19/09/2025
২০২৪ সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতন আন্দোলনে রূপ নেয়। আমরা যখন এলাকায় থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হতাম, তখন প্রায়ই শোনা যেত আমাদের নাম থানায় দেওয়া হচ্ছে। এমনও সময় গেছে যখন পুলিশের ভয়ে টানা ১০ দিন পলাতক থাকতে হয়েছে।
সে সময়ে আমাদের এলাকায় পূর্ববর্তী সরকারের অনেক নেতা–কর্মী, যদিও তারা সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি, তবুও বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। তারা কখনো কারো সাথে ঝগড়া-বিবাদে জড়াননি, কিংবা ক্ষমতার অপব্যবহার করেননি। শুধুমাত্র রাজনীতি করেন বলে তাদের জেল খাটতে হবে—এটা আসলে নোংরা রাজনীতির খেলা, যার অবসান ৫ আগস্টেই হওয়ার কথা ছিলো, কিন্তু তা আজও চলমান।
পূর্ববর্তী সরকার বা সেই দলের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি ছিলো। কারো আসলেই খারাপ কাজের সঙ্গে জড়িত কিনা তা এলাকায় খোঁজখবর নিলেই বোঝা সম্ভব।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছেলে আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের জানামতে, সে কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু গতকাল রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে গেছে। শুধুমাত্র রাজনীতি করত বলেই সে খারাপ বিষয় টা মোটেই এমন না । আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং জানি সে কেমন মানুষ ছিলো।
আমরা এবং আমাদের টিম তার এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।