Voice Of Zaker party

Voice Of Zaker party জাকের পার্টি সমস্ত রাজনৈতিক ও ইসলামিক কার্যক্রম। লাইভ এবং ভিডিওর মাধ্যমে অনলাইন সম্প্রচার করা হবে।

Zaker Party is all political and Islamic activities.

Broadcasting will be done live and online via video.

03/09/2026

ঈদে মিলাদুন্নবী সাঃ ও জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ১৯৮০ সালের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ...
03/09/2026

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ১৯৮০ সালের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষাধারায় আরবি ও ইসলামী শিক্ষায় স্নাতকসমমানের ফাযিল ডিগ্রিও লাভ করেন।

তাঁর শিক্ষাজীবনে প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা এবং ঐতিহ্যবাহী ইসলামী জ্ঞানচর্চার এক সুষম ও মর্যাদাপূর্ণ সমন্বয় ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের মানবিক জ্ঞান ও বিশ্লেষণধর্মী মননের সঙ্গে আরবি ভাষা, ইসলামী মূল্যবোধ এবং আধ্যাত্মিক ঐতিহ্যের গভীর পরিচয় তাঁর চিন্তা ও নেতৃত্বকে দিয়েছে বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি।

প্রাতিষ্ঠানিক জ্ঞান ও ধর্মীয় প্রজ্ঞা, যুক্তিবোধ ও নৈতিকতা, ঐতিহ্য ও সময়োপযোগী চিন্তার এই সেতুবন্ধন তাঁর চিন্তাদর্শন ও নেতৃত্বের অন্যতম স্বাতন্ত্র্য।

02/09/2026

কি আগুন জালাইলি বাবা জল ছাড়া নিবে না। আটরশির জিকির মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী। জাকের পার্টি।

01/09/2026

দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে উদযাপন করতে হয় দেখো। ঈদে মিলাদুন্নবী সাঃ ও ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

জাকের পার্টি চেয়ারম্যানের শোক প্রকাশজাকের পার্টি গৌরনদী উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রিয়াজ মোরশেদ স্বাধীন এর ইন্তেকা...
01/09/2026

জাকের পার্টি চেয়ারম্যানের শোক প্রকাশ

জাকের পার্টি গৌরনদী উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রিয়াজ মোরশেদ স্বাধীন এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

রিয়াজ মোরশেদ স্বাধীন গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে জাকের পার্টির চেয়ারম্যান মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রাতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় জানাজা। এতে তাঁর সতীর্থ, সহকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় পতাকায় আবৃত মরহুমের নিথর দেহ শেষ বিদায়ের পর জাকের পার্টির নেতৃবৃন্দ ফাতেহা শরীফ পাঠ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মরহুম রিয়াজ মোরশেদ স্বাধীনের রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

31/08/2026

প্রেম রাজ্যের বাদশা মোদের ফয়সাল ভাই।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Zaker party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share