মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রশিবির

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রশিবির

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রশিবির Official page of
Bangladesh Islami Chhatrashibir, Monipur High School & Collage

২ দিন ৩ রাত - চলো হারাই পাহাড়ে! বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মিরপুর পূর্ব থানা-এর উদ্যোগে আয়োজিত "চলো ঘুরে আসি বান্দরবনের...
26/08/2026

২ দিন ৩ রাত - চলো হারাই পাহাড়ে!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মিরপুর পূর্ব থানা-এর উদ্যোগে আয়োজিত "চলো ঘুরে আসি বান্দরবনের মারায়াং তং পাহড়ে!"

ট্যুরে থাকছে পাহাড়ি প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি ক্যাম্পিং, ঝর্ণায় ঘোরাঘুরি, বারবিকিউ আড্ডা, খেলাধুলা ও পুরস্কার গ্রহণ এবং শেষ বিকেলে চট্টগ্রাম শহর ঘুরে পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোরম দৃশ্যের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ।

এই ট্যুরে যা যা থাকছে-
• ট্রেনে জার্নি তে রাতের জমজমাট আড্ডা
• পাহাড়ের চূড়ায় অকল্পনীয় ক্যাম্পিং
• ঝর্ণায় ঘোরাঘুরি, গোসল ও প্রকৃতি উপভোগ
• সন্ধ্যায় আগুন জালিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা
• রাতে পাহাড়ের বুকে বারবিকিউ উপভোগ
• বিকেলে মেঘের রাজ্যে খেলাধুলা ও পুরস্কার
• শেষ বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে মনোরম সময়
• সন্ধ্যায় চট্টগ্রাম শহর ঘুরে দেখা ও আড্ডা
• সকল সফরকারীর জন্য ১টি প্রিমিয়াম জার্সি একদম ফ্রি

যাত্রা: ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের ট্রেনে
খরচ: মাত্র ৩,০০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বি.দ্র.আসন সীমিত। তাই আগ্রহীরা দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলুন!

রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/DjzqxGqv89k7mpjx6

🎓 A+ সংবর্ধনা ২০২৬এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢা...
20/08/2026

🎓 A+ সংবর্ধনা ২০২৬

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আকর্ষণীয় সংবর্ধনা অনুষ্ঠান।

অংশগ্রহণ করতে পারবেন ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, মিরপুর, শেরেবাংলা নগর, দারুস সালাম, শাহ আলী, রুপনগর, পল্লবী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, কাফরুল থানার সকল A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

🔹 বিশেষ দ্রষ্টব্য: নিম্নোক্ত লিংকের মাধ্যমে ঢাকা মহানগর পশ্চিমসহ দেশের যেকোনো প্রান্তের A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

🔹 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
🔗 https://ssc.shibir.info

🗓 রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬

🔸 নোট: অনুষ্ঠানের সময়সূচি ও স্থান পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দ...
11/08/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো। আবার কেউ কেউ হয়তো তীব্র হতাশা থেকে নিজেকে শেষ করে দিতে চাচ্ছো।

তোমরা যারা নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাচ্ছো তারা প্লিজ একবার আমাদের সাথে কথা বলো।

তোমাদের এই কঠিন সময়ে ছাত্রশিবির পাশে থাকতে চায়। ভুলেও যদি তোমাদের কারো মাথায় সুইসাইডের চিন্তা আসে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে একটি বার কথা বলো। স্পেশাল সেশনে জয়েন করো।

তোমাদের জন্য হেল্প কেয়ারের পাশাপাশি ছাত্রশিবির আয়োজন করছে বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। সেশন পরিচালনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাহলে আর দেরি না করে গুগল ফর্মটি ফিলাপ করে গ্রুপে যুক্ত হয়ে নাও এখনই।

https://forms.gle/KqAw2iPxj8rhdAkw7

বিস্তারিত দিকনির্দেশনা গ্রুপে দেওয়া হবে।

দাওয়াত পৌছে যাক প্রতিটি শিক্ষার্থীর হ্রদয়ে..
11/08/2026

দাওয়াত পৌছে যাক প্রতিটি শিক্ষার্থীর হ্রদয়ে..

10/08/2026

বিশেষ দৃষ্টি আকর্ষণ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

প্রিয় এসএসসি/ দাখিল ফলপ্রাপ্ত ভাইয়েরা,
আজ এসএসসি/ দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে যারা অকৃতকার্য হয়েছেন (৩৮% শিক্ষার্থী) আপনাদের নিয়েও আলাদা আয়োজন রাখা হবে ইনশাআল্লাহ যাতে আপনারা জীবনের কঠিন সময়ের সহযোগী হিসেবে ছাত্রশিবিরকে কাছে পান। যারা অকৃতকার্য হয়েছেন; তাদের সাথে দায়িত্বশীল ভায়েরা সরাসরি সাক্ষাৎ করে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলিং করলে তাদের জীবনের জন্য এটি যুগান্তকারী মূহুর্ত হবে।

জাঝাকুমুল্লাহ।

২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি/দাখিল) পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন ও ম...
10/08/2026

২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি/দাখিল) পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

আজ ১০ আগস্ট এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক A+ সংবর্ধনা(with 4.50+) অনুষ্ঠিত হবে।

সময়ঃ-দুপুর ৩.০০ টায়
স্থানঃ-রেপিড চিকেন(বাদশাহ ফয়সল সংলগ্ন,মোহাম্মদপুর রিং রোড)
গুগল লোকেশনঃ-

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

এখনি রেজিস্ট্রেশন করুন!!!রেজিস্ট্রেশন লিংক:-http://reg.siratpaath.com/?fbclid=IwY2xjawTkL8BwZG9mAWV4dG4DYWVtAjExAHNydGMG...
08/08/2026

এখনি রেজিস্ট্রেশন করুন!!!

রেজিস্ট্রেশন লিংক:-
http://reg.siratpaath.com/?fbclid=IwY2xjawTkL8BwZG9mAWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHoikzHKid2Vr6e8e1Qyqx8HnFrRBWTq2XNsBlC-UO9BhyRXvFKLq25Iqxi9-_aem_eELXj0i2PRjMT9JLDSK_cA

সীরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
রাসূলুল্লাহ ﷺ-এর সর্বাঙ্গীন জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী সবচেয়ে বড় আয়োজন— জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬: “রোড টু সিরাহ”।

🗓 সময়সূচি:
🔹 নিবন্ধন: ১ আগস্ট – ২০ আগস্ট ২০২৬
🔹 অনলাইন এমসিকিউ পরীক্ষা: ৪ সেপ্টেম্বর ২০২৬
🔹 চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণ: ১১ সেপ্টেম্বর ২০২৬

❖ প্রতিযোগিতার গ্রুপ ও নির্ধারিত সিলেবাস

➤ গ্রুপ-ক: অষ্টম–দশম শ্রেণি/নাহবেমীর,হেদায়াতুন্নাহু,কাফিয়া জামাত
 ▪️ নির্ধারিত গ্রন্থ: রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন

➤ গ্রুপ-খ: উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক/শরহে বেকায়া-জালালাইন জামাত/সমমনা
 ▪️ নির্ধারিত গ্রন্থ: সীরাতে ইবনে হিশাম

➤ গ্রুপ-গ: অনার্স ও মাস্টার্স/মেশকাত-দাওরায়ে হাদিস
 ▪️ নির্ধারিত গ্রন্থ: মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ (সা.)

📌 প্রতিযোগিতার বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুন কমেন্টে দেওয়া লিংকে।

অথবা, ছবিতে থাকা কিউআর কোড স্ক্যান করুন।




#সীরাতপাঠপ্রতিযোগিতা

হর্নস অফ হাত্তিন বা হাত্তিনের শিং । ফিলিস্তনের টাইবেরিয়াস শহরের কাছে অবস্থিত দ্বৈত চূড়া বিশিষ্ট পাহাড় (ইস*রায়ে*লের দখলকৃ...
03/08/2026

হর্নস অফ হাত্তিন বা হাত্তিনের শিং । ফিলিস্তনের টাইবেরিয়াস শহরের কাছে অবস্থিত দ্বৈত চূড়া বিশিষ্ট পাহাড় (ইস*রায়ে*লের দখলকৃত) যা এক গৌরবময় ইতিহাসের সাক্ষী।
বলছি দ্বাদশ শতকের কথা । তখন ফিলিস্তিনের প্রায় পুরো অঞ্চল এবং জেরুজালেম খ্রিস্টানদের দখলে ছিলো এবং মুসলমানদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করা হয়েছিলো । দুঃখের বিষয়, তৎকালীন মুসলিম নেতাদের অন্তকোন্দল এবং সিংহাসনের প্রতি লোভ এই পূন্যভূমিকে প্রায় আট দশক ধরে মুসলিমদের নাগালের বাইরে রেখেছিলো। এরই মাঝে কাফেররা জেরুজালেমের চারদিকে দুর্গ গড়ে তুলেছিলো যা ছিলো অভেদ্য ।
এরপরই আবির্ভাব হয় মহামতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর। তিনি তার ধৈর্য, প্রজ্ঞা এবং মিলিটারি স্ট্র্যাটিজির মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। ক্রুসেড রাজা চতুর্থ বাল্ডউইন কুষ্ঠ রোগে মৃত্যুবরণ করার পর রাজা হন অতি অদূরদর্শী, হঠকারি, অহংকারী এবং অতি আবেগি গাই অফ লুসিগনান। এরপর খ্রিষ্টান নাইট রেনাল্ড ডি চ্যাটালিয়নের যুদ্ধবিরতি ভঙ্গন, মুসলিম ব্যবসায়ী এবং হজ্ব যাত্রীদের উপর হামলা এবং সর্বশেষ রাসুল (সাঃ) কে নিয়ে কুটুক্তি পুরা মুসলিম জাতিকে একপ্রকার অগ্নিগর্ভ করে তুলেছিলো । সুলতান সালাহউদ্দিন আইউবী দৃঢ়চিত্যের মানুষ এবং ধৈর্যশীল হওয়া সত্যেও নবি(সাঃ) কে নিয়ে কুটুক্তি তিনি সহ্য করতে পারেন নি । তিনি আল্লাহর নামে শপথ নেন যে তিনি নিজ হাতে রেনাল্ডকে হত্যা করবেন ।
সুলতান সিদ্ধান্ত নিলেন তিনি হামলা করবেন তবে কাফেরদেরকে জেরুজালেমের বাইরে আনতে হবে, নইলে আক্রমণ করা অসম্ভব । গায় অফ লুসিগানানের অদূরদর্শিতার ফায়দা নিয়ে তিনি তাদের বের করে আনেন ।
খ্রিস্টানরা এসে জড়ো হয় এই হর্নস অফ হাত্তিন প্রান্তরে । তাদের কাছে খাবার-পানি এবং অন্যান্য রসদ প্রায় শেষ। জুলাই মাসের তপ্ত রোদে বিকাল বেলায় ক্রুসেডদের পানির শেষ বিন্দু ফুরিয়ে গেলো । এরপর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সামরিক স্ট্র্যাটিজি এবং মনস্তাত্ত্বিক প্রেসারে একে একে ক্রুসেড নাইট প্রাণ হারাতে শুরু করলো এবং রেনাল্ড আর গায় অফ লুসিগানান কে বন্দী করা হলো । এরই মাঝে ফিলিস্তিনের আশে-পাশে ক্রুসেড রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
সালাহুদ্দিন আইউবী তার দুই বন্দীর কাছে আসলেন । তিনি লুসিগানান কে এক কাপ বরফ শীতল শরবত এগিয়ে দিলেন। লুসিগানান অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রেনাল্ডের কাছে এগিয়ে দেয় । তখন সুলতান শরবতের কাপ ছুড়ে ফেলে দেন । আরবদের একটা রীতি আছে, যদি কোন বন্দীকে পানি বা কিছু পান করানো হয় তাহলে সেটার মানে হলো বন্দীকে প্রাণ ভিক্ষা দেওয়া। পরক্ষনেই সুলতান একটা তরবারি নিয়ে তিনি তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেন ।

–ইসমাম রহমান অর্ণব

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রশিবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share