BNCC Platoon Of Govt. Shahid Asad College

BNCC Platoon Of Govt. Shahid Asad College Motivation is temporary
But
Discipline is permanent




2 battalion
B Company
Ramna Regiment

ডেঙ্গ সচেতনতামূলক ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি আয়োজন প্রসংগে,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সরকারি শহীদ আসাদ কলে...
14/08/2026

ডেঙ্গ সচেতনতামূলক ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি আয়োজন প্রসংগে,

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সরকারি শহীদ আসাদ কলেজ বিএনসিসি প্লেটুন থেকে ১২ আগস্ট ২০২৬ তারিখ বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়।

এছাড়া ১২ আগস্ট ২০২৬ তারিখ সরকারি শহীদ আসাদ কলেজ বিএনসিসি প্লাটুন হতে সকাল ১০০০ ঘটিকা হতে ডেঙ্গু সচেতনতামূলক ও মশক নিধন অভিযান বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়।

০১ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে - রমনা রেজিমেন...
02/08/2026

০১ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে - রমনা রেজিমেন্ট কর্তৃক সাভার ক্যান্টনমেন্ট ফায়ারিং রেঞ্জে ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে আমাদের সরকারি শহীদ আসাদ কলেজ বিএনসিসি প্লাটুন থেকে ৫ জন চৌকষ ক্যাডেট সফলভাবে অংশগ্রহণ করেন এবং দক্ষতার সঙ্গে ফায়ারিং সম্পন্ন করেন।

প্রশিক্ষণ চলাকালে ক্যাডেটরা অস্ত্র পরিচালনার মৌলিক কৌশল, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ, নির্ভুল নিশানাভেদ এবং ব্যবহারিক ফায়ারিং অনুশীলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক দক্ষতা অর্জন করেন। এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ এবং মৌলিক সামরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণে অধিকতর সফল অংশগ্রহণ, নেতৃত্বের গুণাবলির বিকাশ এবং ব্যক্তিত্ব গঠনে এ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা পালন করবে।

সরকারি শহীদ আসাদ কলেজের প্রতিষ্ঠাতা,বিএনপি'র সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূইয়া সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকীতে সরকা...
30/07/2026

সরকারি শহীদ আসাদ কলেজের প্রতিষ্ঠাতা,বিএনপি'র সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূইয়া সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকীতে সরকারি শহীদ আসাদ কলেজ পরিবারের শ্রদ্ধাজ্ঞাপনে আমাদের ক্যাডেটবৃন্দ ।

Govt. Shahid Asad College, Shibpur, Narsingdi. সরকারি শহীদ আসাদ কলেজ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের  দায়িত্ব পালনে আমাদের ক্যাডেটবৃন্দ।Govt. Shahid Asad College, Shibpur, Narsingdi. সরকারি শহীদ...
21/07/2026

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনে আমাদের ক্যাডেটবৃন্দ।

Govt. Shahid Asad College, Shibpur, Narsingdi. সরকারি শহীদ আসাদ কলেজ

27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

gsac bncc platoon

বিএনসিসির গৌরব ও ইতিহাস-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বৃটিশ উপনিবেশকে প্রতিরক্ষা নিরাপত্তায় আরও সমৃদ্ধ করার ম...
12/05/2026

বিএনসিসির গৌরব ও ইতিহাস-

প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বৃটিশ উপনিবেশকে প্রতিরক্ষা নিরাপত্তায় আরও সমৃদ্ধ করার মানসে একটি পরিকল্পনা নেয়। তৎকালীন বৃটিশ ভারতের ১৪তম ভাইসরয় লর্ড চেমসফোর্ড ভারতে একটি টেরিটোরিয়াল ফোর্স গঠনের উদ্যোগ নেন। এরই সুত্রধরে ১৯২০ সালে পাশ হয় The Indian Territorial Force Act 1920. ভারতের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে সহায়ক সৈনিক বা Auxiliary Force তৈরি করার লক্ষ্যে গঠন করা হয় University Training Corps বা UTC. ২য় মহাযুদ্ধের পর ১৯৪৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় The University Officers Training Corps বা UOTC. ভারত-পাকিস্তানের জন্ম হলে ১৯৫৫ সালে লেঃ কর্ণেল মতিউর রহমানের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে পূর্ব বাংলার ১২/১৩ টি কলেজে এর কার্যক্রম চালু হয়,১৯৭৯ সালের ২৩ মার্চ এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় Bangladesh National Cadet Corps বা BNCC. বর্তমানে আমাদের কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যুক্ত হয়েছে প্রায় এক বছর যার মাধ্যমে শিক্ষার্থীরা এই সংগঠনে যুক্ত হয়ে নিজেকে তৈরি করতে পারবে আদর্শ নাগরিক হিসেবে।যার সদস্যরা পরিচিত হয় CADET হিসেবে। ক্যাডেট এর পূর্ণরূপ হচ্ছে CADET (C=Couragous, A=Active, D=Dutiful, E=Educated, T=Truthful)। পূর্বে BNCC’র মূলমন্ত্র- জ্ঞান, একতা, শৃংখলা থাকলেও বর্তমানে তা- জ্ঞান,শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা । BNCC’র রয়েছে এক গৌরব গাথা ইতিহাস। ক্যাডেট ল্যান্স কর্পোরাল শহীদ মেজবাহ উদ্দিন নৌফেল এর মত অনেক ক্যাডেট বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দিয়ে কীর্তিমান হয়ে আছেন ইতিহাসে।

ব্যাটালিয়ন ক্যাম্পিং - ২০২৬ ০২/০৫/২৬ থেকে ০৮/০৫/২৬   ব্যাটালিয়ান ক্যাম্প বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে অনু...
11/05/2026

ব্যাটালিয়ন ক্যাম্পিং - ২০২৬

০২/০৫/২৬ থেকে ০৮/০৫/২৬ ব্যাটালিয়ান ক্যাম্প বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে অনুষ্ঠিত হয়। সরকারি শহীদ আসাদ কলেজ প্লাটুনের ৬ জন চৌকস ক্যাডেট ক্যাম্পে অংশগ্রহণ করে এবং ক্যাম্পের সকল ট্রেনিং সফলভাবে সম্পন্ন করে।

এই ক্যাম্পে ক্যাডেটরা ক্ষুদ্র রণকৌশল, অগ্নি উদ্ধার এম্বুস,মহড়া, পানি বাধা অতিক্রম, ছদ্মবেশ, টহল, এবং সামরিক ম্যাপ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করে।

ধন্যবাদ

Address

Govt Shibpur Shad Asad College, Shibpur
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Platoon Of Govt. Shahid Asad College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category