Smart Trishal - স্মার্ট ত্রিশাল

Smart Trishal - স্মার্ট ত্রিশাল স্মার্ট ত্রিশাল | Smart Trishal 📰
ত্রিশালের প্রতিটি খবর,মানুষের প্রতিটি কথা।
সত্য • সাহস • নিরপেক্ষতা
📍 ত্রিশাল, ময়মনসিংহ
🇧🇩 সত্য প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ

🔹চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে যমজ ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর বিল পরিশোধ নিয়ে চরম ভোগান্তির অভিয...
09/09/2026

🔹চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে যমজ ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর বিল পরিশোধ নিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে এক টেম্পোচালকের পরিবারের পক্ষ থেকে। পরিবারের অভিযোগ, বিলের টাকা সংগ্রহে দেরি হওয়ায় নবজাতক দুই শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে একটি কক্ষে রাখা হয়। পরে অক্সিজেন ও মায়ের বুকের দুধের অভাবে দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, সন্তান জন্মের পর ক্লিনিক কর্তৃপক্ষ ১০ হাজার টাকা বিল পরিশোধের কথা জানায়। স্বল্প আয়ের টেম্পোচালক বাবা একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে টাকা সংগ্রহের চিন্তায় ছুটতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর তিনি ৫ হাজার টাকা সংগ্রহ করে ক্লিনিকে ফেরেন।

অভিযোগ অনুযায়ী, বাকি ৫ হাজার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নবজাতক দুই শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে একটি কক্ষে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর বাবা আরও ১ হাজার টাকা নিয়ে ক্লিনিকে পৌঁছান। পরিবারের অভিযোগ, এর মধ্যেই পর্যাপ্ত অক্সিজেন ও মায়ের বুকের দুধ না পাওয়ায় নবজাতক দুই শিশুর মৃত্যু ঘটে।

ঘটনাটি নিয়ে পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের অভিযোগ, অর্থের কারণে কোনো নবজাতককে মায়ের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসা বা প্রয়োজনীয় অক্সিজেন না দেওয়ার ঘটনা ঘটলে সেটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

তবে এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং বিল পরিশোধের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না—তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা নথি পর্যালোচনা প্রয়োজন।

🔹 হারানো বিজ্ঞপ্তি | নিখোঁজ রিয়াছ হোসেনের সন্ধান চাই। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের মোঃ রিয়াজ হোসেন গতকাল ৮...
09/09/2026

🔹 হারানো বিজ্ঞপ্তি | নিখোঁজ রিয়াছ হোসেনের সন্ধান চাই।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের মোঃ রিয়াজ হোসেন গতকাল ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

🔹 নাম: মো. রিয়াজ হোসেন
🔹 পিতা: মরহুম জামাল উদ্দিন ফকির
🔹 গ্রাম: এলংজানী
🔹 পোস্ট: বড়মা
🔹 থানা: ত্রিশাল
🔹 জেলা: ময়মনসিংহ

কোনো হৃদয়বান ব্যক্তি রিয়াছ হোসেনের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📞 যোগাযোগ: ০১৭৪০-৯৬৫৬৮১

🙏 সবার প্রতি অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো নিখোঁজ রিয়াছ হোসেনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

— স্মার্ট ত্রিশাল

🔹হবিগঞ্জ সাইবার ডিবির বড় সাফল্য ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার ও ৩১টি হারানো ও চোরাই মোবাইল উদ্ধার। মাত্র এক মাসে প্রযুক্তির...
09/09/2026

🔹হবিগঞ্জ সাইবার ডিবির বড় সাফল্য ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার ও ৩১টি হারানো ও চোরাই মোবাইল উদ্ধার।

মাত্র এক মাসে প্রযুক্তির সহায়তায় এসব অর্থ ও মোবাইল উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)।

হারানো সম্পদ ফিরে পেয়ে স্বস্তিতে ভুক্তভোগীরা।
সাইবার প্রতারণা ও অনলাইন জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত।

স্মার্ট ত্রিশাল | সত্যের সঙ্গে, মানুষের পাশে

🔹হাটহাজারীতে প্রশিক্ষণ চলাকালে দুই সেনাসদস্যের মৃত্যুচট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ম'র্মা'ন্তিক ...
09/09/2026

🔹হাটহাজারীতে প্রশিক্ষণ চলাকালে দুই সেনাসদস্যের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ম'র্মা'ন্তিক ঘটনায় দুই সেনাসদস্য নি'হত হয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নি'হ'তদের একজন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুন্সি সর্দার বাড়ির এবি সিদ্দিক পিয়াস।

অপরজন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের রিফাত। তাঁর পিতার নাম আসাদুল ইসলাম।

দেশের দায়িত্ব পালনের প্রস্তুতি নিতে গিয়ে দুই সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মহান আল্লাহ তাঁদের শহীদ হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

শোক ও শ্রদ্ধায়—স্মার্ট ত্রিশাল।

09/09/2026

“মেয়েদের কারণে আমার সুখ নাই, খালি ডিস্টার্ব করে—
আমিও ৯০ দশকে চলে যেতে চাই!” 😄

🔹ত্রিশালে উল্টো পথে আসা অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত,১২ ঘণ্টায় চালক গ্রেপ্তার। ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা ...
09/09/2026

🔹ত্রিশালে উল্টো পথে আসা অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত,১২ ঘণ্টায় চালক গ্রেপ্তার।

ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা বেপরোয়া গতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে দুর্ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ এবং এর চালক মো. জুবায়ের আনসারীকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা ২৩ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহিদুল ইসলাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স উল্টো পথে দ্রুতগতিতে এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেন। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলা করা হয়।

মামলার পর ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই মো. সবুজ মিয়া ও এসআই তারেক হাসানসহ পুলিশের একটি দল তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় ত্রিশাল, কোতোয়ালী ও গফরগাঁও এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের ধারাবাহিকতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক মো. জুবায়ের আনসারীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ছ-১১-১০৬৮ নম্বরের অ্যাম্বুলেন্সটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধন্যবাদ - Trishal Thana

🔹ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চুর...
09/09/2026

🔹ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, এসআই আবুল কালাম আজাদ ও এসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার ধনীখোলা ইউনিয়নের দাসপাড়া (হাজী বাড়ি সংলগ্ন) এলাকা থেকে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🔹ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান বদলি হলেন রংপুরে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহম...
09/09/2026

🔹ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান বদলি হলেন রংপুরে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তাকে রংপুর বিভাগে ইউএনও হিসেবে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রিশালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা মো. মাহবুবুর রহমানকে রংপুর বিভাগের একটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হয়েছে।

নতুন দায়িত্বে মো. মাহবুবুর রহমানের সফলতা কামনা করেছেন ত্রিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

🔹ত্রিশাল-কালিরবাজার সড়কে ট্রলি-ভ্যান সংঘর্ষে চালক নিহতময়মনসিংহের ত্রিশাল-কালিরবাজার সড়কে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত ভ...
09/09/2026

🔹ত্রিশাল-কালিরবাজার সড়কে ট্রলি-ভ্যান সংঘর্ষে চালক নিহত

ময়মনসিংহের ত্রিশাল-কালিরবাজার সড়কে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঠাল ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুল লতিফ ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আব্দুল লতিফ ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের আয়নাক্ষেত গ্রামের আঃ মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কের কাঠাল ভূমি অফিসের সামনে একটি মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আব্দুল লতিফ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

🔹স্মার্ট ত্রিশাল পরিবারের এডমিন কাওসার ভাইয়ের আপন ছোট ভাই সজিব আর নেই।অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে, আজ...
08/09/2026

🔹স্মার্ট ত্রিশাল পরিবারের এডমিন কাওসার ভাইয়ের আপন ছোট ভাই সজিব আর নেই।

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে, আজ রাত ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মরহুম সজিব ছলিমপুর আমলীতলা এলাকার শিরাজুল ইসলামের ছেলে।

এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় ভাইকে হারিয়ে স্মার্ট ত্রিশাল-এর এডমিন কাওসার ভাই ও তাঁর পরিবার গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ তায়ালা মরহুম সজিবকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

সবাই মরহুমের জন্য দোয়া করবেন। 🤲

Address

Trishal
Mymensingh
2220

Alerts

Be the first to know and let us send you an email when Smart Trishal - স্মার্ট ত্রিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Smart Trishal - স্মার্ট ত্রিশাল:

Shortcuts

Share