AC Land Ishwarganj

AC Land Ishwarganj এই পেজটি উপজেলা ভূমি অফিস, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ এর অফিসিয়াল পেজ

ঈশ্বরগঞ্জ পৌর শিশু পার্ক
16/06/2025

ঈশ্বরগঞ্জ পৌর শিশু পার্ক

02/06/2025

০১। পৌর শিশু পার্কের কাজ বৃষ্টির কারণে পুরোপুরি শেষ হয়নি। আশাকরি ঈদের আগে শেষ হবে। পজিটিভ নেগেটিভ অনেক রকম রিভিউ পাচ্ছি পার্ক নিয়ে। একটা কথা আছে- যদি তুমি বড় কিছু করতে না পারো, সমস্যা নাই। ছোটো এমন কিছু করো যা অনেক বড় কিছুর পথ দেখাবে।

আমারও বিশ্বাস হয়তো এই ছোটো শুরুটাই ভবিষ্যতে হয়তো অনেক বড় আকারে কোনো শিশু পার্ক নির্মাণের ভিত্তি গড়ে দিবে।

০২৷ সততার(Honesty) চেয়ে অনেক বড় গুন হলো সচ্ছতা(Transparency)। একজন মিথ্যাবাদীও সৎ হতে পারে কিন্তু স্বচ্ছ হতে পারে না। সততা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। কিন্তু স্বচ্ছতা সকল ক্ষেত্রেই পজিটিভ। এমনকি সুশাসন(Good Governance) এর যে কয়টি নিদের্শক আছে তার মধ্যে অন্যতম নির্দেশক স্বচ্ছতা বা Transparency. সেখানে কোথাও সততার কথা বলা হয় নি। আমার কর্মকালীন কোথাও কোনো ঠিকাদারকে বিলের জন্য এক পয়সাও অনৈতিক অর্থ দিতে হয় নি। তারপরও কোনো ঠিকাদার যদি আমাদের চোখ ফাঁকি কাজে গাফিলতি করে তার বিচার আল্লাহ্ করবেন। দুঃখের বিষয় হলো সততার গল্প বলে মুখে ফেনা তোলা অনেক কেই টাকা দিয়ে পৌরসভার বরাদ্দ আনতে হয়েছে।

০৩। সব সময় বিশ্বাস করি অনার বোর্ডে সবাই নাম উঠাতে পারে কিন্তু রেকর্ড বোর্ডে কয়জন নাম উঠাতে পারে। আমিও চাই আমার নামটা অনার বোর্ডে থাকুক বা না থাকুক রেকর্ড বোর্ডে যেন থাকে। পৌরসভাতে পৌরসভার সকল সর্বোচ্চ রেকর্ড আমাদের সময়ে হয়েছে। এর পুরো ক্রেডিট পৌরসভার স্টাফদের। কারণ-Teamwork makes the dream work.

০৪। ভূমি অফিসে আমার সময়ে সর্বোচ্চ নামজারি আবেদন হয়েছে। প্রায় ৯০০০+ আমি আমার ক্ষুদ্র বিবেচনায় সঠিক মনে হওয়ার সাথে সাথেই মঞ্জুর করে দিয়েছি। কাউকে ঘুরানোর চিন্তা করি নাই। তবে পৌরসভার দায়িত্ব পালনের পর থেকে ভূমি অফিসে আমি আমার শতভাগ মনোযোগ দিতে পারি নি। অনেক কিছুতেই আমার অন্যের উপর নির্ভর করতে হয়েছে। অনেকেই সেসুযোগে আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তারপরও টানা ১২ মাস ধরে আমরা নামজারি নিষ্পত্তির দিক দিয়ে ময়মনসিংহ জেলা প্রথম স্থানে আছি।

০৫। শেষ দিকে এসে আমি ইচ্ছে করে যোগাযোগের ক্ষেত্রে অনেকের সাথে দূরত্ব বজায় রেখে চলছি। কারণ মায়া বাড়াতে আর ভালো লাগছিলো না।

০৬। যতখানি করেছি বা করতে পেরেছি এটা আমার দায়িত্ব ছিলো। এগুলো আমার রুটিন সরকারি দায়িত্ব। এর জন্য কোনো ধন্যবাদ/appreciation প্রাপ্তি সমীচীন নয়। তবে আমার অনেক কমতি ছিলো। পৌরসভাতে বিভিন্ন ধরণের অনেক কাজ করতে হয়। ভূমি অফিসের কাজ ও পৌরসভার কাজ আমার অদক্ষতার জন্য যুগপৎভাবে প্রতিদিন একই নিয়মে মনিটরিং করা সম্ভব হয় নি। বিষয়টি যতটা না আমার অবহেলা তারচেয়ে বেশি আমার অদক্ষতা ও সীমাবদ্ধতা। রেগুলার কাজ করলে হয়তো একটা গ্রহণযোগ্য পরিবর্তন সম্ভব ছিলো। ইনশাআল্লাহ্ পরের প্রশাসক/নির্বাচিত প্রতিনিধি আসলে নিশ্চয়ই আপনারা এখানকার চেয়ে অনেক ভালো সেবা পাবেন।

দোয়া চাই। আলহামদুলিল্লাহ্
আসসালামু আলাইকুম

চলার পথে ভালোমন্দক্লকওয়াইজ-এন্টিক্লকওয়াইজ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে যখন উচাখিলা শ্মশানের জমি তৎকালীন ইউএনও স্যারসহ ...
10/05/2025

চলার পথে ভালোমন্দ
ক্লকওয়াইজ-এন্টিক্লকওয়াইজ

২০২৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে যখন উচাখিলা শ্মশানের জমি তৎকালীন ইউএনও স্যারসহ বুঝিয়ে দেওয়া হচ্ছিলো ঠিক সেই সময়ের কথা। ঈশ্বরগঞ্জ পৌরসভার অন্তর্গত চরহোসেনপুর গো-হাটা সংলগ্ন মার্কাজ মসজিদ। চরহোসেনপুর টু উচাখিলার এই রাস্তায় পৌরসভার সাপ্তাহিক গরুর বাজার বসে। রাস্তাটি দুপাশেই বেদখল হয়ে আছে। পৌরসভা থেক পুরো রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলো। ২৭ লক্ষ টাকার টেন্ডার দেওয়া হলো। শ্মশান যে সার্ভেয়ার মেপেছে তাকেই বললাম রাস্তার সীমানা চিহ্নিত করতে। সার্ভেয়ার জানালেন এসএ নক্সা দিয়ে করলে অনেকের বাড়ি ঘর ভাঙতে হবে। বললাম বিআরএস নক্সা দিয়ে করলে কেমন হবে? তিনি জানালেন রাস্তা ছোটো হবে। বললাম ছোটো হোক। বিআরএস দিয়েই করেন। শেষে বিআরএস দিয়ে মাপজোখ হলো। মাপতে দিয়ে দেখি মার্কাজ মসজিদের কিছু অংশ সরকারি রাস্তার জমিতে পড়েছে। এমনকি মসজিদের পশ্চিমে নির্মানাধীন দোকানের অবস্থা আরো খারাপ। এক্সএন সাহেব আর সচিব সাহেবের সাথে পরামর্শ করলাম। সিদ্ধান্ত নেওয়া হলো মসজিদের মূল structure এর যেনো কোনো সমস্যা না হয় এমন ভাবে কাজ করবো আমরা।

এই পোস্টের মাধ্যমে সেখানকার লোকজনের কাছেও আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনাদের স্বার্থেই রাস্তা করা হচ্ছে। এই রাস্তা দিয়ে আপনারাই হাঁটবেন। আমার আর হাঁটা হবে না। বিশেষ ক্ষমাপ্রার্থী সাবেক মহিলা কাউন্সিলর এর স্বামী সুজন সাহেবের প্রতি। কাজের খাতিরে উনার সাথে উচ্চস্বরে বাক্য বিনিময় করেছিলাম। পরে খুব খারাপ লাগছিলো।আমি তার ছেলের বয়সী। আশাকরি তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এবার আবার উচাখিলা প্রসঙ্গে আসি। শ্মশানের জমিটা শ্মশানকে একটা চিঠির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম। যার মূল কথা ছিলো শ্মশানের জমি অবস্থানগত(Positional) এবং অবকাঠামোগত(structural) পরিবর্তন করা যাবে না।

ঈশ্বরগঞ্জে আপনারাই থাকবেন। আমরা কেউ থাকবো না। আপনাদের তৈরি করা বিভেদ আমাদের মাঝেও বিভেদ সৃষ্টি করতে পারে। পরে দেখবেন বাহিরের কেউ সুবিধা নেওয়া শুরু করবে। প্রয়োজনে সবাই "হুদায়বার সন্ধি" র শর্ত পড়েন। রাসূল(সাঃ) কতখানি ছাড় দিয়েছিলেন। দিল ঠান্ডা হয়ে যাবে।
এখানকার মানুষ খুবই সহজ সরল। অত্যন্ত সাদা মনের। আপনাদের এতো এতো ভালোবাসা পেয়েছি যে মাঝে মাঝে মনে হয় যদি ঈশ্বরগঞ্জে সারা জীবনের জন্য থাকতে পারতাম!!

আসসালামু আলাইকুম পৌরসভার এডিপির কাজের বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো। আপনার কাজটি সঠিকভাবে হচ্ছে কি নাতার জন্য সরাসরি কাজ...
03/05/2025

আসসালামু আলাইকুম
পৌরসভার এডিপির কাজের বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো। আপনার কাজটি সঠিকভাবে হচ্ছে কি না
তার জন্য সরাসরি কাজটি যিনি করছেন তাকে ফোন দিবেন(মোবাইল নম্বর দেওয়া আছে)। সমাধান না হলে আমরা তো আছি।

মনে রাখবেন, ক্রিকেট মাঠে শুধু একটা টিমই খেলে না, টিমের সাথে অগণিত দর্শকও খেলে। কেউ স্টেডিয়ামে যায়, কেউ টিভির সামনে সাপোর্ট করে, কেউ দোয়া করে। ঠিক একইভাবে যার যার অবস্থান থেকে সকল পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কাম্য।

আসসালামু আলাইকুম নিচের ছবিতে যে রাইডগুলো বানানো হচ্ছে(সবগুলো ছবিতে নাই) তা পৌরসভার উদ্যোগে প্রস্তাবিত" ঈশ্বরগঞ্জ পৌর শিশ...
30/04/2025

আসসালামু আলাইকুম
নিচের ছবিতে যে রাইডগুলো বানানো হচ্ছে(সবগুলো ছবিতে নাই) তা পৌরসভার উদ্যোগে প্রস্তাবিত" ঈশ্বরগঞ্জ পৌর শিশু পার্কের" জন্য বানানো রাইড। ইনশাআল্লাহ এবারের কোরবানির ঈদ হতে আমরা শিশুদের জন্য উন্মুক্ত/চালু করতে পারবো। সেই সাথে অর্থ সংকুলান করতে পারলে অদূর ভবিষ্যতে আমরা Virtual Reality Museum করবো ইনশাআল্লাহ্।

প্রিয় পৌরবাসী আসসালামু আলাইকুম ঈশ্বরগঞ্জ পৌরসভা কর্তৃক---২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ পৌর করদাতা  ১ম ০৫ জন এবং --নিয়মিত সর্...
24/04/2025

প্রিয় পৌরবাসী
আসসালামু আলাইকুম
ঈশ্বরগঞ্জ পৌরসভা কর্তৃক-

--২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ পৌর করদাতা ১ম ০৫ জন এবং
--নিয়মিত সর্বোচ্চ পৌর করদাতা ১ম ০৫ জন(কমপক্ষে ০৫ বছর টানা পৌরকর দিয়েছেন এমন ব্যক্তি)

--সর্বমোট ১০(দশ) জন পৌর করদাতাকে সম্মানিত করা ও সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

--সম্মাননাতে থাকতে- সম্মাননা পত্র, ক্রেস্ট(১ম জন), সম্মানী ও বছরব্যাপী এক্সপ্রেস পৌর সার্ভিস।

★সংবর্ধনা অনুষ্ঠানটি আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

★সুতরাং, আরো এপ্রিল-জুন, ২৫ মাস পর্যন্ত পৌরকর পরিশোধ করে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

আসসালামু আলাইকুম পৌরসভার ইজারা ও টোল প্রসঙ্গে কিছু বিষয় যা আপনাদের জানা প্রয়োজন:০১। ঈশ্বরগঞ্জ পৌরসভা 'স্থানীয় সরকার(পৌরস...
20/04/2025

আসসালামু আলাইকুম
পৌরসভার ইজারা ও টোল প্রসঙ্গে কিছু বিষয় যা আপনাদের জানা প্রয়োজন:

০১। ঈশ্বরগঞ্জ পৌরসভা 'স্থানীয় সরকার(পৌরসভা) আইন ২০০৯' অনুযায়ী বিভিন্ন অটোস্ট্যান্ড ইজারা দিচ্ছে। এটা সারাদেশেই যে সকল পৌরসভার ঘোষিত অটোস্ট্যান্ড আছে সবাই ইজারা দেয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনও দিয়েছে। লিংক নিচে দিলাম- https://mcc.gov.bd/site/view/tender-archive

এখানে সমস্যা হলো অটোগুলো স্ট্যান্ডে না দাঁড়িয়ে
মেইন রোডে দাঁড়িয়ে থাকে। সেজন্য বাধ্য হয়ে রাস্তা থেকে টোল আদায় করতে হয়।

০২। আবার ঈশ্বরগঞ্জ পৌরসভা বাস থেকে কোনো টোল আদয় করে না। কারণ আমাদের বাসস্ট্যান্ড নাই। ফুলপুর পৌরসভা আবার বাস স্ট্যান্ড ইজারা দেয়-http://pourashava.phulpur.mymensingh.gov.bd/

০৩। ইজারার সকল টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। এক পয়সাও কারো ব্যক্তিগত পকেটে ঢুকছে না। প্রমাণকের জন্য পৌরসভায় এসে সরকারি কোষাগারে টাকা জমাদানের রশিদ চেক করে দেখতে পারেন। আপনারা যদি এটা বন্ধ করতে চান তাহলে রাষ্ট্রীয়ভাবে আইন করে বন্ধ করতে হবে অথবা হাইকোর্টে রিট করতে করতে হবে।

০৪। একটা মুরগী প্রসঙ্গে যদি বলি-ধরুন আপনি পাশাপাশি ০২ টি দোকান ভাড়া দেওয়া দিয়েছেন। ভাড়া একই। এক দোকানে মালামাল খুব কম। বিক্রিও কম। আরেক দোকানে মালামাল বেশি। বিক্রিও বেশি। আপনি কি ভাড়া কম নিবেন? বিষয়টি একজন ভিটি/ক্রেতা/বিক্রেতা(single Identity) হিসাব করে করা হয়েছে। আমরা অন্য কিছু করার চিন্তা করেছি। কিন্তু যৌক্তিক সমাধান করা যায় নি। আপনি রিসিট ছাড়া কোনো টোল দিবেন না।

০৫। সিএনজি/অটো/ মাহেন্দ্র টোল প্রথম ১০/- টাকা ও সিরিয়ালের জন্য ১০/- টাকা করা হয়েছে(ফেসবুকে পোস্ট দেওয়া আছে)। কিন্তু মানুষের মধ্যে কনফিউশান তৈরি হবে সেজন্য সংশোধন করে একত্রে ২০/- করা হয়েছে। এর বেশি আদায় অবৈধ।

০৬। ইতঃপূর্বে পৌরসভার কোনো টোল চার্ট ছিলো না। যে যার ইচ্ছামতো আদায় করতো। আপনারাই বলেন-এর আগে কখনো টোল চার্ট ফেসবুকে দেখেছেন? এইবছরই প্রথম টোল চার্ট করা হয়েছে। এখনো কিছুটা এলোমেলো আছে। আমরা কাজ করছি। ঠিক হয়ে যাবে শীঘ্রই।

০৭। আমি আপদকালীন পৌরসভা চালাচ্ছি। নিয়মিত কেউ দায়িত্ব নিলে হয়তো আপনাদের আরো ভালো সেবা দিতে পারবেন। সে পর্যন্ত ধৈর্য্য ধরার জন্য ও আমাকে সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করছি।

16/04/2025

প্রিয় পৌরবাসী
আসসালামু আলাইকুম
আগামীকাল পৌরসভার ওয়ার্ডে সচলকৃত টিসিবি কার্ডের বিপরীতে পণ্য বিতরণ করা হবে।

পৌর বাজার ও অটো স্ট্যান্ডের টোল চার্ট। অনুৃৃমোদিত টোল চার্টের বাহিরে টোল আদায় শাস্তিযোগ্য অপরাধ।
13/04/2025

পৌর বাজার ও অটো স্ট্যান্ডের টোল চার্ট। অনুৃৃমোদিত টোল চার্টের বাহিরে টোল আদায় শাস্তিযোগ্য অপরাধ।

পৌরসভার ২য় ইজারা দরপত্র বিজ্ঞপ্তিযে কেউ সিডিউল কিনতে পারবেন। সিডিউল কেনার সর্বশেষ তারিখ: ০৯/০৪/২০২৫
06/04/2025

পৌরসভার ২য় ইজারা দরপত্র বিজ্ঞপ্তি
যে কেউ সিডিউল কিনতে পারবেন।
সিডিউল কেনার সর্বশেষ তারিখ: ০৯/০৪/২০২৫

Address

উপজেলা ভূমি অফিস, ঈশ্বরগঞ্জ
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when AC Land Ishwarganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share