15/08/2024
বর্তমান সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ই আগস্ট শোক দিবস সম্পর্কিত ছুটি বাতিল করা হয়েছে। তাই নিয়মিত স্বাভাবিক দিনের মতোই ১৫ আগস্ট একটি কার্যদিবস। বর্তমান সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আলীরটেক ইউনিয়নের কোথাও শোক দিবস পালন করা হচ্ছে না। কিন্তু একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে অতীতের কিছু ছবি এবং ব্যানার সামাজিক গণমাধ্যমে প্রচারণা করে নিজেদের অসাধু স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তাই আমার প্রাণপ্রিয় আলীরটেক ইউনিয়নবাসীর প্রতি আহ্বান করা যাচ্ছে কোন কুচক্র মহলের ভুয়া তথ্য এবং ছবি এবং গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না! বর্তমান সরকারের ছুটির প্রজ্ঞাপন এবং সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আলীরটেক ইউনিয়ন এর কোন ব্যক্তিবর্গ দ্বারা আজকে ১৫ ই আগস্ট পালিত হয়নি। আমরা দেশ ও দশের সিদ্ধান্তে সর্বদা মর্যাদাশীল।