25/09/2025
বর্তমান বাঙালীদের সেলিব্রিটি হওয়ার গল্প🙂
একজন উকিলের উত্থানের গল্প শুনাই, এখানে নিজেদের চরিত্রেরও ধারণা পাবেন।
নাম তার মিথুন সাহা, তাঁকে আমি ফিসবুকে চিনি ৪ বছর আগে থেকে।
এই মিথুনের তখন ১০/১২ হাজার ফলোয়ার। নিয়মিত ভিডিও বানাতো, বিশেষ করে আইনি বিষয়ে। কিন্তু ভিউ হতো না, ৪০০/৫০০ ভিউ। কখনো ১/২ হাজার।
একদিন একটি ভিডিও বানালো,
“আপনার স্ত্রী যদি নিয়মিত সাজুগুজু করে কলেজে যায় তাহলে সে পরকিয়া করে’’।
ভিডিও ভাইরাল।
আর তাকে পায় কে?
এরপর ধারাবাহিক ভাবে এগুলো শুরু করলো।
“আপনার স্ত্রী যদি সাজুগুজু করে নিয়মিত মার্কেটে যায় তাহলে সে পরকিয়া করে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়”
আপনার স্ত্রীর হোয়াটসআপ ডিলিট করার চেষ্টা করেন, যদি সে রেগে যায় তাহলে পরকিয়া করে
আপনার স্ত্রীর ম্যাসেন্জার ডিলিট করেন, যদি সে রাগারাগি করে তাহলে পরকিয়া করে
আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না থেকে বাপের বাড়ি বেশি থাকতে চায় তাহলে পরকিয়া করে
এই টোনের ভিডিও বানাতে থাকে একেরপর এক। এবং এই সব ভিডিওই ভাইরাল।
এখন তার ফলোয়ার কত শুনবেন?
প্রায় হাফ মিলিয়ন।
সে এখন মস্তবড় আইনি পরামর্শদাতা। তাকে নিয়ে তার সিনিয়ররা বেশ বিব্রত। তার বয়স কত শুনবেন?
২০১১ সালে তার SSC
এখন তার ভিডিওর টাইটেল দেখে আপনাদের অনেকেরই ভালো লাগবে বলবেন ভালো মানুষ, ভালো টপিক। তাদের জন্য মিঠুনের ব্যপারে লেটেস্ট তথ্য দেই,
সানাই মাহবুবের বর্তমান উকিল এই ছাপড়ি, সেই সানাই মাহবুবকে দিয়ে তার স্বামীর নামে মামলা করাইছে।
এমন শিক্ষিত এডভোকেট হওয়ার চেয়ে অশিক্ষিত থাকাই ভালো।
মাহমুদুল হাসান ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া।
©️