Bahirghat BLOOD BANK

Bahirghat BLOOD BANK একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের স্লোগানঃ
স্বেচ্ছায় করি রক্ত দান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ।

যখন শাসকেরা শোষক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষ কীভাবে ইতিহাস উল্টে দিতে পারে, তার এক জীবন্ত এবং জ্বলন্ত প্রমাণ হলো ৩৬ জুলাই।
05/08/2026

যখন শাসকেরা শোষক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষ কীভাবে ইতিহাস উল্টে দিতে পারে, তার এক জীবন্ত এবং জ্বলন্ত প্রমাণ হলো ৩৬ জুলাই।

এতদ্বারা বাহিরঘাট ব্লাড ব্যাংক এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ৩০/০৭/২৬ ইং রোজ শুক্রবার, রাত ৯ট...
30/07/2026

এতদ্বারা বাহিরঘাট ব্লাড ব্যাংক এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ৩০/০৭/২৬ ইং রোজ শুক্রবার, রাত ৯টায় অনলাইন মিটিং অনুষ্ঠিত হবে, সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

30/07/2026

আসসালামু আলাইকুম বাহির ঘাট ব্লাড ব্যাংকের সকল সদস্যদের কে বিনীত অনুরোধ করছি,,
আপনাদের কারো কাছে যদি মানবিক কাজের কোন ভিডিও থাকে অবশ্যই আমাদের এই পেজে আপলোড করে দিবেন,,
অথবা আমাদের whatsapp গ্রুপে ভিডিওটা দিয়ে দিবেন, আমরা আমাদের এই পেজটা থেকে ফেসবুক থেকে কিছু আর্নিং করতে পারবো,,, একটু চেষ্টা করলে তাহলে এই টাকাটা আমরা আমাদের ব্লাড ব্যাংকের কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ 🤲

Bahirghat BLOOD BANK এর অন্যতম সদস্য মোঃ Mustafizur Rahaman ভাই, গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, ...
30/07/2026

Bahirghat BLOOD BANK এর অন্যতম সদস্য মোঃ Mustafizur Rahaman ভাই, গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, সকলে তার জন্য দোয়া করবেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমিন 🤲

24/07/2026

👉জরুরী রক্তের প্রয়োজন
💁রোগীর সমস্যাঃ বাচ্চা ডেলিভারি হবে,
🔴রক্তের গ্রুপঃ B-
🌡️ হিমোগ্লোবিনঃ জানা নাই
💉রক্তের পরিমাণঃ ২ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ২৫-০৭-২৬
⌚রক্তদানের সময়ঃ এখন পাওয়া মাত্র
🏥রক্তদানের স্থানঃ লোহাগড়া
☎️যোগাযোগঃ 01404883125
📱রেফারেন্সঃ বিল্লাল মোল্লা

*মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য*একটি মানবিক সাহায্যের আবেদনঃ-আমাদের পার্শ্ববর্তী এলাকার হুমায়ুন ভাইয়ের ছেলে রক্তে ...
21/07/2026

*মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য*
একটি মানবিক সাহায্যের আবেদনঃ-
আমাদের পার্শ্ববর্তী এলাকার হুমায়ুন ভাইয়ের ছেলে রক্তে ইনফেকশন জনিত সমস্যায় দীর্ঘদিন অসুস্থ, অসহায় পরিবার নিষ্পাপ শিশুকে নিয়ে যশোর ও খুলনাতে চিকিৎসা নেয়, কিন্তু তাতে শিশুটির অবস্থা দিন দিন অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তার ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, আমরা কি পারি না? সামান্য কিছু মানবিক দান করে শিশুটির জীবন বাঁচাতে? তাই আসুন আমরা নিজ অবস্থান থেকে নিষ্পাপ শিশুকে বাঁচাতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
আমাদের কাছে সাহায্য পাঠানঃ
01875727825 বিকাশ, নগদ ও রকেট (পার্সোনাল)

01/07/2026

এশিয়াতে রক্তের গ্রুপের অনুপাত (%):
O+ - 39%
O- - 1%
A+ - 27%
A- - 0.5%
B+ - 25%
B- - 0.4%
AB+ - 7%
AB- - 0.1%
আমি আছি ৭% এর মধ্যে একজন (AB+)রক্তদাতা
আপনার রক্তের গ্রুপ কী????

নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন।

30/06/2026

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Iqbal Hossain

একটি পরিবারকে আগলে রাখা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পেছনে বাবার অবদান অতুলনীয়।বিশ্ব বাবা দিবসের এই বিশেষ ক্ষণে বাহ...
21/06/2026

একটি পরিবারকে আগলে রাখা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পেছনে বাবার অবদান অতুলনীয়।বিশ্ব বাবা দিবসের এই বিশেষ ক্ষণে বাহিরঘাট ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
​আমাদের সমাজের প্রতিটি বাবা সুস্থ, নিরাপদ এবং সম্মানিত থাকুন—আজকের দিনে এটাই আমাদের কামনা। শুভ বাবা দিবস!"

19/06/2026

*রক্তের টানে প্রাণের বন্ধন—সামিল হোন মানবতার উৎসবে!*

​আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। বাহিরঘাট ব্লাড ব্যাংক সব সময় মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আমাদের এই পথচলার মূল শক্তি আমাদের রক্তদাতারা।
​রক্তদাতাদের এই নিঃস্বার্থ অবদানকে সম্মান জানাতে আমরা আয়োজন করতে যাচ্ছি ২ মাস ব্যাপী বিশেষ রক্তদান ক্যাম্পেইন!

​🎁 উপহার ও সম্মাননা:

এই ২ মাস সময়ের মধ্যে যারা আমাদের সংগঠনের হয়ে রক্তদান করবেন, তাদের প্রত্যেককে আমরা সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্বরূপ উপহার প্রদান করা হবে। এটি কোনো বিনিময় নয়, বরং আপনাদের মহত্ত্বের প্রতি আমাদের সামান্য কৃতজ্ঞতা।

​📅 ক্যাম্পেইনের সময়সীমা: ১ জুন ২০২৬ ইং থেকে ৩১ জুলাই ২০২৬ ইং পর্যন্ত।

📍 স্থান: বাহিরঘাট, অভয়নগর, যশোর।

​আসুন, নিজে রক্ত দেই এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি। আপনার সামান্য ত্যাগই হতে পারে অন্য কারো বেঁচে থাকার শেষ সম্বল।

​📞 রক্তদানে ইচ্ছুক হলে যোগাযোগ করুন:
01611-727835 অথবা আমাদের দায়িত্বশীল ব্যক্তি Bayazed Gazi ইনবক্সে যোগাযোগ করুন

বিঃদ্রঃ আমাদের সদস্য ও সেচ্ছাসেবী ব্যক্তিগন এই ক্যাম্পেইনের আওতাধীন নয়।

Address

Bahirghat, Chengutia, Abhaynagar, Jessore
Nowapara
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bahirghat BLOOD BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category