04/08/2026
ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ এর সভাপতিত্বে আজ ০৪/০৮/২০২৬ইং মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলার স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগ। সঞ্চালনা করেন ডা: রিপন রায়, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস।
এতে ময়মনসিংহের প্রতিটি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বক্ষব্যাধি ক্লিনিক ময়মনসিংহের জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার কো-অর্ডিনেশন, সিভিল সার্জন অফিস; প্রতিটি উপজেলার পরিসংখ্যানবিদ, এম.টি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), WHO সহ সকল উন্নয়ন সহযোগী ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভার আলোচ্য বিষয়ঃ-
১। DHIS 2
২। ডেঙ্গু ও হাম
৩। কমিউনিটি ক্লিনিক
৪। মা ও শিশু স্বাস্থ্য
৫। বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সমূহ
৬। ইপিআই ও সার্ভিল্যান্স কার্যক্রম
৭। যক্ষ্মা ও কুষ্ঠ
৮। কালাজ্বর ও ম্যালেরিয়া
৯। ডায়রিয়া
৯। পুষ্টি কার্যক্রম
১০। অন্তঃ বিভাগীয় রোগীর সেবা ও বেড অকুপেন্সী রেট
১১। স্বাস্থ্য শিক্ষাকার্যক্রম
১২। এইচআইভি
১৩। ইলেক্ট্রো মেডিকেল ওয়ার্কশপ
১৪। জন্ম-মৃত্যু
১৫। ভেজাল খাদ্য
১৬। ধূমপান ও তামাক বিষয়ক কার্যক্রম
১৭। আইএমসিআই কার্যক্রম
১৮। জেলা পাবলিক হেলথ নার্সিং কার্যক্রম
১৯। বায়োমেট্রিক হাজিরা
২০। প্রশাসনিক ও বিবিধ।