Jamaat Six Ward North, Narayanganj City

Jamaat Six Ward North, Narayanganj City Welcome to Official page Of Jamaat Six Ward North,Narayanganj City. The Oldest and Largest Islamic Political
party in Bangladesh.

আগামী ১৯ই জুন নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন ও বিরোধীদলীয় নেতা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এমপির আগমন উপলক্ষ...
18/06/2026

আগামী ১৯ই জুন নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন ও বিরোধীদলীয় নেতা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এমপির আগমন উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত

গতকাল ১৮ই জুন বৃহস্পতিবার,বাদ আছর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার অন্তর্গত নাসিক ৬নং ওয়ার্ডের উদ্যোগে আগামী ১৯ই জুন কর্মী সম্মেলন ও আমীরে জামায়াত বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপির আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সেক্রেটারি ইসমাইল হোসেন ইমনের পরিচালনায় মিছিলটির নেতৃত্ব প্রদান করেন জামায়াত মনোনীত নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী,নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য আব্দুল গফুর মোল্লা।

স্বাগত মিছিলটি আদমজীনগর বাইতুন নুর জামে মসজিদ রোড থেকে নতুন বাজার আজমেরী হোটেল রোড হয়ে আদমজী বাজার দিয়ে সোনামিয়া মার্কেট সংলগ্ন অফিসে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি হাজী আনোয়ার হুসাইন শেখসহ বিভিন্ন ওয়ার্ড-
ইউনিটের দায়িত্বশীলগণ,কর্মী বাহিনী, শুভাকাঙ্ক্ষীগণ।

বার্তা প্রেরক
সহকারী,
আইটি,মিডিয়া,প্রচার বিভাগ,
সিদ্ধিরগঞ্জ পূর্ব

Dr. Shafiqur Rahman
Abdul Zabbar
Mainuddin Ahmad
Muhammad Jamal Hossain
Bangladesh Jamaat-e-Islami
Jamaat Media Wing
City Jamaat Narayanganj
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward South, Narayanganj City Jamaat Six Ward North, Narayanganj City
মাওলানা আবদুল জব্বার মিডিয়া টিম

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ।আগামীকাল ১৯ই জুন কর্মী সম্মেলন সফল করুন,সফল হোক।সকাল ৯টার সম্মেলন সফল করুন,সফল হোক।আমী...
18/06/2026

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ।

আগামীকাল ১৯ই জুন কর্মী সম্মেলন
সফল করুন,সফল হোক।

সকাল ৯টার সম্মেলন
সফল করুন,সফল হোক।

আমীরে জামায়াতের আগমন
শুভেচ্ছা স্বাগতম।

বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান
এমপির আগমন শুভেচ্ছা স্বাগতম।

৬নং ওয়ার্ডের পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা।

আদমজীবাসীর পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা।

Dr. Shafiqur Rahman
Abdul Zabbar
Muhammad Jamal Hossain
City Jamaat Narayanganj
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City
Bangladesh Jamaat-e-Islami

জামায়াতে ইসলামী ইসলামী দল নয়—এটা প্রমাণের জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না”   — মাওলানা আবদুল জব্বারবাংলাদেশ জ...
13/06/2026

জামায়াতে ইসলামী ইসলামী দল নয়—এটা প্রমাণের জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না” — মাওলানা আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী,নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার অন্তর্গত
৬নং ওয়ার্ড দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জামায়াতে ইসলামী ইসলামী দল নয়—এ কথা প্রমাণ করার জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, জনগণের সেবা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টাই জামায়াতে ইসলামীর পরিচয় বহন করে।”

তিনি বলেন, ইসলামের আদর্শ বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই দলটির মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বীকৃতির চেয়ে জনগণের কাছে জবাবদিহিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই অধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির মাধ্যমে সত্যকে আড়াল করা যায় না। আদর্শিক সংগ্রাম ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সংগঠনের প্রকৃত পরিচয় প্রকাশ পায়।

বার্তা প্রেরক
সহকারী,
প্রচার বিভাগ,
সিদ্ধিরগঞ্জ পূর্ব

(এডমিন পোষ্ট)

Abdul Zabbar
Muhammad Jamal Hossain
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward South, Narayanganj City
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Adamjeenagar, Narayanganj City

“সৎ লোকদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে” —মুহাম্মাদ জামাল হোসাইনবাংলাদেশ জামায়াতে ইসলামী,সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার ৬নং ওয়ার্ড...
13/06/2026

“সৎ লোকদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে”
—মুহাম্মাদ জামাল হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন।

তিনি বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সৎ, যোগ্য ও আদর্শবান মানুষদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হলে অন্যায়, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব।”

তিনি আরও বলেন, ঈদের শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ত্যাগের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা। তিনি সমাজের সর্বস্তরে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীর এ আয়োজন সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বার্তা প্রেরক
সহকারী,
প্রচার বিভাগ,
সিদ্ধিরগঞ্জ পূর্ব

(এডমিন পোস্ট)

Abdul Zabbar
Muhammad Jamal Hossain
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Adamjeenagar, Narayanganj City
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj

সারা বাংলার গ্রামে-গঞ্জে,শহরে-নগরের উপকণ্ঠে।চির গৌরব নব যৌবন,জেগে উঠে যেন নব ছন্দে।Bangladesh Jamaat-e-Islami Abdul Zabb...
05/06/2026

সারা বাংলার গ্রামে-গঞ্জে,
শহরে-নগরের উপকণ্ঠে।
চির গৌরব নব যৌবন,
জেগে উঠে যেন নব ছন্দে।

Bangladesh Jamaat-e-Islami
Abdul Zabbar
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City

04/06/2026

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

_আল্লাহ্‌ তা‘আলা দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন। *যারা যমীনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।* দয়া রাহমান হতে উদগত। যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখে আল্লাহ্‌ তা‘আলাও তার সাথে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ্‌ তা‘আলাও তার সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করেন।_

রেফারেন্স:
হাদিস নং ১৯২৪
জামে' আত-তিরমিজি
বর্ণনাকারী: আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)

০৪ জুন, ২০২৬ বৃহস্পতিবার দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ...
04/06/2026

০৪ জুন, ২০২৬ বৃহস্পতিবার দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Address

Adamjeenagar
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Six Ward North, Narayanganj City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share