BDRCS, Narsingdi Unit

BDRCS, Narsingdi Unit Society Service

Heartiest congratulations to the Honorable President of the Bangladesh Red Crescent Society, Mirza Fakhrul Islam Alamgir...
24/08/2026

Heartiest congratulations to the Honorable President of the Bangladesh Red Crescent Society, Mirza Fakhrul Islam Alamgir.
Wishing him success, wisdom, and strength in serving humanity. ❤️🇧🇩

Bangladesh Red Crescent Society, Narsingdi Unit

We are tired of being outraged.Humanitarian aid workers must be protected. For the sake, quite simply, of humanity.
20/08/2026

We are tired of being outraged.

Humanitarian aid workers must be protected. For the sake, quite simply, of humanity.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের যুব সদস্যদের অংশগ্রহণে ঐতিহাসিক সোনারগাঁ ও পানাম সিটিতে আনন্দ ভ্রমণের আয়...
17/08/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের যুব সদস্যদের অংশগ্রহণে ঐতিহাসিক সোনারগাঁ ও পানাম সিটিতে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

প্রাণবন্ত এই আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সুন্দর কিছু মুহূর্ত। ভ্রমণের প্রতিটি মুহূর্ত যুব সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

সুন্দর এই আয়োজনের কিছু স্মরণীয় মুহূর্ত ❤️


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত আছেন জনাব ফারুক উদ্দিন ভূঁইয়া, সম্মানিত সদস...
17/08/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত আছেন জনাব ফারুক উদ্দিন ভূঁইয়া, সম্মানিত সদস্য, ম্যানেজিং বোর্ড,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং
সেক্রেটারি- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিট।

​মানবিক সেবার মান বাড়াতে ও সোসাইটির বিভিন্ন উন্নয়নমূলক নীতি নির্ধারণে তিনি এ সভায় সক্রিয় অংশ নেন।

মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ...
06/08/2026

মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,নরসিংদী ইউনিট।

​৫ আগস্ট সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ। একই সাথে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন তারা।

​শ্রদ্ধা নিবেদনের এই বিশেষ মুহূর্তে তাঁদের সাথে একাত্ম হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন:

• জনাব খাইরুল কবির খোকন (মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১)

• জনাব মঞ্জুর এলাহী (মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, শিবপুর)

• ইঞ্জিনিয়ার মোহাঃ আশরাফ উদ্দিন বকুল (মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫, রায়পুরা)

• জনাব তোফাজ্জল হোসেন (প্রশাসক, নরসিংদী জেলা পরিষদ ও চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিট)

• জনাব ফারুক উদ্দিন ভূঁইয়া (বোর্ড মেম্বার, ম্যানেজিং বোর্ড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি)

​জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনায় চিরকাল অম্লান হয়ে থাকবে।

​ #জুলাই_গণঅভ্যুত্থান_দিবস_২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের আগস্ট মাসের মাসিক সাধারণ সভা (RCY Meeting) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।​উক্ত ...
01/08/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের আগস্ট মাসের মাসিক সাধারণ সভা (RCY Meeting) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 'BDRCS Youth Policy and Implementation Guidelines " এবং 'Code of Conduct (CoC)' নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

ইউনিটের মূল চালিকাশক্তি হিসেবে যুব স্বেচ্ছাসেবকদের (RCY) ভূমিকা ও তাদের অবস্থানকে সভার আলোচনায় বিশেষ প্রাধান্য দেওয়া হয়।

​কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব স্বেচ্ছাসেবকগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পুরো আলোচনায় অংশ নেন।

মানবিক কার্যক্রমে যুব সদস্যদের এই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নরসিংদী ইউনিটকে আরও গতিশীল করবে।

26/07/2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের যুব সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।নরসিংদী ইউনিটের ইউনিট লেভেল অফিস...
26/07/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের যুব সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নরসিংদী ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও যুব সদস্যদের অংশগ্রহণে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য অ্যাড. রফিকুল ইসলাম সিকদার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য জনাব ফারুক উদ্দিন ভূঁইয়া।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আগামী দিনে যুব কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রাণবন্ত এই মতবিনিময় সভা শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মৌসুমি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ...
21/07/2026

মৌসুমি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম মহোদয়ের সঙ্গে সার্বিক প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ফারুক উদ্দিন ভূঁইয়া
বোর্ড মেম্বার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

12/07/2026

Urgent support is needed for families affected by the ongoing floods and landslides across Bangladesh.

Bangladesh Red Crescent Society(BDRCS) volunteers are working on the ground to provide emergency relief, food, safe drinking water, first aid, evacuation assistance, and shelter support to vulnerable communities. Your contribution can help us reach more families in need.

Donate now via bKash: https://donation.bkash.com/en/brcs/donate

Donate via Cards: https://invoice.sslcommerz.com/invoice-form?&refer=622F09296EBEA

📞 For more information and assistance, call: 16226 (toll free)
🕘 Hotline hours: Every day from 9:00 AM to 4:00 PM.
📧 Email: [email protected]

Every donation can make a life-saving difference.

Address

308, Red Crescent Bhaban, West Brahmondi
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDRCS, Narsingdi Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category