15/04/2026
* ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে প্রায় ৫,০০০ কিউবান নাগরিক অংশ নিচ্ছে এবং কিউবা এতে পরোক্ষভাবে মদদ দিচ্ছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন দাবী করেছে দেশটির কংগ্রেসের কাছে।
* প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাভানা আনুষ্ঠানিকভাবে সেনা পাঠিয়েছে এমন কোনো অকাট্য প্রমাণ না থাকলেও, কিউবান সরকার এই বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছে বা এতে সহায়তা করছে এমন "গুরুত্বপূর্ণ ইঙ্গিত" পাওয়া গেছে।
* বিশ্লেষকরা মনে করছেন, কিউবার প্রতি মার্কিন আগ্রাসনকে আরো কিছুটা নৈতিক ভিত্তি দিতে এমন খবর চাউর করা হয়ে থাকতে পারে।
সূত্র: অ্যাক্সিওস