Govt. Tolaram College Narayanganj Ranger Unit

Govt. Tolaram College Narayanganj Ranger Unit Women's Organization in Narayanganj

অনেকেই একাদশ শ্রেণির ভর্তির বিষয়ে পোস্ট চেয়েছিলে ।
02/09/2026

অনেকেই একাদশ শ্রেণির ভর্তির বিষয়ে পোস্ট চেয়েছিলে ।

01/09/2026

Thanking Claap 👏👏

Menstrual Hygiene Management Project (MHMP)Training of Trainers (ToT)আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উ...
01/09/2026

Menstrual Hygiene Management Project (MHMP)Training of Trainers (ToT)

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে সুন্দরভাবে সম্পন্ন হলো ৩ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) কর্মসূচি। ২৯-৩১ আগস্ট, ২০২৬ তারিখে গার্ল গাইডস এসোসিয়েশন, জাতীয় কার্যালয়, নিউ বেইলী রোড, ঢাকায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমৃদ্ধ হয়েছেন শ্রবণ দক্ষতা, সহায়ক দক্ষতা, প্রজননতন্ত্র ও প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, মাসিক চক্র, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও sanitation, জেন্ডার অধিকার ও সামাজিক সচেতনতা, এবং Reusable Pad তৈরির চমৎকার ব্যবহারিক সেশনের মাধ্যমে।

এই সফল আয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই —

🔸 জাতীয় কমিশনার: কাজী জেবুন্নেছা বেগম
🔸 ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন): সাবিনা ফেরদৌস
🔸 ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম): প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ
🔸 রেঞ্জার কমিশনার: শামীম আরা
🔸 প্রোগ্রাম কমিশনার: সাবরিনা রশিদ
🔸 জেনারেল সেক্রেটারি: তানজিনা বিনতে মোশাররফ

এবং সংশ্লিষ্ট সমগ্র কমিটির সদস্যবৃন্দকে, যাঁদের নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় এই প্রশিক্ষণ সার্থক হয়েছে। আমরা কৃতজ্ঞ সকল রিসোর্স পারসন, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের প্রতিও, যাঁরা তাঁদের মূল্যবান সময় ও অভিজ্ঞতা দিয়ে এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন।

আমরা আশাবাদী, এই প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কিশোরী ও নারীদের মাঝে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।

মাসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা হোক স্বাভাবিক, সচেতনতা হোক সবার অধিকার। 🌸

উপজেলা গাইড ক্যাম্প-২০২৬গত ১৭-০৮-২০২৬ থেকে ১৯-০৮-২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের , নারা...
18/08/2026

উপজেলা গাইড ক্যাম্প-২০২৬

গত ১৭-০৮-২০২৬ থেকে ১৯-০৮-২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের , নারায়ণগঞ্জ-এ উপজেলা গাইড ক্যাম্প আয়োজন করা হয় । ১৮-০৮-২০২৬ তারিখ অগ্নি প্রজ্জলনের মাধ্যমে গাইড ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা গাইড ক্যাম্পে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের সদর উপজেলার অন্তর্ভুক্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, কমর আলি স্কুল এন্ড কলেজ , বিবি মরিয়ম স্কুল এন্ড কলেজ , নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ , এবং বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় থেকে আগত গাইড সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সভাপতিত্ব করেন জনাব আনজুমান আরা আকসির , জেলা কমিশনার, নারায়ণগঞ্জ , বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন । অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এসিল্যান্ড মহোদয় ।

উপজেলা গাইড ক্যাম্পে রেঞ্জাররা ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ক্যাম্পে আগত গাইডদের বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করে। ক্যাম্পের শৃঙ্খলা বজায় রাখা, অংশগ্রহণকারীদের নির্দেশনা দেওয়া, বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করা তাদের অন্যতম কাজ।

রেঞ্জাররা দলগতভাবে কাজ করে ক্যাম্পের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সহযোগিতা করে। তাদের দায়িত্বশীলতা, সহযোগিতার মনোভাব ও সেবামূলক কার্যক্রম গাইডদের জন্য অনুপ্রেরণার সৃষ্টি করে। এর মাধ্যমে রেঞ্জারদের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সেবার দক্ষতাও বৃদ্ধি পায়।

উপজেলা গাইড ক্যাম্পে রেঞ্জারদের এই সেবা প্রদান গাইডিং আন্দোলনের মূল আদর্শ—সেবা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্ব—বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সরকারি তোলারাম কলেজে  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত:জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ...
05/08/2026

সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সরকারি তোলারাম কলেজে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

কর্মসূচির সূচনা হয় সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর কলেজ ক্যাম্পাসে জুলাই শহীদ স শহীদ স্মৃতিচত্বরের উদ্বোধন করা হয়।

পরে কলেজের পদ্মা মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ এবং শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলের সম্পাদক মো. মাজেদুল পলাশ ভূঁইয়া। এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্যরা সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মানোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনা ধারণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের স্মৃতিচারণ পর্বে জুলাই শহীদ মেহেদি হাসান নাঈমের মা নাসিমা বেগম আবেগঘন বক্তব্যে তাঁর সন্তান হারানোর বিভীষিকাময় স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সন্তানের শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। একই সঙ্গে শহীদ নাঈমের রেখে যাওয়া সন্তানের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে কলেজ মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

🌸 HSC–2026 পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা 🌸প্রিয় পরীক্ষার্থীরা,তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও স্বপ্ন...
01/07/2026

🌸 HSC–2026 পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা 🌸

প্রিয় পরীক্ষার্থীরা,
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও স্বপ্ন যেন সফলতার আলোয় উদ্ভাসিত হয়।

🤲 দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা সহজ করে দিন, জ্ঞান, আত্মবিশ্বাস ও মানসিক শান্তি দান করুন এবং প্রত্যেককে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের তাওফিক দিন।

মনে রেখো—
✨ আত্মবিশ্বাস রাখো।
📚 শেষ মুহূর্তে নতুন কিছু নয়, যা পড়েছ সেটাই ভালোভাবে ঝালিয়ে নাও।
🕊️ শান্ত মনে পরীক্ষায় অংশগ্রহণ করো।
💙 নিজে সর্বোচ্চ চেষ্টা করো—সফলতা অবশ্যই আসবে, ইনশাআল্লাহ।

সকল HSC–2026 পরীক্ষার্থীদের জন্য রইল অফুরন্ত দোয়া, ভালোবাসা ও শুভকামনা।

Best of Luck! 🌿💚

গাইড গাইডার ও রেঞ্জার গাইডার সমন্বয়ে গাইডার সম্মেলন- ২০২৬ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশ...
01/07/2026

গাইড গাইডার ও রেঞ্জার গাইডার সমন্বয়ে
গাইডার সম্মেলন- ২০২৬

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ।

কাজী জেবুন্নেছা বলেন, মেয়েদের জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গাইডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা ছাড়া প্রতিটি শিশুর মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভার বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত সুযোগ ও প্ল্যাটফর্ম। গাইডিং সেই সুযোগ তৈরি করে, যেখানে একজন সদস্য নিজের বিকাশের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, গাইডিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, প্রশাসন, কমিশনার, গাইডার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সরকারি পরিপত্র ও গাইডিং-সংক্রান্ত নীতিমালা সম্পর্কে গাইডারদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এসব নীতিমালা বাস্তবায়নে মাঠপর্যায়ে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

সম্মেলনে রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল থেকে আগত গাইড গাইডার ও রেঞ্জার গাইডাররা অংশ নেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গাইডিং কার্যক্রম পরিচালনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন— বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। পরে গাইডিং কার্যক্রম সম্প্রসারণে সরকারি পরিপত্র বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ফেরদৌস। অঞ্চল পর্যায়ে গাইড গাইডার ও রেঞ্জার গাইডারদের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা। সমাপনী পর্বে সবাইকে ধন্যবাদ জানান করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রেঞ্জার কমিশনার অধ্যাপক শামীম আরা।

30/06/2026

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801555555555

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Tolaram College Narayanganj Ranger Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Govt. Tolaram College Narayanganj Ranger Unit:

Shortcuts

Share