01/07/2026
ঢাকা কমার্স কলেজের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'ঢাকা কমার্স কলেজ দিবসে' ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্টে যুব দলের অংশগ্রহণ।
আজ ১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'ঢাকা কমার্স কলেজ দিবস' উদযাপিত হয়। ১৯৮৯ সালের ১ জুলাই কলেজের যাত্রা শুরু হয়।
আজ 'ঢাকা কমার্স কলেজ দিবস' উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময়ে শৃঙ্খলা এবং ভলান্টিয়ারিং এর দায়িত্ব পালন করে ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দল।
সকালে কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালি কলেজের সামনে থেকে সনি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। র্যালিতে অন্যান্যদের সঙ্গে অংশগ্রহণ করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস।
এরপর শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। তারপর স্মৃতিচারণ পর্বে কলেজের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রার নানা বিষয়ে স্মৃতিচারণ করা হয়। এই পর্বের মধ্যমণি হয়ে ছিলেন ঢাকা কমার্স কলেজের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক প্রফেসর কাজী মো. নূরুল ইসলাম ফারুকী স্যার। তাঁর উপস্থিততে স্মৃতিচারণ করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. বাহার উল্যা ভূঁইয়া, প্রফেসর মো. আবু তালেব, প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী। আরও স্মৃতিচারণ করেন সিনিয়র শিক্ষক প্রফেসর সাদিক মো. সেলিম,, প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন, ঢাকা কমার্স কলেজ দিবস ২০২৬ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. ইউনুছ হাওলাদার, কলেজের প্রথম শিক্ষার্থী প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, কলেজের প্রথম ছাত্রী সহযোগী অধ্যাপক মাসুদা খানম এবং অফিস সহকারী আলী আহাম্মদ।
স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন রেজাউল আহমেদ, সহযোগী অধ্যাপক এবং তাসনুভা শারমিন, সহকারী অধ্যাপক। বিশেষ দোয়া পরিচালনা
করেন প্রফেসর মো. আব্দুল খালেক।
এসময়ে উপস্থিত ছিলেন দলের দায়িত্ব প্রাপ্ত মডারেটর জনাব মাসুদ পারভেজ স্যার সহ দলের অনান্য সদস্যবৃন্দু।