ICAB Kashipur Union

ICAB Kashipur Union ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন শাখার নতুন ইউনিয়ন পেজ!

23/08/2026
শুভেচ্ছা ও অভিনন্দন “তোমার স্বপ্নে সাজুক পৃথিবী,পৃথিবী হাসুক তোমার সফলতায়।”এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল...
10/08/2026

শুভেচ্ছা ও অভিনন্দন
“তোমার স্বপ্নে সাজুক পৃথিবী,
পৃথিবী হাসুক তোমার সফলতায়।”

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন -এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

তোমাদের এই সাফল্য তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফসল। এই অর্জন হোক জীবনের আরও বড় সাফল্যের প্রথম সোপান।
আমরা প্রত্যাশা করি—তোমরা জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে আদর্শবান নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের প্রতিও রইল আন্তরিক শুভকামনা। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। নতুন উদ্যমে এগিয়ে চলো—সাফল্য ইনশাআল্লাহ আসবেই।

আল্লাহ তোমাদের জ্ঞান, মেধা ও ভবিষ্যৎ জীবনকে বরকতময় করুন। আমিন।

শুভেচ্ছান্তে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কাশিপুর ইউনিয়ন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা আওতাধীন কাশীপুর ইউনিয়ন এর উদ্যোগে বাংলাবাজার ইউনিয়ন কার্যালয় চত্বরে" জুলাই...
01/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা আওতাধীন কাশীপুর ইউনিয়ন এর উদ্যোগে বাংলাবাজার ইউনিয়ন কার্যালয় চত্বরে
" জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়"

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন রানা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক - আব্দুল জলিল।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি সাদমান হোসাইন সাদিব, সাধারণ সম্পাদক যোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাইম আহমেদসহ ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

চলছে আমাদের জুলাই ডকমেন্টারি প্রদর্শন চলে আসুন বাংলা বাজার।
31/07/2026

চলছে আমাদের জুলাই ডকমেন্টারি প্রদর্শন
চলে আসুন বাংলা বাজার।

সকলের উপস্থিতি একান্তই কাম্য🤍
30/07/2026

সকলের উপস্থিতি একান্তই কাম্য🤍

কাশিপুর সহ দেশের সর্বস্তরের ছাত্র জনতা কে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার...
27/05/2026

কাশিপুর সহ দেশের সর্বস্তরের ছাত্র জনতা কে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুবেচ্ছা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।- ঈদগাঁহে ঈদ ...
26/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি

- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।
- ঈদগাঁহে ঈদ শুভেচ্ছা বিনিময়।
- কুরবানি পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান।
- সড়ক-মহাসড়ক ও ঈদগাহে শুভেচ্ছা ব্যানার সাটানো।
- শাখার দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হোক ত্যাগের মহিমায়, চিরায়ত ঐতিহ্য ও স্ব-গৌরবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

ধন্যবাদ সংবাদচিত্র  কে🤍
19/05/2026

ধন্যবাদ সংবাদচিত্র কে🤍

#সংবাদচিত্র #ইসলামিক #ছাত্র #ছাত্ররাজনীতি #কাশিপুর #নারায়ণগঞ্জ #বাংলাদেশ

যোগ্য নেতৃত্ব গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ...
19/05/2026

যোগ্য নেতৃত্ব গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।

১মে'২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিবাদনعَنْ عَبْدِ اللَّهِ بْنِ ...
01/05/2026

১মে'২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিবাদন

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى اللَّهِ عليه وسلم. أعطوا الأجير أَجْرَهُ قَبْلَ أَن يَجِفُ عَرَقَهُ-
আবদুল্লাহ ইবনু উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছে- শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার মজুরী দিয়ে দাও। (সুনানে ইবনে মাজাহ-২৪৪৩)

Address

Kashipur
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICAB Kashipur Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share