19/08/2026
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামীলীগের দোসর ১৪ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলামকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিযেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এ এইচ এম সাইফুল ইসলাম আওয়ামীলীগ সরকারের সময়কার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বিকল্প যুব ধারার সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি। এমন অবস্থায় তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দাযিত্ব দেওয়া বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে বলে দাবি তাদের।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গত ১৩ আগস্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিযেশনের কেন্দ্রীয় কমিটির প্যাাডের চিঠি এ এইচ এম সাইফুল ইসলামের ফেসবুক আইডিতে আপলোড করাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিরাজদিখানের ১৪টি ইউনিয়নেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে কোলা ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তারা দাবি করেন। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট সংগঠনের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করে এ এইচ এম সাইফুল ইসলামকে ওই পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া।
এ বিষয়ে উপজেলা কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী বলেন, একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ভূমিকা, অতীত কর্মকান্ড ও জনসম্পৃক্ততা যাচাই করা উচিত। আমরা মনে করি, এ বিষয়ে যথাযথ অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়া দরকার।
কোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার বেপারী বলেন, সিরাজদিখানের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ পদায়ন নিয়ে ক্ষোভ হয়েছে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে অযাচিত অপপ্রচার চাই না। তবে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাকে দ্রুত বাদ বা বহিস্কার করা।
সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুখ উল আলম বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট সংগঠনকে দ্রুত বিষয়টি পর্যালোচনা করতে হবে। আওয়ামীলীগের দোসর
এ এইচ এম সাইফুল ইসলামকে পদ থেকে বাদ না দিলে তৃণমূল নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবেন। তবে সব কর্মসূচি আইনসম্মত ও শান্তি পূর্ণভাবে পালন করা হবে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে তারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।
তবে এ এইচ এম সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্যর জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য জানা যায়নি।
মন্তব্য করুন