DC Office, Meherpur

DC Office, Meherpur DC Office,Meherpur

মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটিঅনুমানসিদ্ধ তথ্য আমরা জানতে পেরেছি। একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে ষোড়শ শতকের অথরা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে।

এ অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল। বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, বারোবাজার, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প

্রচার শুরু করেন হযরত খাঁন জাহান আলী (রাঃ)। পীর খান জাহান আলী গৌড় থেকে ভৈরব নদী পথে মেহেরপুর হয়ে বারোবাজার গিয়ে বাগেরহাট গিয়েছিলেন। তার সাথে সেই সময়ে ৩৬০ জন দরবেশ ও ৬০ হাজার সৈন্য ছিল বলে কথিত আছে। তিনি সমগ্র দক্ষিণাঞ্চরে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে জনবসতি ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। এ অঞ্চলে ঐ একই সময়েই বেশ কয়েকজন ইসলামের ঝান্ডাবাহক আল্লাহর পরম আশীর্বাদপুষ্ট ব্যক্তিত্বের আগমন ঘটে। শাহ ভালাই, শাহ আলাই ও এনায়েত উল্লাহর নাম উল্লেখযোগ্য। পুণ্য আত্না ইসলামের ঝান্ডাবাহক দরবেশ মেহের আলী শাহ-এর নামের সাথে সঙ্গতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে।

যতদূর জানা যায় তাতে মেহের আলী অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান আধ্যাত্নিক ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন। যার ফলে তাঁর নামের প্রাধান্য পেয়ে যায়।

মেহেরপুর নামকরণের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ্য, পূর্ববঙ্গ রেলওয়ের বাংলায় ভ্রমণ গ্রন্থে বিখ্যাত বচনকার মিহির ও তাঁর নিজের পুত্রবধু খনা (খনার বচন বিখ্যাত) ভৈরব নদীর তীরস্থ এ অঞ্চলে বাস করতেন। তার নামানুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে অপভ্রংশে মেহেরপুর নামকরণ হয়েছে বলে অনুমান করা হয়।

জেলা কৃষিঋণ কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় কৃষিঋণ সহজীকরণ,...
24/05/2023

জেলা কৃষিঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় কৃষিঋণ সহজীকরণ, কৃষকদের চাহিদামত ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, সার্টিফিকেট মানলাসমূহের নিয়মিত তদারকি, দাবী রিয়েলাইজেশন ও নিষ্পত্তির ব্যাপারে আলোচনা হয়। চলতি মৌসুমে সরকার ঘোষিত প্রণোদনার আওতায় বিতরণযোগ্য কৃৃষিঋণ সম্পর্কে সাধারণ চাষী ও প্রান্তিক কৃষকদের অবহিত করার জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ জানান। স্ব স্ব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই টার্গেট অনুযায়ী কৃষিঋণ বিতরন করতে পারবেন মর্মে উপস্থিত কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত এনজিওসমূহের কার্যক্রম তুলে ধরা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, ক্ষুদ্রঋণের দুষ্টচক্র থেকে মানুষকে মুক্ত করতে হবে। নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কেউ যাতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা না করে, অবৈধ দাদন ব্যবসা না করে সেদিকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধন প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে সচেতন থাকতে হবে। সরকারের প্রযোজ্য নীতিমালা অনুযায়ী ঋণদান করতে হবে। হিডেন কোন চার্জ বা সার্ভিস চার্জের নামে অতিরিক্ত মুনাফা করা যাবেনা। তিনি এনজিওদের সাসটেইনেবল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান।

19/05/2023

ভিক্ষুক পুনর্বাসন:
হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) ভিক্ষাবৃত্তিকে নিন্দনীয় কাজ বলেছেন। তিনি এও বলেছেন, আমার কাছে হাত পাতার চেয়ে কাঠ কেটে, পিঠে বহন করে বাজারে বিক্রি করে উপার্জন করা অনেক সম্মানের। কাজী নজরুল ইসলাম বলেছেন, "খোদা হাত দিয়াছেন বেহেশতি চীজ অর্জন করিয়া লইবার জন্যে, ভিখারির মতো হাত পাতিয়া ভিক্ষা করিবার জন্য নহে"।

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় সারাদেশের ন্যায় এ জেলায়ও শুরু হয়েছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। ইতোমধ্যে এ জেলার ২২ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। তারা সম্মানজনক জীবিকার উপায় খুঁজে পেয়েছেন।

চলতি অর্থবছরে আরো বেশ কিছু ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হবে। এ উপলক্ষে আগামী ২৩/৫/২৩ তারিখ মঙ্গলবার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল ১০:০০ টায় একযোগে স্ব স্ব উপজেলার ভিক্ষুক যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। ইতোমধ্যে উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন সমাজকর্মীগণ জনপ্রতিনিধিদের সহায়তায় ভিক্ষুকদের প্রাথমিক তালিকা প্রণয়ন করেছেন। কোন ভিক্ষুক যাতে তালিকার বাইরে না থাকেন সেজন্য সচেতন নাগরিক সমাজ ও জনপ্রতিনিধিগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনাদের আশেপাশের ভিক্ষুকদের এ তথ্যটুকু দিয়ে তাদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

পুনর্বাসনের মধ্য দিয়ে এ জেলা ভিক্ষুকমুক্ত হবে-এটা আমাদের প্রত্যাশা।

মিডিয়া সেল, জেলা প্রশাসন, মেহেরপুর।

সম্মানিত মেহেরপুরবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী ক্ষমতায়ন এবং সকল ক...
28/06/2022

সম্মানিত মেহেরপুরবাসী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী ক্ষমতায়ন এবং সকল ক্ষেত্রে নারীদের স্বাছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুর এর উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরে স্থাপিত হতে যাচ্ছে She and Kids Zone.

নির্মিতব্য এ She and Kids Zone এর আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নারী সহকর্মী এবং কার্যালয়ে বহুবিধ প্রয়োজনে আগত নারী সেবাপ্রার্থী ও তাঁদের শিশু সন্তানদের জন্য ওয়াশ ব্লক, নামাজ/প্রার্থনা কক্ষ , ব্রেস্ট ফিডিং কর্নার, ডে কেয়ার জোন এবং মায়েদের সাথে আগত শিশুদের জন্য থাকবে বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি এঁর সদিচ্ছায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ দিয়ে মেহেরপুর গনপূর্ত বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আমাদের এই উদ্ভাবনী উদ্যোগ। স্থান/ভূমির অপচয় না করে জেলা প্রশাসকের কার্যকালের উর্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে (দ্বিতীয় ও তৃতীয় তলায়) স্থাপিত হতে যাচ্ছে আমাদের She and Kids Zone. জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আনন্দিত চিত্তে জানাচ্ছি যে, জেলাপ্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খান এবং মেহেরপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব শম্ভুরাম পাল নারী সহকর্মীদের নিয়ে এ নির্মাণ কাজের শুভ সূচনা করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জেলা প্রশাসনের এ উদ্ভাবনী উদ্যোগ নারী ক্ষমতায়নে এ জেলায় একটি মাইলফলক হয়ে থাকবে এবং সকল সরকারী- বেসরকারী দপ্তরের জন্য হবে অনুকরণীয় দৃষ্টান্ত।
শুভেচ্ছান্তে,
জেলা প্রশাসন, মেহেরপুর

যত দূরে যাও পাখি...দেখা হবে ফের,স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের।_ইমতিয়াজ মাহমুদ
20/03/2021

যত দূরে যাও পাখি...দেখা হবে ফের,
স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের।

_ইমতিয়াজ মাহমুদ

প্রিয় মেহেরপুরবাসী,সকলকে 'ঐতিহাসিক ৭ই মার্চ' দিবস এর শুভেচ্ছা।
06/03/2021

প্রিয় মেহেরপুরবাসী,
সকলকে 'ঐতিহাসিক ৭ই মার্চ' দিবস এর শুভেচ্ছা।

মেহেরপুরে কোভিড-১৯ ভ্যাক্সিন এসে পৌঁছেছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব...
29/01/2021

মেহেরপুরে কোভিড-১৯ ভ্যাক্সিন এসে পৌঁছেছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি কে মহোদয়কে।

Address

DC Office
Meherpara
7100

Alerts

Be the first to know and let us send you an email when DC Office, Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DC Office, Meherpur:

Share