Growth Gains

Growth Gains Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Growth Gains, Pabna.

কোন নোটটি জাল তা কমেন্টে জানিয়ে দিন....!!!
18/03/2026

কোন নোটটি জাল তা কমেন্টে জানিয়ে দিন....!!!








১ লাখ টাকার সঞ্চয়পত্রে ট্যাক্স কাটার পর নীট মুনাফা, কত টাকা কমে গেল! 🔥👉 পরিবার সঞ্চয়পত্র ৮৩৪.৪২ টাকা যা আগে ছিলো ৯৪৪.৪৬ ...
03/01/2026

১ লাখ টাকার সঞ্চয়পত্রে ট্যাক্স কাটার পর নীট মুনাফা, কত টাকা কমে গেল! 🔥

👉 পরিবার সঞ্চয়পত্র ৮৩৪.৪২ টাকা যা আগে ছিলো ৯৪৪.৪৬ টাকা

👉 পেনশনার সঞ্চয়পত্র ৮৮২.৫০ টাকা যা আগে ছিলো ৯৯৮.৩৩ টাকা

👉 ৩ মাস অন্তত মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ২,৪৮৯ টাকা যা আগে ছিলো ২,৮০৭.২৫ টাকা

👉 বাংলাদেশ সঞ্চয়পত্র ৪৯,৫৯০ টাকা যা আগে ছিলো ৫৬,১৯২.৫০ টাকা

✅ বিনিয়োগের পরিমাণ বাড়লে রেট কমে যাবে।

✅ স্লাব ভিত্তিক বিস্তারিত বর্তমান রেট শিট ছবিতে, পুরাতন রেট শিট কমেন্টে 👇

✅ হিসাবটি প্রস্তুত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জনাব মো: আছাদুজ্জামান।

আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের নতুন ডিজাইন...
02/12/2025

আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের ৫০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

আপনি একটা ব্যাংক থেকে ৫ লাখ টাকা লোন নিলেন। মাসিক কিস্তি ১৫০০০ টাকা যা প্রতি মাসের ৩০তারিখে জমা দিতে হবে!✅ এখন কোন কারণে...
02/12/2025

আপনি একটা ব্যাংক থেকে ৫ লাখ টাকা লোন নিলেন। মাসিক কিস্তি ১৫০০০ টাকা যা প্রতি মাসের ৩০তারিখে জমা দিতে হবে!

✅ এখন কোন কারণে কিস্তি ৩০ তারিখে ফেরত দিতে পারলেন না। এরূপ না পারার টাইম ৩ মাস অতিবাহিত হলে লোনটি Sub-Standard বা SS বা নিম্নমান, ৬ মাস অতিবাহিত হলে Doubtful বা DF বা সন্দেহজনক এবং ১২ মাস অতিবাহিত হলে Bad & Loss বা BL বা মন্দ ও ক্ষতিজনক ঋণ হিসেবে বিবেচিত হবে।

✅ তাহলে খেলাপী ঋণ কোনটা?

কিস্তি দিতে না পারার টাইম ৬ মাস অতিবাহিত হলেই মানে DF ঋণ-ই খেলাপী ঋণ এবং সেই গ্রাহক ও ঋণের গ্যারান্টরদের বলা হয় ডিফল্টার (defaulter) [ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৫(গগ) ধারা]

✅ তাহলে শ্রেণিকৃত ঋণ বা ক্লাসিফাইড লোন কোনটা?

কিস্তি দিতে না পারার টাইম ৩ মাস অতিবাহিত হলেই মানে SS হলেই তা Classified বা শ্রেণিকৃত ঋণ হয়ে যায়। এভাবে SS, DF এবং BL হিসেবে বিবেচিত সব লোন ক্লাসিফাইড লোন।

✅ তাহলে NPL মানে নন পার্ফরমিং লোন আবার কোনটা?

যে লোনের ইন্টারেস্ট ব্যাংকের আয়ের সাথে যোগ হয় না মানে পার্ফর্মেন্স নাই সে লোন ব্যাংকিং এর ভাষায় NPL বা অনেকের মতে নন পার্ফরমিং এসেট। একটা লোন SS হলেই তার ইন্টারেস্ট ব্যাংকের আয় খাতে যোগ না হয়ে আলাদা খাতে (ইন্টারেস্ট সাস্পেন্স খাতে) হিসাবায়ন করা হয়। তাই সকল ক্লাসিফাইড লোন-ই নন পার্ফরমিং লোন।

✅ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকিং খাতে বর্তমানে মোট খেলাপী ঋণ প্রায় ৬.৫ লাখ কোটি টাকা যা মোট ঋণের ৩৫% এর বেশি।(পত্রিকার তথ্য অবলম্বনে)

✅ মানুষের আমানতের টাকায় ব্যাংক লোন দেয়, এইরকম খেলাপী হলে ব্যাংকের এবং ঋণ গ্রহীতার শাস্তি কী?

জানতে আগ্রহী হলে কমেন্ট করেন, পরবর্তী পর্বে আলোচনা করবো

[তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঋণ শ্রেণিকরনের ২টা পদ্ধতি: Objective Criteria and Qualitative Judgement. এ আলোচনা Objective Criteria এর ভিত্তিতে প্রস্তুতকৃত। সহজে বুঝার সুবিধার্থে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে]

✅ লাইসেন্স পেল “সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ✅ ইহা দেশের প্রথম এবং সবচেয়ে বড় রাষ্ট্র মালিকানাধীন শরীয়াহ ভিত্তিক ব্যাংক...
01/12/2025

✅ লাইসেন্স পেল “সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

✅ ইহা দেশের প্রথম এবং সবচেয়ে বড় রাষ্ট্র মালিকানাধীন শরীয়াহ ভিত্তিক ব্যাংক।

✅ ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা, সরকার ইতোমধ্যে দিয়েছে ২০,০০০ কোটি টাকা।

✅ নতুন ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে।

✅ সংকটাপন্ন ৫ ব্যাংক (এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন)-কে মার্জ করে এ ব্যাংক স্থাপিত হয়েছে।

✅ বাংলাদেশ ব্যাংকের ৫ জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে এ ৫ ব্যাংকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

✅ এই ৫ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বলেছে ‘কোন আমানতকারী তার অর্থ হারাবেন না”

✅ একীভূত সম্পন্ন হওয়ার পর প্রতি গ্রাহক আমানতের ২ লাখ টাকা পর্যন্ত খুব শীঘ্রই পরিশোধ করা হবে।

✅ ২ লাখ টাকার বেশি আমানত কিভাবে পরিশোধিত হবে তা শীঘ্রই জানানো হবে।

✅ ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনরূদ্ধারে সরকার এবং বাংলাদেশ ব্যাংক অংগীকারবদ্ধ মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের ৬৬ ব্যাংকের কোনটা কোন ক্যাটাগরির 🔥✅ ৬টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সরকারি)1. Sonali Bank2. Janata Bank3. Agrani Ban...
01/12/2025

বাংলাদেশের ৬৬ ব্যাংকের কোনটা কোন ক্যাটাগরির 🔥
✅ ৬টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সরকারি)
1. Sonali Bank
2. Janata Bank
3. Agrani Bank
4. Rupali Bank
5. BASIC Bank
6. Bangladesh Development Bank-BDBL

✅ ৩টা বিশেষায়িত ব্যাংক (সরকারি)
1. Bangladesh Krishi Bank-BKB
2. Rajshahi Krishi Unnayan Bank-RAKUB
3. Prabasi Kallyan Bank-PKB

✅ ৩৩টা প্রচলিত (সুদ ভিত্তিক) বেসরকারি ব্যাংক
1. AB
2. Bank Asia
3. Bangladesh Commerce Bank
4. Bengal Commercial Bank
5. BRAC
6. Citizens Bank
7. Community Bank
8. Dhaka Bank
9. Dutch Bangla Bank
10. Eastern Bank
11. IFIC Bank
12. Jamuna Bank
13. Midland Bank
14. Madhumati Bank
15. Mercantile Bank
16. Meghna Bank
17. Mutual Trust
18. National Bank
19. NCC Bank
20. NRB Bank
21. NRB Commercial Bank
22. One Bank
23. Padma Bank
24. Premier Bank
25. Prime Bank
26. Pubali Bank
27. South Bangla Agriculture & Commerce Bank
28. Shimanto Bank
29. Southeash Bank
30. The City Bank
31. Trust Bank
32. United Commercial Bank
33. Uttara Bank

✅ ১০টা ইসলামি শরীয়াহ ভিত্তিক বেসরকারি ব্যাংক
1. Al-Arafah Islami Bank
2. EXIM Bank
3. First Security Islami Bank
4. Global Islami Bank
5. ICB Islamic Bank
6. Islami Bank Bangladesh Ltd
7. Social Islami Bank
8. Shahjalal Islami Bank
9. Standard Bank
10. Union Bank
(Exim, First Security, Global Islami, Social Islami & Union - এই ৫টা মার্জার এর আওতায় নতুন ব্যাংক গঠিত হচ্ছে)

✅ ৯টা বিদেশি মালিকানার ব্যাংক
1. Al-Falah
2. Citi N.A.
3. Commercial Bank of Ceylon
4. Habib Bank
5. HSBC
6. National Bank of Pakistan
7. State Bank of India
8. Standard Chartered
9. Woori Bank

✅ ৫টা অ-তালিকাভুক্ত ব্যাংক
1. Ansar VDP Unnayan Bank,
2. Karmashangosthan Bank,
3. Grameen Bank,
4. Jubilee Bank,
5. Palli Sanchay Bank

✅ এই ৬৬ ব্যাংকের বাইরে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন কোন ব্যাংক নেই 🤷‍♂️

কর্মকর্তা- কর্মচারী বদলী ও বাধ্যতামূলক বার্ষিক ছুটি প্রদান প্রসঙ্গে।শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রতিবছর একবার ...
27/10/2025

কর্মকর্তা- কর্মচারী বদলী ও বাধ্যতামূলক বার্ষিক ছুটি প্রদান প্রসঙ্গে।

শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রতিবছর একবার নিরবিচ্ছিন্নভাবে ১০(দশ) দিনের বাধ্যাতামূলক ছুটি প্রদান করতে হবে।
#আর্কাইভ থেকে নেওয়া।

অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সকল জিগাসার উত্তর.....
17/10/2025

অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সকল জিগাসার উত্তর.....

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
16/10/2025

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

RTGS লেনদেনের নতুন সময়সূচি।
13/10/2025

RTGS লেনদেনের নতুন সময়সূচি।

এখন মোবাইল ওয়ালেট টু ওয়ালেট (MFS to MFS) NPSB ট্রান্সফার হবে, ওয়ালেট টু ব্যাংক NPSB , আবার ব্যাংক টু ওয়ালেট NPSB হবে  ...
13/10/2025

এখন মোবাইল ওয়ালেট টু ওয়ালেট (MFS to MFS) NPSB ট্রান্সফার হবে, ওয়ালেট টু ব্যাংক NPSB , আবার ব্যাংক টু ওয়ালেট NPSB হবে । এটা একটা দারুণ নিউজ। বিস্তারিত ভিডিও চান কিনা বলেন।

'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক ...
02/06/2025

'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন উন্মুক্তকরণ।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Growth Gains posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share