দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব

দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব, Social service, Dapunia, Mymensingh.

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'২৫ অনুষ্ঠিতঅদ্য ৩০ আগস্ট'২৫ রোজ শনিবার সার...
30/08/2025

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'২৫ অনুষ্ঠিত

অদ্য ৩০ আগস্ট'২৫ রোজ শনিবার সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি'২৫ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৬ টি টিম থেকে নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করে চরপাড়া বয়েজ ক্লাব ও দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে জয়ী হয়েছে।

মহানগর যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী এর সভাপতিত্বে সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন যুবকদের অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনা গড়ে তোলে। যুবকরা হলো জাতির ভবিষ্যৎ তাদের সুস্থ দেহ ও সুন্দর চরিত্র গঠনের অন্যতম মাধ্যম হলো ক্রীড়া ও শরীরচর্চা।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবকদের সততা, নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শ দিয়ে আলোকিত হতে হবে। খেলাধুলা সেই পথের একটি সুন্দর মাধ্যম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ময়মনসিংহ জেলা জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, কর্মপরিষদ সদস্য খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আজিজুর রহমান, জুলাই আগস্ট অভ্যুথানে শহীদ সাগর ও শহীদ মাহীন এর পিতাদ্বয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ক্রীড়াসংগঠকবৃন্দ।

চ্যাম্পিয়ন ও রানার আপ, তৃতীয় স্থান অধিকারী সহ এই তিনটি দলকে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল দেওয়া হয়।

এডমিন পোস্ট

যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় দাপুনিয়া ফ্রেন্ডস ক্...
15/08/2025

যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব ট্রাইবেকারে ৪-১ গোলে সুতিয়াখালী স্পোর্টিং ক্লাব কে হারিয়ে ফাইনালে ২য় দল হিসেবে উত্তীর্ণ হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয়েছে দাপুনিয়া বাজার খেলার মাঠে।

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আবুবক্কর সিদ্দিক মানিক, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, মহানগর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: আযিযুর রহমান, অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন সুতিয়াখালী সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাহবুব আলম আকন্দ, দাপুনিয়া সাংগঠনিক শাখার আমীর ডা: দেলোয়ার হোসেন, ঘাগড়া থানা আমীর মাওলানা মনিরুজ্জামান মনির, মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন, সুতিয়াখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আনিসুজ্জামান রতন, দাপুনিয়া সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি অধ্যক্ষ শহিদুল ইসলাম সহ যুব বিভাগ ও জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

Address

Dapunia
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category