07/04/2025
দীর্ঘদিন ধরে বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ এর অন্যতম বিজ্ঞাপন হয়ে উঠেছে মিরসরাই ইকোনোমিক জোন তথা বঙ্গবন্ধু শিল্পনগর তথা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
চলমান সময়ে ঢাকায় অনেক দেশের বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করছে।
তাদের কাছে বিনিয়োগ এর অন্যতম আকর্ষণীয় গন্তব্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চল।
৭ এপ্রিল সোমবার উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী বিনিয়োগকারী মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
বিদেশী বিনিয়োগ এর পরম কাঙ্ক্ষিত এই গন্তব্য বঙ্গোপসাগরের অবহেলিত চর থেকে বিনিয়োগ স্বর্গে পরিণত হয়েছে যার দুরদর্শিতায় তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে গড়ে উঠছে হাজার কোটি টাকার বিনিয়োগকৃত শিল্প কারখানা। কয়েক লক্ষ লোকের চাকরি হবে এখানে।
পরিকল্পিতভাবে অগ্রসর হতে পারলে আগামীর বাংলাদেশ এর টেকসই উন্নয়ন এর আতুরঘর হবে মিরসরাই।
একজন দুরদর্শী নেতা একটি জনপদকে খোলনলচে বদলে দিতে পারেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রজ্ঞায় অনুর্বর, অবহেলিত চরাঞ্চল আজকে রুপ নিয়েছে বাংলাদেশ এর 'ইঞ্জিন অফ গ্রোথ' হিসেবে।
যার দুরদর্শিতায় বঙ্গোপসাগরে কোলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, বিদেশী বিনিয়োগকারী আসছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ আবর্তিত হচ্ছে সেই অর্থনৈতিক অঞ্চলের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৮৩ বছর বয়সে মিথ্যা, বানোয়াট, ঢালাও মামলায় কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে জীবন অতিবাহিত করছেন!
সুশাসনের অঙ্গীকার নিয়ে অনেক কথা শোনা গেলেও বাস্তবে আইনের শাসন সুদুর পরাহত।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে ঢাকায় সেই সময় মিথ্যা মামলায় এর স্বপ্নদ্রষ্টা কারাগারে যা ইতিহাসের পাতায় হৃদয়বিদারক ঘটনা হিসেবে স্থান করে নিবে।
এতদসত্বেও মিথ্যা মামলা থেকে মোশাররফ হোসেনকে জামিনে মুক্তি দিয়ে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরির সুযোগ রয়েছে।