National Children's Task Force - NCTF,Meherpur

National Children's Task Force - NCTF,Meherpur Change your mind ,grab the world closer ,keep calm and help children's!!!

নীল দিগন্তে রঙের মেলা, পাজল পিসে হাসুক বেলা! 🧩💙আজ ২রা এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে ...
02/04/2026

নীল দিগন্তে রঙের মেলা, পাজল পিসে হাসুক বেলা! 🧩💙
আজ ২রা এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে এক অনন্য প্রতিভা এবং সম্ভাবনা। অটিজম কোনো বাধা নয়, বরং বৈচিত্র্যের এক সুন্দর প্রকাশ। আসুন, সঠিক সচেতনতা আর ভালোবাসার মাধ্যমে আমরা এমন এক পৃথিবী গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু সে যেমনই হোক সমান সুযোগ আর শ্রদ্ধা নিয়ে বড় হতে পারে।
আমাদের একটু সহানুভূতি আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই বদলে যেতে পারে তাদের সুন্দর পৃথিবী। শিশুদের এই রঙিন স্বপ্নে আমরাও হই সারথি। 🌈✨

National Children's Task Force (NCTF) মেহেরপুর জেলা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও...
26/03/2026

National Children's Task Force (NCTF) মেহেরপুর জেলা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

21/03/2026

মেহেরপুর জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা।ঈদ মোবারক 🥰✨

২০ মার্চ ২০২৬মেহেরপুর জেলা NCTF (National Children’s Task Force) এর পক্ষ থেকে আজ মেহেরপুর জেলা স্বপ্ন ছুঁই শিশু পার্কে এ...
20/03/2026

২০ মার্চ ২০২৬
মেহেরপুর জেলা NCTF (National Children’s Task Force) এর পক্ষ থেকে আজ মেহেরপুর জেলা স্বপ্ন ছুঁই শিশু পার্কে এক আন্তরিক ও আনন্দমুখর পরিবেশে মেহেদী উৎসব আয়োজন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ, রঙ ও উৎসবের অনুভূতি ভাগাভাগি করা হয়। মেহেদীর নান্দনিক ছোঁয়ায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন, যেখানে একসঙ্গে উদযাপনের মধ্য দিয়ে তৈরি হয় সুন্দর এক বন্ধন ও ইতিবাচক স্মৃতি।
একসাথে উদযাপন একসাথে আনন্দ এটাই ছিল আমাদের আজকের মূল বার্তা। 🌿✨

গত ১৭ই মার্চ, মেহেরপুর জেলা NCTF-এর মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়। সাব্বির হোসেনের সভাপতিত্বে। সভায় উপস্থিত সকল সদস্যদে...
18/03/2026

গত ১৭ই মার্চ, মেহেরপুর জেলা NCTF-এর মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়। সাব্বির হোসেনের সভাপতিত্বে। সভায় উপস্থিত সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আসন্ন দিনগুলোতে শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সদস্যদের দায়িত্ব বণ্টন, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়। একই সাথে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

সবশেষে, সকলের ঐক্য, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে NCTF মেহেরপুর জেলা আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আজ উন্নয়নের গল্প বলে, কিন্তু একই দেশে প্রতিদিন কোনো না কোনো মা তার মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কে ঘুমায়।ধর্ষণ শুধু...
06/03/2026

বাংলাদেশ আজ উন্নয়নের গল্প বলে, কিন্তু একই দেশে প্রতিদিন কোনো না কোনো মা তার মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কে ঘুমায়।
ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ।
যে সমাজে শিশুও নিরাপদ নয়, সে সমাজ সভ্য হতে পারে না।
আমরা চুপ থাকবো না।
ধর্ষকের কোনো পরিচয় নেই সে শুধু অপরাধী।
তার ক্ষমতা, পরিচয় বা প্রভাব নয়, তার শাস্তিই হতে হবে তার একমাত্র পরিচয়।
আজ যারা নীরব, তারা অপরাধীর পাশে দাঁড়াচ্ছে।
আজ যারা প্রতিবাদ করছে, তারাই মানবতার পাশে দাঁড়াচ্ছে।
ধর্ষকের বিচার চাই এখনই, প্রকাশ্যে, দৃষ্টান্তমূলক।
কারণ একটি মেয়ের নিরাপত্তা মানে একটি জাতির সম্মান।



অদ্য ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে জেলা এনসিটিএফ কর্তৃক শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্...
21/02/2026

অদ্য ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে জেলা এনসিটিএফ কর্তৃক শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ এর জেলা কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সাধারণ সদস্য এবং জেলা ভলেন্টিয়ার শিমুল হোসেন।

গত ২৮ ডিসেম্বর এনসিটিএফ মেহেরপুর জেলার মাসিক সভা মেহেরপুর শিশু একাডেমী তে অনুষ্ঠিত হয়।
09/01/2026

গত ২৮ ডিসেম্বর এনসিটিএফ মেহেরপুর জেলার মাসিক সভা মেহেরপুর শিশু একাডেমী তে অনুষ্ঠিত হয়।

শিশুদের হাতে খেলনা মানায় হাতুড়ি বা ইট নয়
09/01/2026

শিশুদের হাতে খেলনা মানায়
হাতুড়ি বা ইট নয়

শিশুশ্রম বন্ধ করুনশিশুদের শিখতে এবং খেলতে দিন
09/01/2026

শিশুশ্রম বন্ধ করুন
শিশুদের শিখতে এবং খেলতে দিন

প্রতিটা শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করি।
16/12/2025

প্রতিটা শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করি।

বিজয়ের গৌরবগাঁথা: ১৬ই ডিসেম্বর"এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না..."আজ সেই মাহেন...
16/12/2025

বিজয়ের গৌরবগাঁথা: ১৬ই ডিসেম্বর
"এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না..."

আজ সেই মাহেন্দ্রক্ষণ, আজ ১৬ই ডিসেম্বর। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জনের দিন মহান বিজয় দিবস। 🇧🇩

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

যাঁদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, সেই সব বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা।

সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা!

Address

Shishu Accademy
Meherpur

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force - NCTF,Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force - NCTF,Meherpur:

Share