহ করে তুলবে। তাই আপনাকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

আল্লাহ তাআলা আমাদের সকলের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য অটুট রাখুন এবং আমাদের এই আয়োজন কবুল করুন। আমিন।

বিনীত, চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ ঐক্যের শক্তিতেই এগিয়ে যাবে চিৎলীয়া — ইনশাআল্লাহ।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category