Jamaat Mymensingh City

Jamaat Mymensingh City Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Mymensingh City.

দাওয়াতী মাস উপলক্ষে পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিতময়মনসিংহ, ২৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে আ...
23/08/2026

দাওয়াতী মাস উপলক্ষে পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পালনীয় “দাওয়াতী মাস” সফল ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, মহানগর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুব হাসান শামীম। এছাড়াও মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংগঠনিক থানার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে দাওয়াতী মাসকে কেন্দ্র করে মহানগরীর সর্বস্তরের জনগণের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, আদর্শিক প্রচার-প্রসার এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের শান্তি, ন্যায় ও কল্যাণের বাণী পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “দাওয়াতী মাস ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই মাসে পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিতে হবে এবং একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখতে হবে।”

বৈঠকে উপস্থিত দায়িত্বশীলগণ দাওয়াতী মাসের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংগঠনিকভাবে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ময়মনসিংহ মহানগরী।

18/08/2026
⚽ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ইং ⚽খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত...
06/08/2026

⚽ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ইং ⚽

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম শ্রেষ্ঠ ক্ষেত্র।

আজ অনুষ্ঠিত হলো পরানগঞ্জ স্পোর্টিং ক্লাব 🆚 বোররচর স্পোর্টিং ক্লাব-এর মধ্যকার প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

🌿 প্রধান অতিথি:
আনোয়ার হাসান সুজন
সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরী।

🌿 বিশেষ অতিথি:
ইঞ্জিনিয়ার আব্দুল বারী
সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরী।

এ সময় বোররচর ও পরানগঞ্জ ইউনিয়নের আমীরবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের মহানগর সহ:সেক্রেটারি রেজাউল হায়দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠজুড়ে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

আল্লাহ তাআলার নিকট দোয়া, এই আয়োজনের মাধ্যমে যুবসমাজ সুস্থ, সুশৃঙ্খল, মাদকমুক্ত ও আদর্শবান সমাজ গঠনে আরও অনুপ্রাণিত হোক।

আয়োজনে:
যুব ও ক্রীড়া বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরী।

#জুলাই_স্মৃতি_ফুটবল_টুর্নামেন্ট২০২৬ #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী_ময়মনসিংহ_মহানগরী

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহ...
06/08/2026

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

তারিখ: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
সময়: দুপুর ১২:০০টা
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ ।

আয়োজনে:
১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগর।

06/08/2026

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

তারিখ: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
সময়: দুপুর ১২:০০টা
স্থান: টাউনহল প্রাঙ্গণ, ময়মনসিংহ ।

আয়োজনে:
১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগর।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২...
05/08/2026

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওঃ কামরুল আহসান এমরুল
আমীর,জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর, আব্দুল করিম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
অধ্যাপক শহীদুল্লাহ কায়সার
মেয়র প্রার্থী ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সেক্রেটারি জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
এডভোকেট এটিএম মাহাবুব উল আলম
আহবায়ক
এনসিপি ময়মনসিংহ জেলা

জাকির হোসেন
সভাপতি ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর

মুঈন খান
সভাপতি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা

ফয়সাল ফারনিম
আহবায়ক জাতীয় যুবশক্তি(এনসিপি)ময়মনসিহ জেলা।

মোঃ আলী
আহবায়ক
জেলা ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা

আসাদুজ্জামান সোহেল
নায়েবে আমীর জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

মাওঃ মোজাম্মেল হক আকন্দ
সেক্রেটারি জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা

আনোয়ার হাসান সুজন
এসিস্ট্যান্ট সেক্রেটারি জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

মাহবুবুল হাসান শামীম
এসিস্ট্যান্ট সেক্রেটারি জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

ইঞ্জিনিয়ার আব্দুল বারী
সভাপতি যুব বিভাগ ময়মনসিংহ মহানগর

বুধবার (৫ আগস্ট) নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে হেলমেট বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে অন্যথায় এর পরিনাম ভালো হনে না। বিদ্যুতের ভুতুড়ে মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Mymensingh City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Mymensingh City:

Shortcuts

Share