Hello Kulkathi Union- হ্যালো কুলকাঠি ইউনিয়ন

Hello Kulkathi Union- হ্যালো কুলকাঠি ইউনিয়ন উন্নয়ন ও জনসেবায় আমাদের অঙ্গীকার🤝🏻
(2)

01/09/2026
"বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় পথচলার আরেকটি বছর আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদে...
01/09/2026

"বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় পথচলার আরেকটি বছর আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এই দল প্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে দলটির যাত্রা শুরু হয়েছিল, যা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় এক অবিচল শক্তির প্রতীক হয়ে উঠেছে।
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব এবং খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম—আজকের দিনে আমাদের সেই সোনালী ইতিহাস ও অর্জনগুলোকে গর্বের সাথে স্মরণ করছি। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
দলের সকল প্রতিষ্ঠাতা, অগ্রজ নেতা, শহীদ এবং আত্মদানকারী নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ। দলের সকল স্তরের লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনেও গণতন্ত্র ও দেশের সেবায় আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।"

সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ৩নং কুলকাঠি ইউনিয়ন Rafikul Islam(এডমিন পোস্ট)
31/08/2026

সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ৩নং কুলকাঠি ইউনিয়ন Rafikul Islam
(এডমিন পোস্ট)

29/08/2026

অহংকারমুক্ত, সৎ ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসন্ন ইউনিয়ান পরিষদ নির্বাচনে যোগ্য, পরীক্ষিত ও জনবান্ধব চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম কে সমর্থন করুন। আপনাদের একটি সঠিক ভোট বদলে দিতে পারে আমাদের পুরো এলাকার চিত্র।

নেতৃত্ব হোক সততা ও নিষ্ঠার প্রতীক! আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম এর জয় এখন সময়ের দাবি।
🌻 উন্নয়নের প্রতীক, সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম।

🎉 নলছিটিতে শিশুদের জন্য সুখবর!জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন কুলকাঠি ইউনিয়ন পরিষদ, নলছিটি পৌরসভা ও উপজেলা পরিষদ পরিদর্শন শ...
28/07/2026

🎉 নলছিটিতে শিশুদের জন্য সুখবর!

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন কুলকাঠি ইউনিয়ন পরিষদ, নলছিটি পৌরসভা ও উপজেলা পরিষদ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন।

সাবেক ইউএনও নজরুল ইসলামের উদ্যোগে ব্যবহার উপযোগী হওয়া এই পার্কটি এবার জেলা পরিষদের ৩ লাখ টাকার বরাদ্দে নতুন রাইড, গাইডওয়াল ও ওয়াল পেইন্টিংয়ের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। আপাতত এটিই নলছিটির শিশুদের একমাত্র বিনোদনের স্থান। আশা করি, ভবিষ্যতে নলছিটি একটি পূর্ণাঙ্গ শিশু পার্কও পাবে। 🌿

28/06/2026

সরই ক্লাব ঘর থেকে দেলদুয়ার পর্যন্ত রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা এবং ঝোপঝাড়-গাছপালা পরিষ্কার করে জনসাধারণের যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছেন আমাদের সবার প্রিয় রফিকুল ইসলাম ভাই।
​রাস্তার দুই পাশের ঝোপঝাড় আর ময়লার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচল করতে বেশ অসুবিধা হচ্ছিল। বিশেষ করে রাতে যাতায়াত করা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে তিনি নিজ উদ্যোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি সম্পন্ন করেছেন।
​উনার এই নিঃস্বার্থ ও জনকল্যাণমূলক কাজের জন্য উনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মতো সমাজসেবক আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা।
​আল্লাহ উনার এই ভালো কাজটিকে কবুল করুন এবং উনাকে সুস্থ রাখুন। আমিন। 💚

শুভেচ্ছা ও অভিনন্দন। দেবদ্বার (দেলদুয়ার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি আব্দ...
27/06/2026

শুভেচ্ছা ও অভিনন্দন।
দেবদ্বার (দেলদুয়ার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস খান ও সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

27/06/2026

কুলকাঠিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় সভা।

26/06/2026

~বিসমিল্লাহির রাহমানির রাহিম~
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
৩নং কুলকাঠি ইউনিয়নের
চেয়ারম্যান পদপ্রার্থী
মোঃ রফিকুল ইসলাম
৩নং ওয়ার্ড (সরই) এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাধারণ জনগণের সম্মানে
মতবিনিময় ও পরিচিতি সভা।
"জনগণের প্রত্যাশা পূরণে, উন্নয়নের অঙ্গীকারে পাশে আছি সবসময়।"মোহাম্মদ রফিকুল ইসলাম।

Address

৩নং কুলকাঠি ইউনিয়ন পরিষদ
Nalchity
8420

Alerts

Be the first to know and let us send you an email when Hello Kulkathi Union- হ্যালো কুলকাঠি ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share