06/04/2026
প্রি-পেইড মিটার পরিচালনা করা অনেক সহজ যদি আপনি বেসিক কিছু ধারণা নিতে পারেন।
১। আপনি আপনার মিটারে টাকা রিচার্জ করার পর টোকেনটি মিটারে প্রবেশ করান এবং ব্যলেন্স চেক করে নিন, টাকাটা আসছে কিনা চেক করতে ৮০১ চাপুন এবং ব্যলেন্স দেখুন। তাহলে আপনার সিকুয়েন্স মিস হবে না।
২। আপনার মিটারে যদি টোকেন না নেয় তাহলে আপনি টোকেনের সিকুয়েন্স ঠিক আছে কিনা চেক করে নিন (সিকুয়েন্স হচ্ছে রিচার্জের সিরিয়াল নং) মিটারের সিকুয়েন্স চেক করতে ৮৮৯ চাপুন এবং সিকুয়েন্স দেখে নেন। যেমন আপনার মিটারে সিকুয়েন্স আছে ২২ আপনি রিচার্জ করার পর যদি টোকেনে আসে ২৪ তবে মাঝখানে একটি টোকেন মিসিং আছে ঐ টোকেনটি বিকাশ এপ, বিপিডিবি ওয়েব সাইট https://web.bpdbprepaid.gov.bd থেকে সংগ্রাহ করতে পারেন।
৩। যদি আপনার মিটারে রিচার্জ না হয় তবে আপনার পূর্বের মিটারের বকেয়া আছে অথবা বিকাশ, নগদ, রকেট সার্ভারে সমস্যা আছে। অফিসে যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে।
৪। যদি আপনার মিটারে বিদ্যুৎ আছে কিন্তু ঘরে বিদ্যুৎ না থাকে তবে প্রথমত আপনার সার্কিট ব্রেকার বা কাটাউট চেক করেন। না হলে ৮০৬, ০৮, চেপে ভিডিও করে অফিসে নিয়ে গেলে সমস্যার সমাধান করে দিবে।