22/02/2026
আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ও লেডী ওলেভ ব্যাডেন পাওয়েল- এর যৌথ জন্মদিন। বিশ্বের ১৫৩ টি দেশে প্রতি বছর এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব চিন্তা দিবস’ হিসেবে নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে থাকে। তাঁদের দেখানো শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নিঃস্বার্থ সেবার মহান আদর্শ আজও বিশ্বব্যাপী গাইড সদস্যদের আলোর পথ দেখিয়ে চলেছে। সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে দীক্ষা তাঁরা দিয়ে গেছেন, তা আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। এই বিশেষ দিনে তাঁদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।