ছাত্রশিবির, রায়পুরা থানা পশ্চিম।

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • ছাত্রশিবির, রায়পুরা থানা পশ্চিম।

ছাত্রশিবির, রায়পুরা থানা পশ্চিম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রায়পুরা (পশ্চিম) থানা শাখার অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।

"তারুণ্য যদি সজাগ হয়,মাদক সেবন আর নয় "মাদক বিরোধী ক্যাম্পেইন উপলক্ষে "সাইকেল র‍্যালি " 📍 স্থান: নরসিংদী সরকারি কলেজ🗓️ তা...
25/06/2026

"তারুণ্য যদি সজাগ হয়,
মাদক সেবন আর নয় "

মাদক বিরোধী ক্যাম্পেইন উপলক্ষে "সাইকেল র‍্যালি "

📍 স্থান: নরসিংদী সরকারি কলেজ
🗓️ তারিখ: ২৬ জুন, শুক্রবার
🕘 সময়: সকাল ৯:০০ ঘটিকা

সকল শিক্ষার্থী, যুবসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আয়োজনে: ইসলামী ছাত্রশিবির, নরসিংদী জেলা।
রেজিষ্ট্রেশন করুন...

https://tinyurl.com/CycleReallyNarsingdi2k26

14/10/2024 নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবির  VS ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্রশিবির এর মধ্যকার প্রীতি ফুটবল টুর্নামেন্...
14/06/2026

14/10/2024
নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবির VS ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্রশিবির এর মধ্যকার প্রীতি ফুটবল টুর্নামেন্টে দিনটি খুবই আনন্দময় ছিলো।

10/06/2026
03/06/2026
রামিসার হত্যাকান্ড অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকারী নরপশুর অতিদ্রুত বিশেষ আদালতে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। আল্লাহ তা...
20/05/2026

রামিসার হত্যাকান্ড অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকারী নরপশুর অতিদ্রুত বিশেষ আদালতে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।
আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।

গত কয়েকদিনে অন্তত ৪জন শিশুর ধর্ষণ পরবর্তী হত্যাকান্ড বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থার নোংরা যৌনাচারের চিত্র ফুটিয়ে তুলেছে।

এর গভীরে আমাদের হাত দিতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা কাঠামো, আইনের শাসন না থাকা, অশ্লীল সাংস্কৃতির প্রসার সমাজব্যবস্থাকে শেষ করে ফেলেছে। মানবতা আজ ক্ষয়িষ্ণু হয়ে পরেছে।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিরাজধানীর পল্লবীতে দ্বি...
20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতন ও বিকৃত উপায়ে হত্যার পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে ২০২৬ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত এই অমানবিক ও নৃশংস বর্বরতার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ ধামাচাপা দিতে তার মরদেহ খণ্ডিত ও গুম করার চেষ্টা করা হয়। এই পাশবিক কর্মকাণ্ড কোনো সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই লোমহর্ষক ঘটনা প্রমাণ করে যে দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় কোন্ চরম স্তরে পৌঁছেছে।"

বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান আইনশৃঙ্খলার তীব্র সমালোচনা করে বলেন, "রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাসে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন চরম আকার ধারণ করেছে। অতি সম্প্রতি সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা, নেত্রকোনায় ১১ বছরের শিশুকে যৌন নির্যাতন এবং নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা দেশবাসীকে স্তব্ধ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং অন্তত ৮১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপরন্তু, এসব মামলার মাত্র ৩ শতাংশের কম অপরাধীর সাজা হওয়া প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা জেঁকে বসেছে। ঘরে-বাইরে বা শিক্ষাপ্রতিষ্ঠানে—কোথাও আজ আমাদের মা-বোন ও শিশুরা নিরাপদ নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব যাদের, সেই সরকার ও প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি না হওয়া, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ও প্রশাসনের উদাসীনতা

20/05/2026

সেই অতীত আজ আমাদের কোথায়?

🗣️ নুরুল ইসলাম সাদ্দাম
• কেন্দ্রীয় সভাপতি, Bangladesh Islami Chhatrashibir

20/05/2026

২০২০ সাল থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দীয় সভাপতি

সকালবেলা যখন তুমি শয্যা থেকে উঠে দাঁড়াও, তখন তোমার কালবকেও আলস্যের শয্যা থেকে জাগ্রত করো এবং তোমার নফসকে জাহালতের/মূর্খ...
19/05/2026

সকালবেলা যখন তুমি শয্যা থেকে উঠে দাঁড়াও, তখন তোমার কালবকেও আলস্যের শয্যা থেকে জাগ্রত করো এবং তোমার নফসকে জাহালতের/মূর্খতার ঘুম থেকে জাগিয়ে তোলো। তোমার সমস্ত সত্ত্বা নিয়ে সেই মহান সত্তার দিকে মনোনিবেশ করো, যিনি তোমাকে জীবন দিয়েছেন এবং তোমাকে রূহ দিয়েছেন।

|| উৎসঃ মিনহাজুল আবিদীন, গাজ্জালী।

Address

Raipura, Dhaka
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, রায়পুরা থানা পশ্চিম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share