Jamalpur District Shibir

Website

Jamalpur District Shibir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpur District Shibir, Political organisation, Jamalpur, Mymensing.

📍বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জামালপুর জেলা শাখার একমাত্র মিডিয়া প্ল্যাটফর্ম।

◾ অফিসিয়াল আপডেটসমূহ
◾ কার্যক্রম
◾ প্রকাশনা
◾ গুরুত্বপূর্ণ নোটিশ

✅ Stay Connected:

“অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে।”— শহিদ আবরার ফাহাদ (১২ ফেব্রুয়ারি ১৯৯৮ – ৭ অক্টোবর ২০১৯) #নিপীড়নবিরোধী_দি...
07/10/2026

“অনন্ত মহাকালে মোর যাত্রা
অসীম মহাকাশের অন্তে।”

— শহিদ আবরার ফাহাদ
(১২ ফেব্রুয়ারি ১৯৯৮ – ৭ অক্টোবর ২০১৯)

#নিপীড়নবিরোধী_দিবস


#ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা

শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণে এর উদ্যোক্তাদের ধিক্কার ‼️   #ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা
07/10/2026

শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণে এর উদ্যোক্তাদের ধিক্কার ‼️


#ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা

06/10/2026

শহীদ আবরার ফাহাদের শেষ ফোনকল❗

এক ছাত্রের মায়ের সাথে যখন ভর্তি পরীক্ষা নিয়ে আলাপ করছিল তখন তাকে রীতিমতো ধমকাচ্ছিল ছাত্রলীগের খুনীরা।


#ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা

🎉 The wait is over! We are proud to present Al-Khwarizmi National Hackathon 2026.A national hackathon exclusively for pr...
06/10/2026

🎉 The wait is over! We are proud to present Al-Khwarizmi National Hackathon 2026.

A national hackathon exclusively for private university students. Build something that matters for the country, and present it in person.

🏆 Prize pool: ৳32,000
🥇 1st place: ৳15,000
🥈 2nd place: ৳10,000
🥉 3rd place: ৳7,000
🎁 Gift pack and lunch for every participant on presentation day

Two sectors, choose one:
- Education Sector
- Environmental Service Sector

How it works:
- Teams of up to 3 members
- 3 days online, with a maximum of 24 working hours
- Any AI tool is allowed
- Submit your code online, present your project offline

Pre-registration: 6 October to 25 October 2026
Registration fee: ৳2,500 per team (Payment will be handled after the pre-registration period ends)

For more details and registering your team visit: https://www.puhackathon26.com

সম্পদ ব্যবহারে হালাল-হারামের পার্থক্য: এভাবে বৈধ ও হালাল উপায়ে যে সম্পদ অর্জিত হয় তা ব্যবহারের উপরও বিধি-নিষেধ আরোপ করা ...
06/10/2026

সম্পদ ব্যবহারে হালাল-হারামের পার্থক্য:


এভাবে বৈধ ও হালাল উপায়ে যে সম্পদ অর্জিত হয় তা ব্যবহারের উপরও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

প্রথমতঃ এসম্পদ মানুষ নিজের উপর ব্যয় করতে পারে। এ ব্যয়াকে ইসলাম এমনভাবে সংযত করে, যার ফলে তা মানুষের নিজের চরিত্র ও সমাজের জন্য কোনক্রমেই ক্ষতিকর হতে পারেনা। সে মদ্যপান করতে পারবেনা। ব্যভিচার করতে পারবেনা। জুয়াবাজিতে নিজের সম্পদ উড়িয়ে দিতে পারবেনা। নৈতিকতা বিরোধী পন্থায় বিলাসব্যসনে ব্যয় করতে পারবেনা। এমনকি বসবাসের ক্ষেত্রে অতিরিক্ত জাকজমকের আশ্রয় নিলে তার উপর অবশ্যি বিধি নিষেধ আরোপ করা যেতে পারে।

দ্বিতীয়তঃ এসম্পদের কম বেশি কোন অংশ মানুষ সংরক্ষিত রাখতে পারে। ইসলাম এ প্রবনতা পছন্দ করেনা। ইসলাম মানুষের অতিরিক্ত সম্পদ সংরক্ষিত রাখার পরিবর্তে বৈধ পদ্ধতিতে তাকে আবর্তিত করতে চায়। একটি বিশেষ আইন অনুযায়ী ইসলাম এ সরক্ষিত সম্পদ থেকে যাকাত আদায় করে। ফলে এর একটি অংশ বঞ্চিত শ্রেণীর স্বার্থে ও সামষ্টিক কল্যাণে ব্যবহৃত হতে পারে। কোরআন মজীদে যে সব কাজের সব চাইতে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে, মানুষের সম্পদ সংরক্ষণ প্রচেষ্টা তন্মধ্যে অন্যতম। কোরআন বলেঃ ‘যারা সোনা ও রুপা সরক্ষণ করে তাদের সংরক্ষিত সোনা ও রুপা জাহান্নামে তাদের দাগ দেয়ার জন্য ব্যবহৃত হবে’। এর কারণ হচ্ছে আল্লাহ তায়ালা মানুষের উপকারের জন্য অর্থ সম্পদ সৃষ্টি করেছেন। কাজেই একে আটকে রেখে মানুষের উপকারের পথ রুদ্ধ করার অধিকার কারোর নেই। বৈধ ও হালাল উপায়ে অর্থ সম্পদ উপার্জন করুন। অতপর অবশিষ্ট যা থাকে বৈধ পদ্ধতিতে আবর্তন করাতে থাকুন।

এজন্য ইসলাম মজুদদারীর উপর নিষেধাজ্ঞা করেছে। মজুদদারীর অর্থ হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে নিত্য ব্যবহার্য দ্রব্যাদি বাজারে না ছেড়ে গুদামে সংরক্ষণ করা। ফলে বাজারে তার সরবরাহ কম হলে দাম বেড়ে যাবে। ইসলামী আইন এ ধরণের কাজকে হারাম গণ্য করে। কোন ঘোরপ্যাঁচে না যেয়ে সোজাসুজি ব্যবসা চালাতে হবে।ব্যবসায়ীর নিকট বিক্রয়যোগ্য পণ্য থাকলে এবং বাজারে তার চাহিদা থাকলে তা বিক্রয় করতে অস্বীকার করার কোন যুক্তিসংগত কারণ নেই। জেনে বুঝে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির অভাব সৃষ্ট করার জন্য তার বিক্রয়ে অসম্মতি জ্ঞাপন করা মানুষকে ব্যবসায়ীর পরিবর্তে ডাকাতে পরিণত করে।

এ কারণে ইসলাম অস্বাভাবিক ধরনের ইজারাদারীর বিরোধী। করাণ এ ধরনের ইজারাদারী সাধারণ মানুষকে অর্থোপার্জনের কিছু কিছু সুযোগ-সুবিধা ও উপায়-উপকরণ কতিপয় বিশেষ ব্যক্তি, বংশ বা শ্রেণীর জন্য নির্দিষ্ট করে দিয়ে এক্ষেত্রে অন্যদের অগ্রসর হবার পথ রোধ করাকে কোনক্রমেই বৈধ গণ্য করেনা। সমষ্টিগত স্বার্থে যে ইজারাদারী একান্ত অপরিহার্য হয়ে দাঁড়ায় একমাত্র এই ধরণের ইজারাদারীর বৈধতা ইসলামে স্বীকৃত। অন্যথায় নীতিগতভাবে ইসলাম অবাধ প্রতিযোগিতার ক্ষেত্রে সবার জন্য উন্মুক্ত রাখার এবং সবাইকে নিজের যোগ্যতা ও সামর্থ অনুযায়ী প্রচেষ্টা চালাবার সমান সুযোগ দেয়ার পক্ষপাতী।

অতিরিক্ত অর্থ সম্পদ ব্যবহার করে যদি কোন ব্যক্তি আরও অর্থ উপার্জন করতে চায় তাহলে তাকে একমাত্র অর্থ উপার্জনের জন্য ইসলাম নির্ধারিত হালাল পদ্ধতিতে তা করতে হবে। আমি ইতিপূর্বে অর্থোপার্জনের যেসব হারাম পদ্ধতির বর্ণনা দিয়েছি এ উদ্দেশ্যে সেগুলি ব্যবহার করা যাবেনা।

বই: ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী

অযথা অহমিকা বর্জন :বিগত কয়েক বছরের ক্রমাগত প্রচেষ্টার ফলে ব্যক্তিগত জীবন, সামাজিক চরিত্র ও সাংগঠনিক ক্ষেত্রে যতটুকু সংস...
06/10/2026

অযথা অহমিকা বর্জন :

বিগত কয়েক বছরের ক্রমাগত প্রচেষ্টার ফলে ব্যক্তিগত জীবন, সামাজিক চরিত্র ও সাংগঠনিক ক্ষেত্রে যতটুকু সংস্কার সাধিত হয়েছে, সেজন্য যেন আপনাদের মনে আদৌ কোনো অহমিকা দেখা না দেয়।

ব্যক্তিগত কিংবা সাংগঠনিকভাবে আপনারা যেন এরূপ ভুল ধারণা পোষণ না করেন যে, আমরা এখন পূর্ণত্ব লাভ করেছি, যা কিছু যোগ্যতা অর্জন করা দরকার ছিলো, তার সব‌ই আমরা হাসিল করে ফেলেছি।

ব‌ই : হেদায়াত
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহ.)


সচেতন হোন, সুস্থ থাকুন।
06/10/2026

সচেতন হোন, সুস্থ থাকুন।

ভ্যারিফিকেশনে হয়রানির শিকার শিক্ষার্থীরা গেজেটভুক্ত হওয়ায় গ্যাজেটভুক্তদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছ...
05/10/2026

ভ্যারিফিকেশনে হয়রানির শিকার শিক্ষার্থীরা গেজেটভুক্ত হওয়ায় গ্যাজেটভুক্তদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।



#ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা

[৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস]শিক্ষাগুরুর মর্যাদাকাজী কাদের নওয়াজ:বাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।এক...
05/10/2026

[৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস]

শিক্ষাগুরুর মর্যাদা
কাজী কাদের নওয়াজ:

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে-মুছে সব করিছেন সাফ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলবি
ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তাঁর সবি।
দিল্লিপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে – কোন কালে !
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে।

হঠাৎ কী ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি নাক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লির পতি সে তো কোন ছার,
ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাব শাহানশাহে।

তার পরদিন প্রাতে
বাদশাহর দৃত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, 'শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে
সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা।'

শিক্ষকে কন— 'জাঁহাপনা, আমি বুঝিতে পারি নি, হায়,
কী কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?'
বাদশাহ কহেন, 'সে দিন প্রভাতে
দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল নাক কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে।'

উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায়ে সগৌরবে,
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে—
'আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির
সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।'



#ছাত্রশিবির_জামালপুর_জেলা_শাখা

Dear A and O-Level Graduates,Warm greetings from BANGLADESH ISLAMI CHHATRASHIBIR.We are excited to announce the Grand Fe...
05/10/2026

Dear A and O-Level Graduates,
Warm greetings from BANGLADESH ISLAMI CHHATRASHIBIR.

We are excited to announce the Grand Felicitation Ceremony: Chhatrashibir O-Level & A-Level Academic Excellence Award 2026!

We are organizing this event to honor and celebrate your hard work, dedication, and outstanding achievements.

📅 Registration Deadline: October 5, 2026

➤Register now — link in the comments.

Join us in celebrating academic excellence. Register today and secure your spot for the Chhatrashibir O-Level & A-Level Academic Excellence Award 2026!


Address

Jamalpur
Mymensing
2000

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur District Shibir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share