05/03/2026
সেমিনার অনুষ্ঠিত
------------
আজ ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, বেলা ২-০০টায় আরপিজিসিএল প্রধান কার্যালয়ে
"হাইড্রোজেন জ্বালানির সম্ভাবণা, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও উত্তরণ কৌশল " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। আলোচনা করেন এমআইএসটি-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম খবিরুল ইসলাম, প্রকৌশলী মোঃ নেয়ামুল কবির (ওমান থেকে ভার্চ্যুয়ালি যুক্ত), লিন্ডে বাংলাদেশের সেলস ম্যানেজার জনাব ইমরুল শাহরিয়ার এবং আরপিজিসিএল এর হাইড্রোজেন সেল প্রধান প্রকৌশলী মুহাম্মদ আলী আজ্জাহিদ খান।
সেমিনারটি সঞ্চালনা করেন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোহাম্মদ বুরহানুদ্দীন।