01/09/2026
প্রিয় বেড়ার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা।
আসসালামু আলাইকুম।
আপনাদের হাতেই বেড়ার অর্থনীতির চাবিকাঠি। তথা বৃহত্তর অর্থে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আপনাদের পরিকল্পনা, আপনাদের দক্ষতা ও আপনাদের কর্মকাণ্ডই পারে বেড়া পৌরবাসীর অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করতে।
অতীতের অতি নিকটে যারা পৌরসভার দায়িত্ব স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন তাদের পরিকল্পনা ও কর্মকাণ্ড আমরা দেখেছি। নিজেদের ব্যর্থতার দায় আড়াল করতে তারা আপনাদের চেহারা ও আপনাদের ব্যবসায়ী সমাজকে ব্যবহার করে রাজপথে মিছিল মিটিং করিয়ে নিজের ব্যর্থ চেহারা লুকিয়ে ছেন । এর ফলশ্রুতিতে বেড়া বাজার হারিয়েছে তার ঐতিহাসিক বাণিজ্যিক জৌলুস ও প্রাণচাঞ্চল্য।
আমি চাই
আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বেড়া বাজার বেড়ার ঐতিহ্যবাহী পাট বাণিজ্যসহ সকল বাণিজ্যিক খাতকে আধুনিকায়ন ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে আবারও আগের সেই রমরমা অবস্থায় ফিরিয়ে নিতে।
মহান আল্লাহ যদি আমাকে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমি এই কাজ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব
করবই করব, ইনশাআল্লাহ।
আর যদি আল্লাহ তায়ালা আমাকে সেই সুযোগ নাও দেন, তবুও আমার সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নিজস্ব দক্ষতা, অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী পরিকল্পনা দিয়ে প্রিয় বেড়া পৌরসভাকে এগিয়ে নিতে বাণিজ্যিক খাতকে ব্যাপক উন্নয়নের পথে নিয়ে যাবেন।
আপনাদের সুচিন্তিত উদ্যোগ ও ব্যবসায়িক সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। মুক্তি পাবে একঝাঁক বেকার তরুণ। কর্মব্যস্ততা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে নেশায় ডুবে যাওয়া তরুণ সমাজও ফিরে পেতে পারে জীবনের নতুন পথ ও নতুন স্বপ্ন।
ঠিক তখন উদিত হবে সূর্যের ন্যায় দীপ্তিময়, সমৃদ্ধিতে গড়া আমার, আপনার এবং আমাদের সকলের স্বপ্নের বেড়া পৌরসভা।
সম্মানিত ব্যবসায়ী বৃন্দ,
আপনাদের হাতেই আমাদের ভবিষ্যৎ।
মহান আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে আরও বরকত, সফলতা ও সমৃদ্ধি দান করুন।
আমিন