Civil Surgeon Office, Netrokona

Civil Surgeon Office, Netrokona Civil Surgeon Office of Netrokona is the office of the District Health Manager under the Ministry of Health & Family Welfare of Government of Bangladesh

গত ২১-২২ এপ্রিল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নব-নিয়োগপ্রাপ্ত (৪৮ ও ৪৪ তম বিসিএস) চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়...
23/04/2026

গত ২১-২২ এপ্রিল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নব-নিয়োগপ্রাপ্ত (৪৮ ও ৪৪ তম বিসিএস) চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা মহোদয়।

ওরিয়েন্টেশন ওয়ার্কশপ এর সার্বিক সমন্বয়ের দ্বায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সাহা ও ডা. মো: দাউদ শরীফ এবং সেশন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় ও বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।

জেলার ৯ টি উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-সহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

প্রান্তিক জনগণের এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও কার্যক্রমটিকে আরও কার্যকর, শক্তিশালী ও সুষ্ঠূভাবে পরিচালনা করার লক্ষ্যে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক ২ দিনের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ৯ টি উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত মোট ৭৪ জন নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসক এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জেলার ৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-এর রোগী ডিজিটাল এপ (সিম্পল এপ) এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় ৫৮ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছেন।

05/04/2026
16/03/2026

৷৷৷ শোক বার্তা ৷৷৷
মো.মোফাজ্জল হোসেন, পোর্টার, উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিং মেডিকেল হাসপাতালে আনুমানিক আজ সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। '
জেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Address

Civil Surgeon Office
Netrokona
2400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88095161379

Alerts

Be the first to know and let us send you an email when Civil Surgeon Office, Netrokona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Civil Surgeon Office, Netrokona:

Shortcuts

Share