24/06/2026
★কিতাবটির নাম
"كمال اللغة القرآنية بين حقائق الإعجاز وأوهام الخصوم"
(কামালুল লুগাতিল কুরআনিয়্যাহ বাইনা হাকায়িকিল ই‘জায ওয়া আওহামিল খুসূম)।
লেখক: ড. মুহাম্মদ মুহাম্মদ দাউদ।
★কিতাবটির বিষয়বস্তু:
এই কিতাবে কুরআনের ভাষাগত অলৌকিকতা (ই‘জাযুল কুরআন) নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক দেখানোর চেষ্টা করেছেন যে কুরআনের ভাষা, শব্দচয়ন, বাক্যগঠন ও অলংকারশৈলী মানব রচনার ঊর্ধ্বে। পাশাপাশি আধুনিক ও প্রাচীন সমালোচকদের বিভিন্ন আপত্তি ও সন্দেহের জবাবও তিনি দিয়েছেন।
★কিতাবটির বিশেষত্ব:
কুরআনের ভাষাগত সৌন্দর্য ও বৈশিষ্ট্যের বিশ্লেষণ।
আরবি ভাষাতত্ত্বের আলোকে কুরআনের ই‘জায ব্যাখ্যা।
প্রাচ্যবিদ (Orientalist) ও সমালোচকদের কিছু অভিযোগের পর্যালোচনা।
গবেষণামূলক ও একাডেমিক আলোচনা।