25/03/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজ ২৬শে মার্চ। বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস। আজকের এই স্মরণীয় দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।
প্রিয় ৭নং ওয়ার্ডের (রামপুর ইউনিয়ন) সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম।
স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা কি আমাদের প্রাপ্য অধিকারগুলো সঠিকভাবে ফিরে পেয়েছি?
স্বাধীনতা দিবসের এই পবিত্রক্ষণে আসুন আমরা শপথ করি—হিংসা-বিদ্বেষ ভুলে এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে,
বেলায়েত হোসেন ফরহাদ
ইউপি সদস্য পদপ্রার্থী, ৭নং ওয়ার্ড
রামপুর ইউনিয়ন পরিষদ।