PM Tarique Rahman

PM Tarique Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PM Tarique Rahman, Political Party, Dhaka, Mymensingh.

যদি আপনি - প্রধানমন্ত্রী তারেক রহমানের - ফ্যান, ফলোয়ার এবং সাপোর্টার হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে যুক্ত থাকুন 👈
This is For - Our Prime Minister Tarique Rahman Fan, Follower and Supporters Page 🌾🇧🇩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শ...
26/06/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুরে তিনি CPC-এর ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক এ জাদুঘরে যান।

জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন শেষে একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাক...
21/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ ২১ জুন ২০২৬, রবিবার দুপুর ২:৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ রয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল...
20/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ শনিবার (২০ জুন ২০২৬) রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই রোড শো-এর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার গ্রুপ, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল গ্রুপ, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর কর্ণধাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপানি কোম্পানি মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের বর্ষীয়ান নেত্রী ও সাবেক সংসদ সদস্য অসুস্থ খালেদা রব্বানীর শারীরিক অবস্থার ...
18/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের বর্ষীয়ান নেত্রী ও সাবেক সংসদ সদস্য অসুস্থ খালেদা রব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে যান।

আজ বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সেখানে যান।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক ৩য় সভায় সভাপতিত্ব করেন।আজ সোমবার (১৫ জ...
16/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক ৩য় সভায় সভাপতিত্ব করেন।

আজ সোমবার (১৫ জুন ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের...
16/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক...
14/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন।

এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তি ও সম্ভাবনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

দেশীয় কাঁচামালনির্ভর পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।

12/06/2026

বিএনপি'র কর্মীরা সারা দাও।
🌾🇧🇩🌾

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের বিশেষ সভা...
11/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে রীতি অনুযায়ী জাতীয় বাজেট অনুমোদন করা হয়।

বিশেষ এ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

09/06/2026

বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আমি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করছি। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তারা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। এটি নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

আসুন, আমরা সবাই শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করি।

Address

Dhaka
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when PM Tarique Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share