প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন

প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন, Social service, moulvibazar municipality, Maulvi Bazar.

আমি প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা, সহযোগিতা ও উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে অবদান রাখতে চাই। সবাই দোয়া করবেন।

14/06/2026

প্রান্তিক মানুষের মুখে স্বস্তির হাসি।
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আখাইলকুড়া গ্রামে সাব-মার্সিবল টিউবওয়েল স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর মাধ্যমে এলাকার প্রান্তিক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকাংশে দূর হবে, ইনশাআল্লাহ।
মানুষের মৌলিক চাহিদা পূরণে এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে কল্যাণ ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

#এডমিন_পোস্ট

28/05/2026

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বামীহারা ও অসহায় পরিবারের মাঝে গতকাল নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মানবিক এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
আল্লাহ তা'আলা আমাদের সকল ভালো কাজ কবুল করুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।

26/05/2026

আজ শুরু হলো বনানী জামে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদ ডালাইয়ের কাজ।
দ্বীনের খেদমতে গড়ে উঠুক একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ইসলামী কেন্দ্র।

বিদ্যালয় শুধু পড়াশোনার স্থান নয়, এটি মানুষ গড়ার কারখানা।
23/05/2026

বিদ্যালয় শুধু পড়াশোনার স্থান নয়, এটি মানুষ গড়ার কারখানা।

21/05/2026

শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিগন্ত—
গত ১৮ মে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর বহুল প্রতীক্ষিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ।

এই গৌরবময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল মহোদয়।

আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সম্মানিত সাবেক জেলা প্রশাসক ইসরাইল হোসাইন মহোদয়কে। তাঁর আন্তরিক আগ্রহ, দূরদর্শী চিন্তা ও উৎসাহ-ই এই প্রকল্প বাস্তবায়নের অন্যতম অনুপ্রেরণা ছিল। শিক্ষার উন্নয়নে তাঁর যে আন্তরিকতা ও দৃষ্টিভঙ্গি ছিল, তা আমাদের সবাইকে উৎসাহিত করেছে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তাঁর অবদান আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, প্রাণবন্ত বক্তব্য, বৃক্ষরোপণ এবং সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছিল স্মরণীয় ও উৎসবমুখর।
একটি ভবনের উদ্বোধন নয়, বরং এটি ছিল আগামী প্রজন্মের জন্য জ্ঞান, মূল্যবোধ ও স্বপ্ন গড়ার নতুন যাত্রার সূচনা।

19/04/2026

নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের (সরকারবাড়ি) হাফিজ তাজুল ইসলাম সাহেবের বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে এই মহল্লার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। অবশেষে সেই কষ্ট লাঘবে নেওয়া হয়েছে এই উদ্যোগ, যা মহল্লাবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

এই নলকূপ স্থাপনের মাধ্যমে আশা করা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন এবং দৈনন্দিন জীবনে ভোগান্তি অনেকটাই কমে আসবে ইন শা আল্লাহ।
#এডমিন_পোস্ট

14/04/2026

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আখাইলকুড়া গ্রামে প্রান্তিক মানুষের জন্য আজ শুরু হলো সাব-মার্সিবল টিউবওয়েল স্থাপনের কাজ।

আল্লাহ তায়ালা যেন এই কাজ সহজ করে দেন, সকলের জন্য কল্যাণ বয়ে আনেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নেন। আমিন

#এডমিন_পোস্ট

আলহামদুলিল্লাহ! আদপাশা মীরেরবাড়ি জামে মসজিদের গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। #এডমিন
14/04/2026

আলহামদুলিল্লাহ! আদপাশা মীরেরবাড়ি জামে মসজিদের গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

#এডমিন

13/04/2026

ভারি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক পরিবারের ঘরের চাল সংস্কার করে তাদের নিরাপদ আশ্রয় ফিরিয়ে দিলেন ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন।
📍কালেঙ্গা, মৌলভীবাজার।
#এডমিন

08/04/2026

“আদুপাশা মীরেরবাড়ি জামে মসজিদে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে"

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করা মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর কষ্ট লাঘবে এটি এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ইন-শা-আল্লাহ, এই নলকূপ হবে সবার জন্য নিরাপদ পানির স্থায়ী সমাধান।

Address

Moulvibazar Municipality
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category