জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা

জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা শিক্ষা ঐক্য প্রগতি
ছাত্রদলের মূলনীতি।

প্রেস বিজ্ঞপ্তিভারতে কূটনৈতিক মিশনে হামলা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ।বাংলা...
02/12/2024

প্রেস বিজ্ঞপ্তি
ভারতে কূটনৈতিক মিশনে হামলা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উশৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত অবস্থান উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরণের সহিংস ঘটনা ঘটেছে, যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় ভারতে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা প্রদান, আজকের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহবান জানান।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

শুভ সকাল বাংলাদেশ 🇧🇩মেজর জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা।।✊🇧🇩(জব্বারে আছি, কোন দরকার হলে ডাক দিয়েন।)  জাতীয়তাবাদী ছাত্র...
02/12/2024

শুভ সকাল
বাংলাদেশ 🇧🇩

মেজর জিয়ার ঘোষণা
মুক্তিযুদ্ধের সূচনা।।✊🇧🇩

(জব্বারে আছি, কোন দরকার হলে ডাক দিয়েন।)



জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা


02/12/2024

জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা এই পেজটাতে লাইক দিন। এখানে বাকৃবি ছাত্রদলের সমস্ত আপডেট পাওয়া যাবে।

ইতিবাচক ছাত্র রাজনীতি করার লক্ষ্যে আমরা আপোষহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে আমরা সদাপ্রস্তুত।

শিক্ষা ঐক্য প্রগতি
ছাত্রদলের মূলনীতি।

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2202

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share