17/12/2024
প্রাইমারি স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সাথে বিজয় দিবস উদযাপন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান গঠনের কারিগর শিক্ষকদের সাথে উচ্ছ্বাস ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দদের সমন্বয়ে শিক্ষার্থীদের ৭১ ও ২৪ এর বিজয়গাথা স্মৃতিকথা বিনিময় এবং কিভাবে প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে আগামী দিনের কার্যক্রম গ্রহণ নিয়ে মতবিনিময় হয়। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের বিনামূল্যে অতিরিক্ত কোচিং ক্লাস করানো, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ অন্যান্য বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে সমঝোতা স্বাক্ষর ও মতবিনিময় হয়। শিক্ষার্থীরা যেন সামনে ভালো সাফল্য অর্জন করতে পারে সেজন্য আমাদের নিরন্তর প্রচেষ্টার অভিষেক হলো। আল্লাহ যেন আমাদের চলার পথকে সহজ করে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, উচ্ছাস ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা- রনি মিয়া, সভাপতি- শান্ত মিয়া, সহ-সভাপতি- রাহাত মিয়া, সাংগঠনিক সম্পাদক- রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক- তারিক জামিল। অসংখ্য ধন্যবাদ উচ্ছ্বাস ফাউন্ডেশনের (Uchchhwas Foundation) সকল দায়িত্বশীলবৃন্দকে নিরন্তর সহযোগিতার জন্য।
Celebrating Victory Day with the young children of primary schools and exchanging memories of victory sagas of 71 and 24 students with the best child-rearing teachers of the nation along with the officials of Uchchhwas Foundation and discussing the future activities on how to improve the quality of education in primary schools. In order to increase the awareness of the parents, parent gatherings, neighborhood meetings in the neighborhood, distribution of prizes and educational materials to meritorious students, providing financial assistance to poor students, giving free extra coaching classes to the students, competitions on various occasions and distribution of prizes to the winners along with the head teachers and assistant teachers of the school. Agreements are signed and exchanged. This is the beginning of our continuous efforts to ensure that students can achieve better future. May Allah make our path easy.
Honorable Principal and assistant teachers of the school, Honorable Advisor of Uchchhwas Foundation - Roni Mia, President - Shanto Mia, Vice President - Rahat Mia, Organizing Secretary - Riyad Hossain, Finance Secretary - Tariq Jamil were present on the occasion. Countless thanks to all the responsible people of Uchchhwas Foundation for their continuous support.