মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল Bangladesh Jatiyotabadi Chatrodol,
Mohanganj Upazila.

05/08/2026

৫ আগস্ট — ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস।

জুলাই গণঅভ্যুত্থানের সাহস, ত্যাগ ও চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে মোহনগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ঐক্য, শৃঙ্খলা ও সংগ্রামের মাধ্যমে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

04/08/2026

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোহনগঞ্জ উপজেলা শাখা আগামী ০৫/০৮/২০২৬ ইং, বিকাল ০৪:০০ ঘটিকায় একটি আনন্দ মিছিল আযোজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত আনন্দ মিছিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোহনগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে ও নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

স্থান ও সময়: ০৫ আগষ্ট ২০২৬, বুধবার বিকাল ৪:০০ ঘটিকা, মোহনগঞ্জ পাইলট স্কুলের সামনে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি জামিউল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাজমুছ সাদী চৌধুরী অপু সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিঃ
22/07/2026

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোহনগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে উপজেলার আওতাধীন ০৭টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি...
21/07/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোহনগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে উপজেলার আওতাধীন ০৭টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২১ জুলাই, ২০২৬ | মঙ্গলবার

🌱 গাছ লাগান, পরিবেশ বাঁচান।সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণে আমাদের অঙ্গীকার অব্যাহত।মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল১৯ জুলা...
20/07/2026

🌱 গাছ লাগান, পরিবেশ বাঁচান।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণে আমাদের অঙ্গীকার অব্যাহত।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল
১৯ জুলাই, ২০২৬ | রবিবার

নবগঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মোহনগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব...
19/07/2026

নবগঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মোহনগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

একইসঙ্গে সাবেক মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন এবং মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশীদ ভাইয়ের কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংগঠনের এই বরেণ্য নেতৃবৃন্দের ত্যাগ, আদর্শ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আদর্শকে ধারণ করে একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলাই মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গীকার।

মহান আল্লাহ তাআলা মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁদের আদর্শ অনুসরণের তাওফিক দান করুন। আমিন।

১৯ জুলাই, ২০২৬ | রবিবার

17/07/2026

হৃদয়স্পর্শী এক মানবিক গল্পের সুন্দর সমাপ্তি ❤️

ঢাকার পল্টনের ফুটপাতে ছোট্ট মেহেদীকে দড়ি দিয়ে বেঁধে কাজে যেতে হতো তার অসহায় মা মুক্তাকে। প্রথম আলোতে প্রকাশিত সেই হৃদয়বিদারক চিত্র নজরে আসে নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মহোদয়ের।

তিনি নিজে পল্টনে গিয়ে শিশুটি ও তার মায়ের খোঁজখবর নেন এবং তাঁদের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে থাকার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি মেহেদীর পড়াশোনার দায়িত্বও তিনি গ্রহণ করেছেন।

মুক্তার একটাই স্বপ্ন ছিল— "পোলারে মাদ্রাসায় পড়ামু। অয় আমার মতো ভিক্ষা করব না।"
আশা করা যায়, সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে।

মেহেদীর জীবনে সূচিত হোক একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় নতুন অধ্যায়।

মানবিক এই বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য প্রথম আলোকে ধন্যবাদ। একই সঙ্গে এই মানবিক উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি।
16/07/2026

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি।

Address

Mohanganj
Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share