14/08/2026
সিরাজদিখানে জিয়া সাইবার ফোর্সের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে ঘিরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে মোটরসাইকেলযোগে আনন্দ মিছিল বের করা হয়। পরে নেতৃবৃন্দ এমপি শেখ আব্দুল্লাহর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মো. রনি খান, সদস্য সচিব আব্বাস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক গাজী আসাদুজ্জামান নূর, শাহ পরান, মোফাজ্জল হোসেন যুবরাজ ও রাকিব মৃধা।
এছাড়া ১ নম্বর সদস্য আরাফাত আহমেদ শান্ত, সদস্য মো. মুসা ও মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. জীবন ও প্রচার সম্পাদক মো. আশিক শেখসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।