Mohammad Abdul Matin

Website

Mohammad Abdul Matin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Abdul Matin, Social service, মান্দা উপজেলা, Naogan.

সদস্য, জাতীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি)।
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখা।
সাবেক আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমি বিশ্বাস করি, সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করেই একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আমার রাজনীতির মূলনীতি হলো শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে সৎ প্রশাসন, স্বচ্ছতা, এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আমার লক্ষ্য তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে এমন একটি সমাজ গঠন করা যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক সাম্য বজায় থাকবে এবং শিক্ষা, প্রযুক্তি, এবং কর্মসংস্থানের মাধ্যমে আমার মান্দা তথা দেশের তরুণ প্রজন্ম শক্তিশালী হবে।

15/09/2026
09/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে শপথ গ্রহণের মাধ্যমে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
08/09/2026

বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

06/09/2026

ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বিদরপুর গ্রামের শরীফ হোসেন ভাইয়ের অসুস্থতায় তার শারীরিক খোঁজ খবর সহ স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

05/09/2026

মান্দা উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়ন, বিদরপুর তরুণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত একদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এম এ মতীন।
তিনি তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করেন পাশাপাশি তাদের খেলাধুলার উন্নতিকল্পে ফুটবল উপহার দেন।

-এডমিন।

মান্দা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের অসুস্থতায় শারীরিক অবস্থা সহ সার্বিক চিকিৎসার খোঁজ -খবর নিতে ...
05/09/2026

মান্দা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের অসুস্থতায় শারীরিক অবস্থা সহ সার্বিক চিকিৎসার খোঁজ -খবর নিতে তার নিজ বাসভবনে।

মহান আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করুক। আশু রোগ মুক্তি কামনা করছি।

04/09/2026

সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের সত্য, ন্যায়, মানবতা ও অসত্যের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাঁর শিক্ষা ও চেতনায় অনুপ্রাণিত হয়ে আমাদের সমাজে শান্তি, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও সুদৃঢ় হোক।

সকল ধর্মের মানুষের সমঅধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা করি।

শুভ জন্মাষ্টমী।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত ১/১১-এর সরকারের সময় কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিয...
02/09/2026

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত ১/১১-এর সরকারের সময় কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রে বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।

গণতন্ত্র, জনগণ ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকার কারণে তাঁকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়।

কারাগারে রিমান্ডের নামে চলে অমানবিক নির্যাতন। রাষ্ট্রীয় হেফাজতে তাঁকে হত্যার ষড়যন্ত্রের পাশাপাশি চালানো হয় ভয়াবহ মিডিয়া সন্ত্রাস। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাঁর অদম্য মনোবল ভাঙতে পারেনি।

জনগণের ভালোবাসা ও গণপ্রতিরোধের মুখে একে একে ব্যর্থ হয় সব ষড়যন্ত্র। সাজানো ১২টি মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

02/09/2026

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি।

Address

মান্দা উপজেলা
Naogan

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abdul Matin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category