Muzammel Haque

Muzammel Haque একজন তরুণ রাজনীতিবিদ ও উদ্যোক্তা।

নিজেরা তো ভালো কোনো উদ্যোগ নিতেই পারছেন না উপরন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া জনবান্ধব উদ্যোগগুলোকে বাতিল করছেন...
07/08/2026

নিজেরা তো ভালো কোনো উদ্যোগ নিতেই পারছেন না উপরন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া জনবান্ধব উদ্যোগগুলোকে বাতিল করছেন। ধিক্কার আপনাদেরকে।

অতি ব্যবহৃত ও প্রয়োজনীয় ওষুধের দাম সরকার নির্ধারিত না রেখে আবার ওষুধ কোম্পানিগুলোর হাতে তুলে দিলেন।

এর মধ্য দিয়ে আবার জনগণকে জিম্মি করার ব্যবস্থা করলেন। আমরা জানি না- কোন ওষুধ কোম্পানি থেকে কত টাকা পেয়েছেন কিংবা এই কোম্পানিগুলোর সাথে আপনাদের কোন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা!

কিন্তু মনে রাখবেন- জনগণের স্বার্থের চেয়ে যদি আপনাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত কিংবা প্রাতিষ্ঠানিক স্বার্থ বড় হয়ে দাঁড়ায় তাহলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে।

আসসালামু আলাইকুম।সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, ...
07/08/2026

আসসালামু আলাইকুম।

সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ তাহির জামান প্রিয়, শহীদ রিয়া গোপ, শহীদ শরিফ ওসমান হাদীর রক্ত-ঘামে অর্জিত এই আজাদী আশা করি সবাই উপভোগ করছেন।

বেশ কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছিলাম। জুলাইয়ে আমার জন্য দোয়া করেছিল, আমার জন্য স্ট্যাটাস দিয়েছিল, আমার মুক্তির জন্য গান গেয়েছিল, ছবি এঁকেছিল এমন অনেক মানুষ যাদেরকে আমি চিনি না। রাস্তায় পানির বোতল এগিয়ে দেয়া খুদে ব‍্যবসায়ী, আহতদের হাসপাতালে নেওয়া রিকশা- ভ‍্যান চালক, পুলিশের চোখ এড়িয়ে হাসপাতালে আহত ভাইদের চিকিৎসা দেওয়া ডাক্তার, এমন অনেক মানুষ যাদের আমি চিনি না। যেই ছেলেটা প্লেস্টেশন এবং ক্রিপ্টোকারেন্সির বাইরে কিছু বোঝে না, যে মেয়েটার জীবন কিয়োশি থেকে ক্রিমসন কাপ পর্যন্ত সীমাবদ্ধ, যারা কখনো সরকারি চাকরি করার কথাই ভাবেনি, বিএএফ শাহীন কলেজের যেই শহীদ আহনাফের ছাত্র রাজনীতি করারও বয়স হয় নাই, সেই ছেলেমেয়েরা জুলাইয়ে আবাবিল পাখির মত নেমে এসে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে।

কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোন রাজনৈতিক দলেই নাই।

জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত- এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

কিন্তু জুলাই তো শুধু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা-কর্মীদের ছিল না।

জুলাই ছিল সর্বস্তরের সব মানুষের। এপলিটিকাল জনগোষ্ঠীর। আই হেট পলিটিক্স জনগোষ্ঠীর। সুইং ভোটার জনগোষ্ঠীর। সবার। তাদের অংশগ্রহণ ছাড়া জুলাই কখনো জুলাই কখনো সফল হতো না।

অথচ কাউকেই এখন আর মিছিল-মিটিঙে পাওয়া যায় না। সভা-সেমিনারে পাওয়া যায় না। কোন সংবর্ধনার আয়োজন করলেও তারা আসেন না। তারা ঘরেই থাকেন।

জুলাইয়ের পর একদম খালি হাতে ঘরে ফিরে যাওয়া এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবছিলাম। সেই ভাবনা থেকেই গত দুই দিন যতটা সম্ভব কৃতজ্ঞতা বার্তা পাঠিয়েছি।

অনেকেই হয়ত আমার সেই ম্যাসেজ পেয়েছেন। আবার অনেকেই স্প্যাম ফোল্ডারে ম্যাসেজটা চলে যাওয়ার জন্য হয়ত খেয়াল করেন নাই। আবার অনেকের ম্যাসেজ অপশন বন্ধ থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও ম্যাসেজ করতে পারি নাই।

আমার ইচ্ছা বাংলাদেশের ষোল কোটি বিপ্লবীকেই টেক্সট করা, তাদের সাথে হ্যান্ডশেক করা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। কিন্তু মানবিক সীমার কারণে চাইলেও সবার সাথে যোগাযোগ করা সঙ্গত কারণেই সম্ভব না। আমি এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।

অগনিত মা, দাদী, নানী, বোন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, আলেম, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী, সৈনিক, সেনা কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এক্সপ্যাট, পেশাজীবী জুলাইয়ের মালিক। জুলাইয়ের রচয়িতা। তাদের সবাইকে আমি ম্যাসেজ পাঠাতে পারি নাই। তবে আপনাদের প্রত্যেককে আমি ফিল করি। যারা যারা আমার ম্যাসেজ পান নাই তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভুলে যাই নাই।

জুলাইয়ের পর আমাদের বহু স্বপ্ন এখনো পূরণ হয়নি। আপনাদের প্রত্যাশার পরিবর্তনও এখনো অনেক দূরে। আমি স্বীকার করছি, আমাদের প্রচেষ্টার সীমাবদ্ধতা ছিল। তবে বিশ্বাস করুন, আমরা চেষ্টা করেছি। বহুপক্ষীয় বাধার কারণে অনেক কিছুই অর্জন করতে পারিনি। আমরা আমৃত্যু নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের ওপর ভরসা রাখুন।

আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সাধ‍্যমতো চেষ্টা করুন। দেশ- জাতির যেকোনো প্রয়োজনে আপনারা আবারও সরব হবেন। জুলাইকে বাঁচিয়ে রাখবেন।

------------------------------------
নাহিদ ইসলাম
আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

তখন আমরা ভুলে ((❝ Nahid Islam ❞))নাম লিখে ফেলছিলাম🤭।
06/08/2026

তখন আমরা ভুলে ((❝ Nahid Islam ❞))নাম লিখে ফেলছিলাম🤭।

06/08/2026

"গ্যাস দে বিদ্যুৎ দে,
নাইলে গদি ছাইড়া দে"

সংসদ ভবনের সামনে এনসিপির ৩৬শে জুলাই কনসার্টে বিপ্লবীদের অবস্থান জানিয়ে দেয় তাদের জাগরণ দিনদিন সমৃদ্ধ হচ্ছে।ইনকিলাব জিন্দ...
05/08/2026

সংসদ ভবনের সামনে এনসিপির ৩৬শে জুলাই কনসার্টে বিপ্লবীদের অবস্থান জানিয়ে দেয় তাদের জাগরণ দিনদিন সমৃদ্ধ হচ্ছে।

ইনকিলাব জিন্দাবাদ

আমার কাছে এনসিপির আজকে মাস্তানিটা দেখে ঈদ ঈদ লাগতেছে। মারাত্মক রকম দাবা টুর্নামেন্ট খেলছে আজ।ব্রেইনের মাইরের চেয়ে যে বড় ...
05/08/2026

আমার কাছে এনসিপির আজকে মাস্তানিটা দেখে ঈদ ঈদ লাগতেছে। মারাত্মক রকম দাবা টুর্নামেন্ট খেলছে আজ।

ব্রেইনের মাইরের চেয়ে যে বড় কোন মাইর নাই সেটা আবারও প্রমাণ হইলো।

ছাপ্রিদল নেতাদের মত রাস্তায় লাঠি নিয়ে মাস্তানী করে নাই। যৌক্তিক কথা বলে রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল লাগাইয়া দিলো। বেইমানি বিশ্ব মঞ্চের নেতাদের সামনে তুলে ধরলো।

এরপর বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠান ছেড়ে বের হয়ে গেলো। ইইউ সহ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের কূটনীতিকরাও বের হয়েছে।

এখন সরকার বুঝুবে সামনে চাপ কাকে বালে।এমনিতেই আইএমএফের ঋণ আটকে আছে। চিনও বড় ধরনের আশ্বাস দিয়েও থেমে আছে।

এনসিপি ও শিবিরের হামলার প্রভাব আজকে এমনভাবে ফেরত দিয়েছে যেটা হচ্ছে শত্রুকে ইটের বদলে মি*ছা*ইল মরার মত বিষয়।

সেনাবাহিনীর কাধে কোন অযোগ্য নেতাদেকে তুলে নাই। যোগ্য নেতাকেই তুলে নিয়েছিল জাতির রক্ষকরা।

সালাম ও স্যালুট এনসিপি। তারা মার্কেটে কতদিন এখন এভাবে টিকতে পারে দেখা যাক!

লেখা ~ খলিদ বিন মিয়াজ

এবার ঠিক আছে!
05/08/2026

এবার ঠিক আছে!

04/08/2026

শান্তা ফারজানা তারেক রহমানকে জঙ্গী বললো। কিন্তু এতে কোন বেয়াদবী হয়নাই।

04/08/2026

ছাত্রলীগের পর এখন ছাত্রদলের এসব নির্যাতনের হাত খেকে কি কোন দিন এই জাতির মুক্তি মিলবে না?

শিবির সন্দেহে পথচারীদের উপর ছাত্রদলের হামলা!

#ইনকিলাব_জিন্দাবাদ #বাংলাদেশ_রাজনীতি #গণতন্ত্র

Address

Ishwargonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muzammel Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category