জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী

  • Home
  • Bangladesh
  • Nageswari
  • জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী, Political organisation, Bolditari Mor, Nageswari.

নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষ...
13/08/2026

নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাস রবিদাস দাদা ❣️

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।কৃতিত্বের সঙ্গে...
10/08/2026

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছ। তোমাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক।

যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার ফলাফল জীবনের সাফল্য কিংবা ব্যর্থতার চূড়ান্ত নির্ধারক নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রত্যাশিত সাফল্য না পেলেও অনেকেই জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাই হতাশ না হয়ে আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে হবে।

আমরা বিশ্বাস করি, তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদের মেধা, পরিশ্রম, সততা ও দেশপ্রেমের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে।

তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুন্দর জীবন কামনা করি।

- নাহিদ ইসলাম

05/08/2026

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের জুলাই গণমিছিল।

জাতীয়  নাগরিক পার্টি এনসিপি ও খেলাফতে মজলিস এর পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলার নবাগত ইউএনও মহোদয় কে ফুলেল শুভেচ্ছা
04/08/2026

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও খেলাফতে মজলিস এর পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলার নবাগত ইউএনও মহোদয় কে ফুলেল শুভেচ্ছা

ফুলবাড়িতে বিএনপির সন্ত্রাসীরা আজকেও আমার ভাইদের লাঠিসোটা, দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে। আমার ভাইদের শরীর থেকে ঝড়ানো ...
30/07/2026

ফুলবাড়িতে বিএনপির সন্ত্রাসীরা আজকেও আমার ভাইদের লাঠিসোটা, দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে। আমার ভাইদের শরীর থেকে ঝড়ানো প্রতি ফোঁটা রক্তের হিসাব নেয়া হবে ইনশাআল্লাহ।

তারেক রহমান আপনার গুন্ডা বাহিনীকে থামান। নইলে এর পরিণতি কি হবে তা বাংলাদেশের জনগন ২৪ এর জুলাই-আগস্টে দেখিয়ে দিয়েছে।

মামলা-হামলা করে বিপ্লবীদের দমানো যায় না। এ লড়াই চলছে, চলবে।

ইনকিলাব জিন্দাবাদ ✊

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল পর উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আজান আহমেদ শাওনকে একা পেয়ে অতর্কিত হামলা করে ...
29/07/2026

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল পর উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আজান আহমেদ শাওনকে একা পেয়ে অতর্কিত হামলা করে ছাত্রদলের সন্ত্রাসীরা।

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী উপজেলার পক্ষ থেকে-
এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তীব্র প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় বিচারের দাবি জানানো হচ্ছে।

"দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে ২২শে জুলাই কুড়িগ্রামে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক নাসির উদ্দিন প...
18/07/2026

"দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে ২২শে জুলাই কুড়িগ্রামে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের নেতৃত্বাধীন কেন্দ্রীয় টিম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি, নাগেশ্বরী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নবনি...
12/07/2026

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি, নাগেশ্বরী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী হবে এই প্রত্যাশা রইল। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে তরুণ সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই কামনা করি।

সবার জন্য শুভকামনা। 💚

"দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ রাশেদুল ইসলামের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফির...
10/07/2026

"দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ রাশেদুল ইসলামের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আল্লাহ তাআলা শহীদ মোঃ রাশেদুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারের সকলকে ধৈর্য ও শক্তি দান করুন।

আমিন

বিপ্লবীদের দমানো যায় না!
06/07/2026

বিপ্লবীদের দমানো যায় না!

Address

Bolditari Mor
Nageswari
5600

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, নাগেশ্বরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share