Adarsho Kashinathpur

Adarsho Kashinathpur আদর্শ কাশিনাথপুর...

মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের...
09/06/2025

মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ!

ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী।

অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে! রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া!

মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!

ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”।

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!

অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।

একটি মৌচাক একটি মাত্র রাণী স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।

যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু। শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে। হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।

অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।

আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন,,, ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না!
এ ধরনের অদ্ভুত তথ্য জানতে আমার পেইজটি ফলো করুন।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ আনন্দঈদ মোবারক
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ আনন্দ
ঈদ মোবারক

আপনার ফটোগ্রাফি ভালো না লাগলেও দেখতে পারেন!ফটোগ্রাফি করতে যাদের কম্পোজিশন করতে বা বুঝতে সমস্যা হয়! তারা ছবি গুলো দেখতে ...
13/05/2025

আপনার ফটোগ্রাফি ভালো না লাগলেও দেখতে পারেন!

ফটোগ্রাফি করতে যাদের কম্পোজিশন করতে বা বুঝতে সমস্যা হয়! তারা ছবি গুলো দেখতে পারেন, দরকারি কম্পেজিশন গুলো এখানে দেয়া আছে।

Copyright: Fireandice

অটো/ব্যাটারি চালিত রিক্সা কি আপনি নিরাপদ মনে করেন?
24/04/2025

অটো/ব্যাটারি চালিত রিক্সা কি আপনি নিরাপদ মনে করেন?

এসো আমার সোনামণিরা, আজ আমি তোদের একটা গল্প শোনাবো… না রূপকথা না, এইবারের গল্পটা একেবারে আমাদের নিজেদের দেশ বাংলাদেশকে নি...
16/04/2025

এসো আমার সোনামণিরা, আজ আমি তোদের একটা গল্প শোনাবো… না রূপকথা না, এইবারের গল্পটা একেবারে আমাদের নিজেদের দেশ বাংলাদেশকে নিয়ে… এই যে দেখ, এই ছবিটা—এটা কোনো সাধারণ মানচিত্র না, এটা একটা জীবন্ত গল্প! প্রতিটা জায়গা কথা বলে, প্রতিটা রঙ একটা করে স্মৃতি…”

দাদু হাত রাখলেন উত্তর দিকে…

“এই যে রংপুর—আমার ছোটবেলায় এখানে গিয়ে দেখতাম বিশাল ধানক্ষেত, আর এখন তো শুনছি, ওখানে সোলার প্যানেল বসেছে, বিদ্যুৎ তৈরি হয় সূর্যের আলোতে! ওরা এখন আধুনিক হয়েছে, তবে শেকড়ের কথা ভোলে নাই।”

চোখের কোনায় এক চিলতে হাসি নিয়ে তিনি হাত বাড়ালেন বাম দিকে…

“রাজশাহীতে তোদের দাদির মামাবাড়ি। কি যে মিষ্টি লিচু আর আম হয় ওখানে! রেশমও তৈরি হয়, আগে মানুষ অনেক দূর থেকে কিনতে আসতো। আমি ছোট থাকতে একটা রেশমি পাঞ্জাবি পেয়েছিলাম, এখনও মনে পড়ে।”

তারপর ধীরে ধীরে হাত সরিয়ে আনলেন ময়মনসিংহের দিকে…

“এই ময়মনসিংহ—মাছ, হাঁস, গরু, দুধ—সব আছে। আগে নদীর ধারে বসে বড়শিতে মাছ ধরতাম। এখন দেখি, প্রযুক্তিও চলে এসেছে। তবু গ্রামের সেই শান্ত ভাবটা থেকে গেছে।”

“আর এই সিলেট… আহ্! চায়ের বাগান যেন সবুজ কার্পেট বিছানো। দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। এখানে কমলালেবু বড় বড়, আর বিদেশে থাকা অনেক ভাইয়েরা ওখানেই বাড়ি বানায়।”

“এই যে আমাদের রাজধানী ঢাকা… তোদের মা-বাবা, চাচা-মামারা এখানেই তো চাকরি করে, ব্যবসা করে। এখান থেকেই তো সব চালনা হয়—পোশাক কারখানা, বড় বড় অফিস, হস্তশিল্প। তবে একসময় এটা এত ব্যস্ত ছিল না, অনেক খোলা মাঠ ছিল।”

“দক্ষিণে গেলে খুলনা—সুন্দরবনের শুরু এখান থেকেই। বাঘ আছে জানিস? তবে ভয় নেই, ওরা বনেই থাকে। চিংড়ি, মাছ, আর সুন্দর প্রকৃতি—সব মিলে খুলনা যেন স্বপ্নের জায়গা।”

“এখন চল বরিশাল… নারিকেল, সুপারি, পান… আহ্! গ্রামের মানুষগুলো বড় সরল। খাল-বিল, নৌকা, আর আকাশে পাখিরা ওড়ে। এই জায়গার গন্ধ যেন মনে বসে থাকে।”

“আর এই যে চট্টগ্রাম—এখানে সমুদ্র আছে, পাহাড় আছে, বন্দরে জাহাজ আসে-যায়। এখন তো দেখছি, ওখানেও ল্যাপটপে কাজ হয়! কত কিছু বদলেছে রে বাবা!”

দাদুর চোখে জল টলমল করে, কণ্ঠ ভারী হয়ে ওঠে…

“এই যে বাংলাদেশ—এইটা আমাদের মা। ছোট্ট একটা দেশ, কিন্তু তার বুকজুড়ে কত গল্প! শস্য-ফল, নদী-পাহাড়, শিল্প-প্রযুক্তি—সব একসাথে আছে। তোরাও ভালো করে চিনিস, ভালোবাসিস এই দেশটাকে। একদিন তোদেরই এগিয়ে নিতে হবে, বুঝলি?”

শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

আবারও ইলন মাস্ক আলোচনায়! মাস্ক সম্প্রতি এমন একটি রোবট উন্মোচন করেছেন, যা বিশ্বজুড়ে বিস্ময় তৈরি করেছে। মাত্র ৫,০০০ ডলার...
06/04/2025

আবারও ইলন মাস্ক আলোচনায়! মাস্ক সম্প্রতি এমন একটি রোবট উন্মোচন করেছেন, যা বিশ্বজুড়ে বিস্ময় তৈরি করেছে। মাত্র ৫,০০০ ডলারের এই রোবটটি পেশাদার শেফদের চেয়েও ভালোভাবে খাবার রান্না করতে পারে। রোবটটির নাম Culina, এবং এটি মাস্কের নতুন একটি উদ্যোগ, যা টেসলার অধীনে ফুড টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে কাজ করছে।

Culina একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কুকিং অ্যাসিস্ট্যান্ট, যার মধ্যে রয়েছে উন্নত AI ও সুনির্দিষ্ট রোবটিক প্রযুক্তি। এটি ফ্রেঞ্চ পেস্ট্রি থেকে শুরু করে স্টেক পর্যন্ত সব ধরনের খাবার তৈরি করতে পারে। উচ্চ মানের সেন্সর, রোবোটিক বাহু এবং নানা ধরনের রান্নার কৌশল ব্যবহার করে Culina প্রতিটি খাবারকে নিখুঁতভাবে প্রস্তুত করে।
রোবটটির AI অ্যালগরিদম ব্যবহারকারীর রুচি ও পছন্দ অনুযায়ী নিজেকে ক্রমাগত আপডেট করে, ফলে প্রতিবারই এটি ব্যক্তিগতকৃত খাবার পরিবেশন করতে সক্ষম।কর্মজীবীদের আর রান্না করার চিন্তা থাকবে না।

ঈদুল ফিতরের এই পবিত্র দিনে, আল্লাহর অশেষ দয়া ও বরকত আপনার জীবনে নেমে আসুক। সকল দুঃখ-কষ্ট, দুর্ভোগ থেকে মুক্তি পান এবং সু...
30/03/2025

ঈদুল ফিতরের এই পবিত্র দিনে, আল্লাহর অশেষ দয়া ও বরকত আপনার জীবনে নেমে আসুক। সকল দুঃখ-কষ্ট, দুর্ভোগ থেকে মুক্তি পান এবং সুখ, শান্তি, ও সমৃদ্ধি আপনার সঙ্গী হোক।

ঈদ মোবারক!..

 #অসুস্থ_ছেলের_চিকিৎসার_জন্য_বাবার_আকুল_আবেদন_জন্য_বাবার_আকুল_আবেদন_ আসসালামু আলাইকুম, আমি সালমান খন্দকার সোহেল গ্রামঃ দ...
11/03/2025

#অসুস্থ_ছেলের_চিকিৎসার_জন্য_বাবার_আকুল_আবেদন_

জন্য_বাবার_আকুল_আবেদন_
আসসালামু আলাইকুম,
আমি সালমান খন্দকার সোহেল গ্রামঃ দ্বাড়িয়াপুর, ডাকঘরঃ আহম্মদপুর, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করি।

গত ১৭ ই ফেব্রুয়ারি দুপুর ২ টার দিক আমাদের বাসার নিচ থেকে আমার ৩ বছরের বাচ্চা ও বউ কে মাইক্রোবাস ধাক্কা দিয়। আমার বউ ছিটকে পড়ে, আর বাচ্চা মাইক্রোবাসের চাকার নিচে পড়ে যায় ।এতে করে বাবুর ডান পা রানের অংশ থেকে ভেঙে যায় ।আর অন্ডকোষের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যাওয়াতে প্রসাবের রাস্তা ও অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতর থেকে মুত্রনালী ছিড়ে যায়। ২৫ তারিখে ওর একটা মেজর অপারেশন হয়, কৃত্রিমভাবে সেই মূত্রনালী সংযোজন করে দেয় ওইখানে। কিন্তু এটার ১০০% ট্রিটমেন্ট আমাদের দেশে নেই । শিশুটিকে থাইল্যান্ড অথবা ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না। ডাক্তার স্যারদের কথা মতে আমার পক্ষে ১৮-২০ লাখ টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব না এবং উন্নত চিকিৎসাও আমার সন্তানের জন্য দেয়া সম্ভব না।

আল্লাহ যদি রহমত দান করেন আমার সন্তানের জন্য, আর আপনারা সবাই উসিলা হন তাহলেই আমার সন্তান হয়তো বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে দয়া করে আমার ছোট ছেলের জন্য আর্থিক সহায়তা করবেন, যেটা ওর উন্নত চিকিৎসার জন্য ভালো একটা অংশ হয়।

বিনীত নিবেদক,
সালমান খন্দকার সোহেল
গ্রাম: দ্বাড়িয়াপুর
ডাকঘর: আহম্মদপুর
থানা: আমিনপুর
জেলা: পাবনা
+88 01721 382627

সাহায্য পাঠানোর ঠিকানা
Md. Salman Khandaker
Account 20507640200161215
Islami Bank Bangladesh PLC
Branch: Mirpur 1
Routing Number: 125263106
AC/Type: Saving

রমজান কুরআন নাজিলের মাস, আর সেহরি ও ইফতার রোজার পরিপূর্ণতা আনে।" (বাকারা, ১৮৫) – আজকের সময় দেখে ইবাদতে মনোযোগী হোন!
10/03/2025

রমজান কুরআন নাজিলের মাস, আর সেহরি ও ইফতার রোজার পরিপূর্ণতা আনে।" (বাকারা, ১৮৫) – আজকের সময় দেখে ইবাদতে মনোযোগী হোন!

সর্বোত্তম ইফতার হলো খেজুর ও পানি, আর সেহরি করো বরকতের জন্য।" (আবু দাউদ, 2355; মুসলিম, 1095) – আজকের সময়সূচি দেখে নিন!
09/03/2025

সর্বোত্তম ইফতার হলো খেজুর ও পানি, আর সেহরি করো বরকতের জন্য।" (আবু দাউদ, 2355; মুসলিম, 1095) – আজকের সময়সূচি দেখে নিন!

সেহরির সময় দেরি করো, আর ইফতার করো তাড়াতাড়ি – এতে বরকত আছে।" (তিরমিজি, 700) – আজকের সেহরি ও ইফতারের সময় দেখে নিন!
08/03/2025

সেহরির সময় দেরি করো, আর ইফতার করো তাড়াতাড়ি – এতে বরকত আছে।" (তিরমিজি, 700) – আজকের সেহরি ও ইফতারের সময় দেখে নিন!

Address

Kashinathpur
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adarsho Kashinathpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share