জননেতা চান ভাই

জননেতা চান ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জননেতা চান ভাই, Political organisation, nandail, Mymensingh.
(1)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত এমপি প্রার্থী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর চেয়ারম্যান জননেতা অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের প্রচার সেল।

04/08/2026

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

৩ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭:৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানীর মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি, লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।

শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন-

৫ আগস্ট বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় গণমিছিল এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল সাড়ে ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণসমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

৬ আগস্ট বৃহস্পতিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

একই সাথে ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদেরকে জনগণের উদ্দেশ্যে সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানানো হবে।

বার্তা প্রেরক-

ড. এএইচএম হামিদুর রহমান আযাদ-সাবেক এমপি
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য

সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

03/08/2026

জনতার রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ফল কখনোই ভালো হয় নি!

02/08/2026



02/08/2026

বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক “জান দিব জুলাই দিব না” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিডিপি চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চান

বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক “জান দিব জুলাই দিব না” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ
02/08/2026

বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক “জান দিব জুলাই দিব না” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ

আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনু...
31/07/2026

আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলের সন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধরাণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী ও লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়।
সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

27/07/2026

সবার আগে দল
১. ১১ সিটি কর্পোরেশন প্রশাসক
২. ৫৬ জেলা পরিষদ প্রশাসক
৩. ১১ বিশ্ববিদ্যালয় ভিসি
৪. বিভিন্ন সংস্থায় ৩ ছাত্রদল নেতাদের নিয়োগ
৫. ১১ সিটি কর্পোরেশন প্রশাসক
৬. ১২ সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় নেতাদের নিয়োগ।
এছাড়া সারাদেশে জুড়ে টেন্ডার, চাঁদাবাজী, বাজার দখল, জমি দখল, রাস্ট্রীয় বরাদ্দ লুটপাট, মাদক, চাকরিতে নিয়োগ, বালুমহাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে দলীয় মহোৎসব।
ভুলে যাবেন না এ প্রতারণার বিরুদ্ধে জেন-জিসহ জনতা যে কোনো সময় ফূঁসে উঠতে পারে। সাধু সাবধান

26/07/2026

যা চলছে এখন নান্দাইলে!
যে রাজনীতি মানুষের কল্যাণের কথা বলার কথা, সেখানে আজ উচ্ছিষ্ট দিয়ে খাবার নষ্টের প্রদর্শনী, পুরনো প্রকল্পে নতুন ফলক উন্মোচন আর নামফলক ভাঙার সংস্কৃতির প্রতিযোগিতা চলছে। এদিকে লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, দরবার-শালিস, সরকারি বরাদ্দ ও বালু চুরি, দালালি, হয়রানি এবং মাদকাসক্তদের নিয়ে শোডাউনে অতিষ্ঠ মানুষ। এলাকার মানুষের কথা একবার মন দিয়ে শোনার সময় কি আসেনি, নাগেন?

25/07/2026

গণরায় অস্বীকার করা যায়, এর পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় না।
তারিখ: ২৫ জুলাই, শনিবার
১১ দলীয় ঐক্য, সিলেট বিভাগ।

25/07/2026

Address

Nandail
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when জননেতা চান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share