Natore Palli Bidyut Samity 1

Call Website Contact the organization

Natore Palli Bidyut Samity 1 নাটোর পবিস - ১ (নাটোর সদর, নলডাংগা, বাগাতিপাড়া, সিংড়া, পুঠিয়া, বাগমারা, হাট গাংগোপাড়া, জামতলী)

04/10/2026
⚡ নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহে নাটোর পবিস-১-এর গ্রীড, বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ,  আপগ্রেডেশন ও পথসত্ত্ব পরিষ্কারকর...
26/09/2026

⚡ নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহে নাটোর পবিস-১-এর গ্রীড, বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ, আপগ্রেডেশন ও পথসত্ত্ব পরিষ্কারকরণ কার্যক্রম 🌿

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, সিস্টেম লস হ্রাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে (ROW) কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমসমূহ নিম্নরূপ:

ক) নাটোর ১৩২/৩৩ কেভি গ্রিডের ফুলবাগান ৩৩ কেভি ব্রেকারের রেডহট নিরসন, সিস্টেম লস হ্রাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে লোড সাইডের এসএস নাটসমূহ জিআই হট-ডিপ নাট দ্বারা পরিবর্তন করা হয়।

খ) ৩৩ কেভি লাইনের অব্যবহৃত PT ও DS অপসারণ করা হয়। রক্ষণাবেক্ষণ শেষে প্রয়োজন অনুযায়ী এগুলো পুনরায় লাইনে ব্যবহার করা যাবে।

গ) বাগমারা-১ ও বাগমারা-২ (নলডাঙ্গা-হাটগাঙ্গোপাড়া) ৩৩ কেভি ও ১১ কেভি লাইনে ROW সম্পন্ন করা হয়। বাগমারা ৩৩ কেভি লাইনের নষ্ট কাঠের ক্রসআর্ম পরিবর্তন করা হয়।

ঘ) ফুলবাগান উপকেন্দ্রের আওতাধীন VIP-১ ও VIP-২ ফিডারে ROW সম্পন্ন করা হয়। এতে ১০ জন লাইনম্যান ও ৩৮ জন লেবার অংশগ্রহণ করেন।

ঙ) বাগাতিপাড়া উপকেন্দ্রের ৪নং ফিডার ও খেজুরতলা উপকেন্দ্রের ৩নং ফিডারে ROW করা হয়।

চ) তাহেরপুর-বানেশ্বর ৩৩ কেভি ডাবল সার্কিটের ভেঙে যাওয়া খুঁটি পরিবর্তন করা হয়।

ছ) বানেশ্বর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় HT-LT মিটার পরীক্ষা করা হয়।

জ) পুঠিয়া উপজেলা পরিষদের নতুন ভবন ও একটি শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

ড)সদর-দপ্তর ক্যাম্পাসের অফিস ভবন, ডরমিটরি, শিশু পার্ক, স্টোর এলাকায় ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি, সম্ভাব্য ত্রুটি ও বিভ্রাটের ঝুঁকি হ্রাস এবং গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⚡ নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবায়—নাটোর পবিস-১ প্রতিশ্রুতিবদ্ধ।

কর্তৃপক্ষ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১

🦟 নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ 🧹"দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভি...
26/09/2026

🦟 নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ 🧹

"দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন প্রতিপালনের অভিপ্রায়ে অদ্য ২৬.০৯.২৬ খ্রি., রোজ শনিবার নাটোর পবিস-১ কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল ১০.০০ ঘটিকায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার জনাব টি. এম. মেসবাহ উদ্দিন।

সে লক্ষ্যে পবিসের সদর দপ্তরস্থ অফিস ভবন, আবাসিক কোয়ার্টার, অতিথি ভবন, শিশু পার্কসহ সমগ্র ক্যাম্পাস আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অধিকন্তু, আজ অপরাহ্নে মশা, কীটপতঙ্গ ইত্যাদির বংশবিস্তার রোধে সমগ্র অফিস ক্যাম্পাসে কীটনাশক স্প্রে করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান সরকার কর্তৃক গৃহীত আলোচ্য কর্মসূচির মর্মার্থ অনুধাবন করে স্বীয় কর্মস্থলের ন্যায় নিজ আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মশার বিস্তার রোধে নাগরিক দায়িত্ব পালনের নিমিত্ত সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি। 🦟🚫

কর্তৃপক্ষ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১

25/09/2026

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রুফটপ সোলার নিয়ে নাটোরে সভা ...

⚡ বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নাটোর পবিস-১-এর নাইট অপারেশন ⚡নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি ব্যবস্থা...
25/09/2026

⚡ বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নাটোর পবিস-১-এর নাইট অপারেশন ⚡

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি ব্যবস্থাপনার সার্বিক দিক নির্দেশনায় বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি প্রতিরোধ, সকাল ১১ঃ০০ ঘঠিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত মার্কেট/দোকান সমূহ খোলা রাখা, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধকরণ, সকল প্রকার আলোকসজ্জা বন্ধকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২৪/০৯/২০২৬ খ্রি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর, বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ ডে/নাইট অপারেশন পরিচালনা করা হয়।
অত্র পবিস এর পুঠিয়া, বাগমারা, সিংড়া জোনাল অফিস, সদর দপ্তর এবং বাগাতিপাড়া ও জামতলী সাব-জোনাল অফিসের পৃথক পৃথক টিম এ অভিযানে অংশগ্রহণ করে।

নাইট অপারেশন পরিচালিত এলাকাসমূহ:

পুঠিয়া পৌর এলাকা, হরিতলা বাজার, বাগমারা পৌর এলাকা,জামতলী, সিংড়া বাজার,বাগাতিপাড়া এবং সদর দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকা।
নাইট অপারেশন চলাকালে মোট ৩২টি অটো চার্জিং স্টেশন, ০৯টি পোল্ট্রি/মুরগির ফার্ম এবং বিপুল সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক মিটার সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা করা হয়।
অভিযানে শনাক্ত অনিয়ম ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার:

পুঠিয়া জোনাল অফিস:
বিভিন্ন দোকানপাটে, শপিংমল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরজমিনে পরিদর্শন করা হয় এবং রাত ৮ ঘটিকার মধ্যে প্রতিষ্ঠানসমূহ বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের অবহিত করে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

সিংড়া জোনাল অফিস:
মিটার চেকিং এর সময় লাইনম্যানের তথ্যের ভিত্তিতে সোনাপুর লালোর মোঃ মজির উদ্দিন সেচ গ্রাহকের মিটার চেক কর করার সময় দেখা যায় পোল মিটারিং হয়ে ১ স্প্যান এলটি তারের মাধ্যমে মোটরের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু মিটারের লোডের তার এবং ট্রান্সফরমার এর এলটি থেকে একটি তার একই স্থানে লাগানো হয়েছে এতে গ্রাহকের ব্যবহারের সম্পন্ন বিদ্যুৎ মিটার দিয়ে প্রবাহিত হয়নি। এছাড়াও গ্রাহক সেচ মিটার থেকে বাড়িতে দুইটা রুমে ( ১টিফ্যান, ২টি বাল্ব এবং১ টি রাইচ কুকার ব্যবহার করতো) পোলে ডিসি করে মিটার খুলে আনা হয়েছে।

সদর দপ্তরঃ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর হয়বতপুর অভিযোগ কেন্দ্রের আওতায় দত্তপারা, বাগরুম, পার-খোলাবাড়িয়া, গোকুলনগর ও হালসা এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের অপচয় রোধকল্পে সচেতনতামূলক অভিযান পরিচালনা সহ নৈশ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে ইজিবাইক চার্জিং/পল্ট্রী ফার্ম/ভান চার্জিং/ডিসি গ্রাহক এর সংযোগ, মিটার, সার্ভিস ড্রপ তার পরীক্ষা করা হয়। অভিযানকালে অবৈধ বিদ্যুৎ ব্যবহার পাওয়া যায়নি।
বনবেলঘড়িয়া এলাকায় একটি বানিজ্যিক মিটারের বকেয়া থাকার কারনে রেড সীলে লাইন কাটা থাকলেও সোর্স সাইড হতে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকায় সার্ভিস পোল হতে সার্ভিস ড্রপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং গ্রাহক প্রতিনিধি কে অফিসে এসে সমূদয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে পুনঃ সংযোগ গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে গ্রাহকগণকে সচেতন ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কুফল সম্পর্কে গ্রাহকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং উক্ত এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

জামতলী সাব-জোনাল অফিসঃ
কালিগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতায় গদনকুড়ি গ্ৰামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার কারণে পোলে DC করে মিটার খুলে আনা হয়েছে।

বাগাতিপাড়া সাব-জোনাল অফিসঃ
বাগাতিপাড়া সাব-জোনাল অফিসে আওতায় বিভিন্ন বাজারে রাত ৮.০০ টার পর দোকানপাট বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এবং অটোচার্জার মিটার চেকিং করা হয়।

নলডাঙ্গা সাব-জোনাল অফিস: ভট্টপাড়া, খাজুরা অভিযোগ কেন্দ্রের আওতায় চাঁদপুর ও কুচকুড়ি এলাকায় নৈশ অভিযান ও মিটার চেকিং করা হয়।

নাটোর পবিস-১ পক্ষ থেকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি ও মিটার কারসাজির বিরুদ্ধে এ ধরনের নিয়মিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ
নাটোর পবিস-১।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৫৫৮ তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত। অদ্য ২২.০৯.২০২৬ খ্রি: রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘট...
22/09/2026

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৫৫৮ তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত।

অদ্য ২২.০৯.২০২৬ খ্রি: রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় নাটোর পবিস-১ এর বোর্ডরুমে ৫৫৮ তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সমিতি বোর্ডের সম্মানিত সভাপতি, এলাকা পরিচালক ও মহিলা পরিচালকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় নাটোর পবিস-১ এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) জনাব টি এম মেসবাহ উদ্দিন , জোনাল অফিসের ডিজিএম, সাব জোনাল অফিসের এজিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় নিম্নোক্ত এজেন্ডার উপর বিস্তারিত আলোচনা করা হয় ও প্রযোজ্যতা অনুযায়ী প্রস্তাব/সিদ্ধান্ত গৃহীত হয়:

০১. উপস্থিতি জ্ঞাপন ও সভার প্রারম্ভিক ঘোষণা।
০২. পবিত্র কুরআন থেকে তেলাওয়াত।
০৩. ৫৫৭ তম মাসিক বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ।
০৪. ডিজিএমগণের প্রতিবেদন পেশ।
০৫. জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ ও গ্রহণ।
০৬. বাপবিবো থেকে প্রাপ্ত সার্কুলার/চিঠিপত্র পাঠ ও গ্রহণ।
০৭. এলাকা পরিচালক ও মহিলা পরিচালকগণের বিদ্যুৎ বিল পরিশোধ/বকেয়া সংক্রান্ত আলোচনা।
০৮. সদস্যপদ অনুমোদন ও চুক্তিপত্র সম্পাদন সংক্রান্ত আলোচনা।
০৯. ওএন্ডএম মালামাল ক্রয় সংক্রান্ত প্রস্তাব।
১০. আসন্ন বার্ষিক সদস্য সভা ও এলাকা পরিচালক নির্বাচন সম্পর্কিত প্রস্তুতিমূলক আলোচনা।
১১. গ্রাহকসেবার মান উন্নয়ন প্রসঙ্গে।
১২. নতুন অনুমোদিত বানেশ্বর সাব-জোনাল অফিসের বিপরীতে কম্পিউটার এবং কম্পিউটার এক্সেসরিজ, বিলিং নেটওয়ার্ক ও সিসি ক্যামেরা ক্রয়ের প্রশাসনিক অনুমোদন প্রসঙ্গে।
১৩. নাটোর পবিস-১ এর ১২ টি মোটরসাইকেলের বুকভ্যালু শূন্য হওয়ায় কনডেমনেশনের অনুমোদন প্রসঙ্গে।
১৪. বিবিধ।

বিবিধ আলোচনায় বর্তমান সরকারের সময়োপযোগী উদ্যোগ, রুফটপ সোলার সিস্টেম নেট মিটারিং কার্যক্রমের সফল বাস্তবায়ন, এতদ সংক্রান্ত সার্ভিস প্রোভাইডার সিলেকশন প্রক্রিয়া সম্পর্কে সভায় সবিস্তার আলোচনা হয়। অধিকন্তু, অত্র পবিস এর সার্বিক কার্যক্রমের ক্রমাগত মানোন্নয়ন, সিস্টেম লস, বকেয়া বিল আদায়সহ জিপিএমএস এর অন্যান্য প্যারামিটার সমূহের লক্ষ্যমাত্রা অর্জন, জনপ্রত্যাশা অনুযায়ী উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়া এবং বিদ্যুতের ন্যায় অত্যাবশকীয় সরকারি সম্পদের চুরি ও অবচয় রোধে জনসচেতনতা সৃষ্টির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্তৃপক্ষ
নাটোর পবিস-১।

☀️ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে নাটোর পবিস-১-এর উদ্যোগে সোলার সিস্টেম স্থাপন ও সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত...
21/09/2026

☀️ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে নাটোর পবিস-১-এর উদ্যোগে সোলার সিস্টেম স্থাপন ও সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ☀️

অদ্য ২১/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সরকারি, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকদের ভবনের ছাদে সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী গ্রাহকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র পবিসের জেনারেল ম্যানেজার জনাব টি, এম মেসবাহ উদ্দিন মহোদয়। সভায় নাটোর জেলার বিভিন্ন সোলার উদ্যোক্তা, বড় শিল্পগ্রাহক, ইপিসি কন্ট্রাক্টর, মিনি ঠিকাদার, ইলেকট্রিশিয়ান প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি এবং নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় নেট মিটারিং ও প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত যাবতীয় তথ্য PowerPoint Presentation-এর মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্যের পরিপ্রেক্ষিতে উপস্থিত গ্রাহকগণ স্বপ্রণোদিত হয়ে সোলার সিস্টেম স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।

🌱 নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত অপর একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশন এবং প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির জন্য নাম অন্তর্ভুক্তির প্রয়োজনীয় প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়সমূহ PowerPoint Presentation-এর মাধ্যমে বিস্তারিতভাবে অবহিত করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন।

🌿 নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিতকরণে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১

18/09/2026

আপনিও এই সুযোগ গ্রহণ করে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার পাশাপাশি দেশীয় জ্বালানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

17/09/2026
📌 GPMS লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও গ্রাহকসেবা উন্নয়নে নাটোর পবিস-১ এ বিশেষ স্টাফ সভা২০২৬-২৭ অর্থবছরের Government  Perform...
17/09/2026

📌 GPMS লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও গ্রাহকসেবা উন্নয়নে নাটোর পবিস-১ এ বিশেষ স্টাফ সভা

২০২৬-২৭ অর্থবছরের Government Performance Monitoring System (GPMS) এর প্যারামিটার সমূহের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, গ্রাহক সংযোগ ত্বরান্বিত করাসহ দৈনন্দিন কার্যক্রম মনিটরিং এবং প্রযোজ্য দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পশ্চিম অঞ্চল) পরিদপ্তরের পরিচালক, জনাব তছলিমা পারভীন মহোদয় অদ্য ১৬/০৯/২০২৬ খ্রি: তারিখে নাটোর পবিস-১ এ আগমন করেন। পরিচালক মহোদয় তিন দিনব্যাপী মনিটরিং পরবর্তী অত্র পবিসের জেনারেল ম্যানেজার জনাব টি,এম মেসবাহ উদ্দিন মহোদয় এর সভাপতিত্বে বিশেষ স্টাফ সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পশ্চিম অঞ্চল) পরিদপ্তরের পরিচালক, জনাব তছলিমা পারভীন মহোদয় পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা- কর্মচারীগণ ভার্চুয়াল প্লাটফর্মে উক্ত সভায় সংযুক্ত ছিলেন।

সভায় মনিটরিং কালে চিহ্নিত অসংগতি সমূহ দ্রুত নিরসন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করেন। মতবিনিময় কালে তিনি পবিস এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অত্র পবিস এর সিস্টেম লস হ্রাসকরণের জন্য প্রযোজ্য সকল কারিগরি ও অকারিগরি পদক্ষেপসমূহ জোরদার করণের ওপর গুরুত্বারোপ করেন। ঘাটতি ওএন্ডএম মালামাল সংগ্রহের জন্য বাপবিবো এ চাহিদাপত্র প্রেরণের পরামর্শ প্রদান করেন। যথাযথভাবে মিটার রিডিং গ্রহণ, বিল প্রস্তুতকরণ এবং যথাসময়ে গ্রাহক প্রান্তে বিল পৌঁছানোর উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পবিসের রাজস্ব বৃদ্ধির জন্য শিল্প/ বাণিজ্যিকসহ সকল সংযোগ প্রত্যাশীদের দ্রুত সংযোগ প্রদানের পরামর্শ প্রদান করেন।গ্রাহক অভিযোগ দ্রুত সমাধানের উপর আলোকপাত করেন। তিনি GPMS এর প্যারামিটার সমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলকে পেশাদারিত্ব সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে প্রতিপালনের জন্য পরামর্শ প্রদান করেন।

কর্তৃপক্ষ
নাটোর পবিস-১।

Address

Fulbagan
Natore

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 04:00
Sunday 09:00 - 04:00

Telephone

+8801769401616

Alerts

Be the first to know and let us send you an email when Natore Palli Bidyut Samity 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Natore Palli Bidyut Samity 1:

Shortcuts

Share