যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর

যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর, Political Party, Mymensingh.

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জামায়াতের সেক্রেটার...
02/07/2026

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা শহীদুল্লাহ কায়সার।

২৬ জুন,  বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধনতারিখ: ২৫শে জুন,  বৃহস্পতিবারসময়: সকাল ১০:৩০টায়স্থান : ময়মনস...
24/06/2026

২৬ জুন, বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধন

তারিখ: ২৫শে জুন, বৃহস্পতিবার
সময়: সকাল ১০:৩০টায়
স্থান : ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে

আয়োজনে: যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠিতঃ  আজ ১২ জুন শুক্রবার ২০২৬ নগরীর ম...
12/06/2026

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠিতঃ

আজ ১২ জুন শুক্রবার ২০২৬ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মহানগর যুব বিভাগের সেক্রেটারি জোবায়ের হোসাইনের সঞ্চালনায় মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ, ময়মনসিংহ জেলা যুব বিভাগের সভাপতি মোঃ মাহবুবুর রশিদ ফরাজী, জেলা কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুব বিভাগের অর্থ ও অফিস সম্পাদক আসাদুল্লাহ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান কনক, দাওয়া ও প্রকাশনা সম্পাদক দিদারুল ইসলাম সোহাগ, প্রচার ও মিডিয়ার সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, সহকারি স্বাস্থ্য ও কর্মসংস্থান সম্পাদক ডক্টর মুনতাসির রায়হান সহ সাংগঠনিক থানার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৫০ বা তার অধিক রক্তদাতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে দশকব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনঃ৫ ...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে দশকব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনঃ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

বৃহস্পতিবার বিকালে নগরীর কাছিঝুলি এলাকায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও কাচিঝুলি সাংগঠনিক থানা শাখার আমীর আবু কাউছার, মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা সোলায়মান, গাঙ্গিনাপাড় সাংগঠনিক থানা শাখার জামায়াতের আমীর এমদাদুল ইসলাম, সেক্রেটারি নুর আলম, কাচিঝুলি সাংগঠনিক থানা শাখা যুব বিভাগের সভাপতি শাফিন শাহরিয়ার ও সেক্রেটারি সোহেল।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জামায়াত ময়মনসিংহকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের অভাবে ময়মনসিংহ এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত হয়নি। বায়ুদূষণ, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা।

পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুবসমাজকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে বেগবান করতে হবে। প্রতিটি ভবনে ছাদবাগান গড়ে তোলা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বর্জ্য পুনর্ব্যবহারে তরুণদের এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নগরবাসীর সম্মিলিত উদ্যোগই একটি বাসযোগ্য ময়মনসিংহ গড়ার প্রধান উপায়।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার গাছ রোপন করে এবং উপস্থিত কয়েকজনকে গাছ উপহার দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন। সময়ঃ বিকাল ৪.৩০ ঘটিকাস্থানঃ ১ নং ওয়ার্ড (ওয়া...
04/06/2026

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন।
সময়ঃ বিকাল ৪.৩০ ঘটিকা
স্থানঃ ১ নং ওয়ার্ড (ওয়ায়েস কোরনী মসজিদের পাশে), ময়মনসিংহ সিটি কর্পোরেশন

তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতাউর রহমান ভাই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ ...
21/05/2026

তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতাউর রহমান ভাই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন।

20/05/2026

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগ এর অন্তর্গত সিরতা ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার যুবকদের নিয়ে কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল হায়দার।

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের "যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিতঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উ...
04/04/2026

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের "যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিতঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার গাঙ্গিনারপাড় অফিসে "থানা যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, পেশাজীবী সাংগঠনিক থানার সভাপতি সারোয়ার হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের মহানগর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দায়িত্বশীলদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আগামীর কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ কর্মশালা।

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী ও সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর পক্ষ থেকে সবাইকে পব...
20/03/2026

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী ও সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক!!

পলিটেকনিক মাঠে স্থানীয় যুবকদেরকে নিয়ে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
25/02/2026

পলিটেকনিক মাঠে স্থানীয় যুবকদেরকে নিয়ে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর:

Shortcuts

Share