21/07/2026
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আগামী ডিএনসিসি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
-------মোহাম্মদ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে "মতবিনিময় ও সুধী সমাবেশ" আজ ২১ জুলাই কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মিরপুর দক্ষিণ থানা আমীর ও মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জনাব অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জনাব রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব *মোহাম্মদ সেলিম উদ্দিন*।
প্রধান অতিথির বক্তব্যে জনাব *মোহাম্মদ সেলিম উদ্দিন* বলেন, "দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। দুর্নীতি, অন্যায় ও অবিচার দূর করতে তরুণ প্রজন্মসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে যানজট ও জলাবদ্ধতা নগরবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো সমাধানে পরিকল্পিত নগরায়ন ও জনগণের সম্পৃক্ততা প্রয়োজন।"
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য *ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান*। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর *মিরপুর ১১ নং ওয়ার্ডের মনোনীত কমিশনার প্রার্থী জনাব কামরুল আহছান মুরাদ*।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্যবৃন্দ: জনাব রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমির হোসেন বাবলু, তরিকুল ইসলাম, সাদ বিন জাফর প্রমুখ। এছাড়াও স্থানীয় বাড়ি মালিক, সমাজ কল্যাণ সমিতির সদস্য, মসজিদ কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের চলমান সংকট উত্তরণে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এর পক্ষে জনমত গঠনের জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।