IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল

IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল, Political Party, Charclark Union, Subarna Char, Noakhali.

অফিসিয়াল মিডিয়া ফেসবুক পেজ
“ইসলামী আন্দোলন বাংলাদেশ” (আইএবি)
ইউনিয়ন কার্যালয়ঃ চৌধুরী মার্কেট,
চরক্লার্ক বাংলা বাজার।
০৩ নং“চরক্লার্ক ইউনিয়ন শাখা”
সুবর্ণচর, নোয়াখালী।

04/09/2026

মাওলানা গাজী আতাউর রহমান
মহাসচিবঃ-
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

04/09/2026

শেখ ফজলুল করীম মারুফ
সভাপতিঃ ঢাকা মহানগর দক্ষিণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

04/09/2026

কে এম শরিয়াতুল্লাহ
সেক্রেটারিঃ ঢাকা মহানগর দক্ষিণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয়া উচিত -মাওলানা গাজী আতাউর রহমান ইসল...
04/09/2026

দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয়া উচিত
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,
নির্বাচনের পর ৬ মাস অতিক্রান্ত হয়েছে।কোন ধরনের সংকট উত্তরণ করতে না পারলেও জনগণকে নতুন নতুন সংকটের সম্মুখীন করেছেন। এমন কোনো কাজ করতে পারেননি যেটার মাধ্যমে জনগণ আশ্বস্ত হবে। বর্তমানে জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধ্বস নেমেছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে, বিদ্যুতের সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, গ্যাসের কারণে বাসা-বাড়ির রান্না বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে।বেকারত্বের কারণে চুরি,ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগর জীবনকে আতঙ্কিত করে তুলছে।
রাষ্ট্রের এমন গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায় বলে মনে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে পুর্বের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবনতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুরু দুঃখ প্রকাশ করেন।দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয়া উচিত

আজ ০৪সেপ্টেম্বর'২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত "জ্বালানি,বিদ্যুৎ,পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে" বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

আইএবি মহাসচিব আরও বলেন, এত সংকটের মধ্যেও আপনারা ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড চালু করলেন। এর মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতি করার আরেকটি সুযোগ করে দিলেন। সংকট উত্তরণে ৬ মাসেও আপনাদের স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা না দেখে আমরা হতাশ হয়েছি।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন,আমরা পরিস্কার করে বলতে চাই, রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে।সংকটের কারণ যাই হোক না কেন রাষ্ট্রের সংকট সমাধান করাই সরকারের কাজ। দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নাই। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের স্থলে যোগ্যদের দায়িত্ব দিন।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, দেশকে সংকটের মধ্যে ফেলে নিজেরা কোন সমাধানের পথ বের করেন না। সবকিছুতে ৩ বছর আগের পতিত সরকারের দোহাই দিয়ে নিজেদের দোষা এড়িয়ে যাওয়া পরিত্যাগ করুন।জনগণ ফুঁসে উঠলে আপনাদের গদিও কিন্তু ঠিক থাকবে না।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন আইএবির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসান প্রমুখ।

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ব...
04/09/2026

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ছয়মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় -পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বা...
29/08/2026

ছয়মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বানী শুনিয়েছিলো, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিলো, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলো। বিএনপি সরকার গঠনের পরে ছয়মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেয়া কোন প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায় নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। গত ছয়মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ, প্রতিদিন গড়ে দশজন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয়মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

আজ ২৯ আগস্ট, শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ হত্যার পরে পুলিশ খুনিদের গ্রেফতার করলেও কোন বিচার হয় না। নিম্ন আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় আর কার্যকর হয় না, আদালতের অন্দরে বিচার পথ হারায়। অথচ জনগণের প্রত্যাশা ছিলো, অপরাধ সংগঠনের আগেই পুলিশ সক্রিয় হবে, অপরাধ সংগঠনের আগেই অপরাধী নিস্ক্রিয় হবে। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।
সরকারকে বলবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর বলেন, সংস্কারের বিষয়ে আমরা বারংবার বলে আসছি। কিন্তু এই বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিলো। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি। সংস্কারের অন্য বিষয়গুলোতে সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। আমরা বারংবার বলে আসছি, দেশে সাংবিধানিক সুযোগ ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের দাবি ছিলো, জুলাই সনদের আলোকে সংস্কার সাধন করে দেশ থেকে স্বৈরতেন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে। সরকারকে সতর্ক করে বলতে চাই, যদি সরকার সংস্কার না করে তাহলে যে ভয়াবহ পরিনতির আশংকা তৈরি হবে তার দায় এই সরকারকে নিতে হবে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
সহকারী মহাসচিব ও বিভাগীয় প্রধান
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলন এর সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বা...
29/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

সম্মেলন এর সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)

২৯ আগস্ট ২০২৬, শনিবার
বিএম মিলনায়তন, ঢাকা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
29/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।

২৮ আগস্ট ২০২৬

29/08/2026

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

29/08/2026

মাওলানা গাজী আতাউর রহমান
মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Address

Charclark Union, Subarna Char
Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share